By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: মালয়েশিয়ায় এক বছরে ৭৮৪ বাংলাদেশির মৃত্যু
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
ছবি গ্যালারিবিশ্ব

মালয়েশিয়ায় এক বছরে ৭৮৪ বাংলাদেশির মৃত্যু

Last updated: January 6, 2019 3:31 pm
8 years ago
3 Min Read
SHARE

lash nm nahid

মালয়েশিয়ায় গত এক বছরে ৭৮৪ বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ২০১৮ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সে দেশে মৃত্যুবরণ করেছেন ৭৮৪ বাংলাদেশি।

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে, সড়ক দুর্ঘটনা ও নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে এসব শ্রমিক মৃত্যুবরণ করেছেন বলে দূতাবাস সূত্রে জানা গেছে। তন্মধ্যে স্ট্রোক করে বেশিরভাগ প্রবাসী মারা গেছেন বলে এক হিসাবে প্রকাশিত হয়েছে।

প্রবাসে বাংলাদেশিদের মৃতের পরিসংখ্যানের তালিকায় প্রথমে আছে সৌদি আরব। দ্বিতীয় অবস্থানেই মালয়েশিয়ার অবস্থান বলে জানিয়েছে দূতাবাস সূত্র।

এর পরে রয়েছে যথাক্রমে আরব আমিরাত, ওমান ও কুয়েতের অবস্থান।

প্রবাসী শ্রমিকদের নিয়ে কাজ করে এমন বেশ কয়েকটি সংগঠন জানায়, গত চার বছরে যত প্রবাসীর লাশ এসেছে, তাদের মৃত্যুর কারণ বিশ্লেষণ করে দেখা গেছে, অন্তত ৮০ শতাংশ ক্ষেত্রেই মৃত্যু হয়েছে আকস্মিকভাবে।

তাই মানসিক চাপ কমাতে অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণ এবং প্রবাসী শ্রমিকদের মানসিক বিকাশের জন্য পর্যাপ্ত বিনোদনের ব্যবস্থা তৈরি করার ওপর জোর দেয়ার পরামর্শ দিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা।

এ বিষয়ে মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসের শ্রম শাখার প্রথম সচিব মো. হেদায়েতুল ইসলাম মণ্ডল বলেন, ‘শুধু যে স্ট্রোকের কারণে প্রবাসীরা মারা যায় তা নয়। মৃত্যুর কারণ হিসেবে কর্মক্ষেত্রে দুর্ঘটনা ও সড়ক দুর্ঘটনাও রয়েছে।

- Advertisement -
Ad image

মৃতদের লাশ বাংলাদেশে পাঠানো প্রসঙ্গে তিনি বলেন, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রবাসীদের লাশ দেশে ফেরত পাঠানো হয়।

মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটি ও জনহিতৈশীদের সহযোগিতায়ও লাশ দেশে পাঠানো হয় বলে জানান তিনি।

লাশ দাফনের জন্য মৃত ব্যক্তিদের পরিবার বিমানবন্দরে ৩৫ হাজার টাকা এবং পরে যারা বৈধভাবে কোম্পানিতে কাজ করেছেন তারা তিন লাখ টাকা আর্থিক অনুদান পায় বলে তথ্য দেন এ কর্মকর্তা।

- Advertisement -
Ad image

যে অবৈধ প্রবাসী কর্মক্ষেত্রে মৃত্যুবরণ করেন তাদের বেলায় কোম্পানির মালিকের সঙ্গে আলোচনাসাপেক্ষে মৃত্যুজনিত ক্ষতিপূরণ আদায়ে দূতাবাস সর্বাত্মক চেষ্টা করে থাকে বলে জানান তিনি।

হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্কসূত্রে জানা যায়, ২০০৯ সালে দুই হাজার ৩১৫ জন, ২০১০ সালে দুই হাজার ২৯৯ জন, ২০১১ সালে দুই হাজার ২৩৫ জন, ২০১২ সালে দুই হাজার ৩৮৩ জন, ২০১৩ সালে দুই হাজার ৫৪২ জন, ২০১৪ সালে দুই হাজার ৮৭২ জন, ২০১৫ সালে দুই হাজার ৮৩১ জন, ২০১৬ সালে দুই হাজার ৯৮৫ জন, ২০১৭ সালে দুই হাজার ৯১৯ জন এবং ২০১৮ সালে তিন হাজার ৫৭ জনের মরদেহ দেশে ফিরেছে।

২০১৮ সালের নভেম্বর পর্যন্ত সৌদি আরব থেকে এসেছে ১০০৮, কুয়েত থেকে ২০১, সংযুক্ত আরব আমিরাত থেকে ২২৮, বাহরাইন থেকে ৮৭, ওমান থেকে ২৭৬, জর্ডান থেকে ২৬, কাতার থেকে ১১০, লেবানন থেকে ৪০ সহ মোট তিন হাজার ৫৭ জনের লাশ দেশে ফিরেছে।

এ ছাড়া মালয়েশিয়া থেকে এক বছরে এসেছে ৭৮৪ জনের লাশ।

You Might Also Like

কবিতাভাবনার বিন্দুগুলো ফকির ইলিয়াস |
এ. বারী
প্রবাসীদের নিয়ে বাসিয়ার প্রাণবন্ত আড্ডা প্রবল দেশপ্রেমের জন্য প্রবাসীরা দেশের মাটি মানুষ, সাহিত্য সংস্কৃতি নিয়ে চিন্তা করেন
বিশ্বনাথ ফ্লাড আপিল ২০২২ এর উদ্যোগে রামপুরে অর্থ বিতরণ
ফ্রান্সে কুশলায়ন ইন্টারন্যাশনাল বুড্ডিস্ট সেন্টার উদ্বোধন
Previous Article ওমরা হজ্জ পালনে সৌদি আরবে যাত্রা উপলক্ষে বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী প্রবাসী মো. মকলিছ মিয়া সংবর্ধিত
Next Article আফ্রিদিদের ১২৮ রানের টার্গেট দিল সিলেট
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

‘স্বদেশ আমার স্বদেশ তোমার’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান আমাদের সবাইকে স্বস্ব অবস্থান থেকে দেশের জন্য কাজ করতে হবে এস এম জাহিদ হোসেন

10 years ago

মাসিক বাসিয়া পত্রিকা অফিসে পত্রিকার উপদেষ্টা এ কে এম জিল্লুর রহমান জিলানী

9 years ago

ইস্ট লন্ডন মসজিদ সংলগ্ন সিনাগগ ভবনটি এখন মসজিদেরই সম্পদ ,১১ লাখ পাউন্ড ক্বরজে হাসানা পরিশোধে সহযোগিতা কামনা

11 years ago

একুশে গ্রন্থমেলার নজরুল মঞ্চে মনোরতœ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?