By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: ‌আদালতে পুলিশ কনস্টেবল এবাদুল: টাকার জন্য অপহরণ করি, ধরা পড়ার ভয়ে খুন করি’
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad image
সর্বশেষ

‌আদালতে পুলিশ কনস্টেবল এবাদুল: টাকার জন্য অপহরণ করি, ধরা পড়ার ভয়ে খুন করি’

Last updated: March 15, 2015 8:14 pm
12 years ago
3 Min Read
SHARE

DSC_3927-copy-300x295সিলেটে ৪র্থ শ্রেণির স্কুলছাত্র আবু সাঈদ অপহরণ ও খুনের ঘটনায় আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে এয়ারপোর্ট থানার পুলিশ কনস্টেবল এবাদুল। আদালতে সে জবানবন্দিতে জানায়, মূলত টাকার জন্যই তাকে অপহরণ করি আমরা। পরে ধরা পড়ার ভয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়।’
রোববার সিলেট মহানগর প্রথম আদালতে বিজ্ঞ বিচারক শাহেদুল করিমের কাছে খুনের দায় স্বীকার করেই জবানবন্দি দেয় পুলিশ কনস্টেবল এবাদুল। এসময় ঘটনার বর্ণনা করে সে।
সাঈদের বাবার কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল অপহরণকারী চক্র। দাবিকৃত টাকা না দেওয়া এবং অপহরণকারী চক্রকে চিনে ফেলায় শিশু সাীদকে হত্যা করা হয়। এ ঘটনায় এ ঘটনায় আটককৃত পুলিশের কনস্টেবল এবাদুলসহ ৩ জনকে আটকের পর তাদেও জিজ্ঞাসাবাদে এই তথ্য পেয়েছে পুলিশ।
এদিকে সাঈদ অপহরণ ও হত্যা ঘটনার মূল হোতা এবাদুলকে পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে আটক করে। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে বাকি দুজনকে আটক করা হয়।
গত বুধবার স্কুল থেকে ফেরার পথে সিলেট নগরীর দর্জিবন্ধ বসুন্ধরা এলাকার ৭৪ নং বাসার বাসিন্দা মতিন মিয়ার ছেলে রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র সাঈদকে (৯) অপহরণ করা হয়। অপহরণের পর সাঈদের বাবা ও মামার কাছে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এরপর সাঈদের বাবা ও মামা কোতোয়ালি থানায় গিয়ে জিডি দায়ের করেন।
সাঈদের মামা জয়নাল আবেদিন জানান, অপহরণকারীরা ৫ লাখ দাবি করলে আমরা এতো টাকা দেয়ার সামর্থ্য নেই বলে জানাই। পরে তারা ২ লাখ টাকা দিতে বলে। টাকা নিয়ে হযরত শাহজালাল (রহ.) মাজার শরীফে যেতে বলা হয়। আমরা টাকা নিয়ে সেখানে গেলে ফোন করে আমাদেরকে বাইশটিলা এলাকায় যেতে বলা হয়। সেখানে যাওয়ার পর তারা ফোন করে বলে, আমরা কেন ঘটনাটি পুলিশকে জানিয়েছি। অপহরণকারীরা সাঈদকে হত্যা করা হবে বলে হুমকি দিয়ে ফোন রেখে দেয়।’
ঘটনার তদন্কত কর্মকর্তা সিলেট কতোয়ালি থানার এসআই ফয়াজ আহমদ বলেন, আমরা যে মোবাইল ফোন দিয়ে সাঈদের বাবা ও মামার সাথে যোগাযোগ করা হয়েছিল, সেই মোবাইল ট্র্যাক করে এটি মহানগরীর এয়ারপোর্ট থানার কনস্টেবল এবাদুলের ফোন বলে জানতে পারি। গতকাল শনিবার তাকে কাজ আছে বলে থানায় ডেকে আনা হয়। সেখানে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদকালে সে প্রথমে ঘটনাটি অস্বীকার করে। পরে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং সাঈদকে হত্যার কথা জানায়।
পরে এবাদুলের স্বীকারোক্তি অনুযায়ী শনিবার দিবাগত রাত ১১টার দিকে নগরীর ঝেরঝেরি পাড়ার সবুজ ৩৭ নং বাসা থেকে সাঈদের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। এছাড়া এবাদুলের স্বীকারোক্তি অনুযায়ী নগরীর কোর্ট পয়েন্ট সংলগ্ন এলাকা থেকে র‌্যাবের সোর্স গেদা মিয়াকে এবং বন্দরবাজার থেকে জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক আব্দুর রকিবকে আটক করা হয়।’
সিআইডি, সিলেটের পরিদর্শক শামীমুর রহমান জানান, সাঈদের গলায় একটি রশি পেঁচানো ছিল। রশি পেঁচিয়ে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. রহমত উল্লাহ বলেন, এবাদুল, গেদা ও আব্দুর রকিব, এ তিনজনই অপহরণ ও হত্যাকান্ডের হোতা। তারা সব স্বীকারও করেছে।’

You Might Also Like

রাশিয়ায় একটি এমআই-৮ হেলিকপ্টার বিধ্বস্ত, ১৮ জনের প্রাণহানি
বিশ্বের সর্বকালের সেরা একটি ভালোবাসার গল্প
দূত সম্মেলনে যোগ দেবেন আজ লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী
বাউল করিম মানুষের অধিকার ব্যাপারেও সচেতন ছিলেন : অর্থমন্ত্রী
লালাবাজার ইউনিয়ন উন্নয়ন টাস্ট ইউকে’র বার্ষিক সভা অনুষ্ঠিত
Previous Article সিলেটে বাংলাদেশ প্রতিদিন’র বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী পালন
Next Article সিলেট-২ আসনের কোনো গ্রাম অন্ধকার থাকবেনা —ইয়াহ্ইয়া চৌধুরী এমপি
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

চলতি বছর এসএসসি-এইচএসসি পরীক্ষা তিন বিষয়ে

5 years ago

আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিবের মাতা আর নেই

9 years ago

কেমুসাসের ৮ম বইমেলা আজ শুরু

12 years ago

দক্ষিণ সুরমায় প্রবাসির অর্থায়নে ৪৫০ ফুট রাস্তার কাজ উদ্বোধন

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?