By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: আফ্রিদিদের ১২৮ রানের টার্গেট দিল সিলেট
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
খেলাধুলা

আফ্রিদিদের ১২৮ রানের টার্গেট দিল সিলেট

Last updated: January 6, 2019 3:37 pm
8 years ago
2 Min Read
SHARE

 

sylhet sixers nm৫৬ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল সিলেট সিক্সার্স। এ পরিস্থিতে শক্ত হাতে দলের হাল ধরেন নিকোলাস পুরান ও অলোক কাপালি। তাদের ব্যাটে লড়াকু পুঁজি পেয়েছে দলটি। কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ১২৮ রানের টার্গেট দিয়েছে ওয়ার্নার বাহিনী।

 রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং নেন কুমিল্লা অধিনায়ক স্টিভেন স্মিথ। ফলে প্রথমে ব্যাট করতে নামে সিলেট। তবে শুরুটা শুভ হয়নি তাদের। প্রথমেই বিপদে পড়েন তারা। মেহেদি হাসানের শিকার হয়ে ফেরেন লিটন কুমার দাস।

প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার আগে তৌহিদ হৃদয়ের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউটে কাটা পড়েন ডেভিড ওয়ার্নার। ফেরার আগে ১৪ রান করেন সিলেট অধিনায়ক। এরপর খেলা ধরার চেষ্টা করেন আফিফ হোসেন। তবে ক্রিজে স্থির ছিলেন না। এর খেসারত গুনে মোহাম্মদ সাইফউদ্দিনের বলে ক্লিন বোল্ড হয়ে ফেরেন তিনি। ব্যক্তিগত খাতায় তোলেন ১৯ রান।

খানিক বাদেই হৃদয়কে এলবিডব্লিউর ফাঁদে ফেলে শহীদ আফ্রিদি ফেরালে চাপে পড়ে ‘চায়ের দেশের’ দলটি। এ পরিস্থিতিতে আস্থার প্রতিদান দিতে পারেননি আন্তর্জাতিক ক্রিকেটে ছয় মাস নিষিদ্ধ সাব্বির রহমান। দলীয় ৫৬ রানে মেহেদী হাসানের স্পিনে নীল হয়ে ফেরেন তিনি।

বিপর্যয়ে দলের হাল ধরেন নিকোলাস পুরান ও অলোক কাপালি। তাতে দুরন্ত গতিতে ছুটে সিলেট। হু হু করে বাড়ে রান। দারুণ খেলছিলেন তারা। তবে হঠাৎই খেই হারান পুরান। মোহাম্মদ শহীদের বলে আবু হায়দার রনির তালুবন্দি হয়ে সাজঘরের পথ ধরেন তিনি। ফেরার আগে ২৬ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪১ রানের ঝড়ো ইনিংস খেলেন পুরান।

কয়েক মিনিট পর শহীদের বলে ক্লিন বোল্ড হয়ে ফেরেন তাসকিন আহমেদ। সেই রেশ না কাটতেই ফেরেন অলোক কাপালি। ফেরার আগে গুরুত্বপূর্ণ ১৯ রান করেন তিনি। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১২৭ রান করে সিলেট। ভিক্টোরিয়ানসদের হয়ে মেহেদী, সাইফ, শহীদ ২টি করে এবং আফ্রিদি নেন ১টি উইকেট।

You Might Also Like

লিড পাওয়ার পথে শ্রীলঙ্কা
১১ ডিসেম্বর বিয়ে, ১২ ডিসেম্বর বউভাত!
কিংবদন্তীদের পাশে মাশরাফি
যুব ওয়ানডের রান চূড়ায় শান্ত
এবারও হারল মেয়েরা
Previous Article মালয়েশিয়ায় এক বছরে ৭৮৪ বাংলাদেশির মৃত্যু
Next Article মন্ত্রী হচ্ছেন যারা
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

গোলবন্যায় ফাইনালে ব্রাজিল

10 years ago

দুর্ঘটনার পরও অবিশ্বাস্য সোনা জয়!

10 years ago

পেরুকে হারিয়ে ফাইনালে ব্রাজিল

5 years ago

পাকিস্তানকে হটিয়ে ওয়ানডের ৮ নম্বরে বাংলাদেশ

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?