By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: আমার ভক্তদের জন্য অভিযোগ আসে’
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
বিনোদন

আমার ভক্তদের জন্য অভিযোগ আসে’

Last updated: October 2, 2017 10:48 am
9 years ago
2 Min Read
SHARE

salu vaiসালমান খানের ভক্তদের জন্য তাঁর বহুতলের বাসিন্দারা অসন্তুষ্ট, আর তা স্বীকার করে নিলেন বলিউডের এই সুপারস্টার। সম্প্রতি ‘বিগ বস ১১’ আয়োজন নিয়ে সাংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের নানা প্রশ্নের মুখোমুখি হন। ‘বিগ বস সিজন ১১’ আয়োজনের এবারের বিষয় ‘পড়োশন’ অর্থাৎ ‘প্রতিবেশী’। আর সেই সূত্রে উঠে আসে সাল্লু মিয়ার প্রতিবেশীর প্রসঙ্গ। এমনকি এদিন বলিউডের ভাইজানের স্মৃতির ঝাঁপি থেকে উঠে আসে তাঁর ছোটবেলার দুষ্টুমির কথাও।

ছোটবেলায় সালমান প্রতিবেশীদের কতটা জ্বালাতেন? তিনি বলেন, ‘আমার ফ্ল্যাট প্রথম তলায়। লিফটের মজা সেভাবে নিতে পারতাম না। তাই এর মজা নেওয়ার জন্য আমরা তিন ভাই লিফটে করে একবার ওপরে উঠতাম, আবার নিচে নামতাম। সারা দিনে যে কতবার করতাম, তা নিজেও জানি না। আর লিফটের সব বোতাম দাবিয়ে দিয়ে লিফট থেকে বেরিয়ে যেতাম। তখন প্রতি তলায় লিফট থামতে থামতে যেত। বিল্ডিংয়ের অনেকে এ নিয়ে পাপার কাছে অভিযোগ করতেন।’

এখন আপনার বহুতলের বাসিন্দাদের কাছ থেকে কোনো অভিযোগ আসে? সালমান বলেন, ‘এখনো আসে। আমার ভক্তদের জন্য অভিযোগ আসে। বিশেষ করে ঈদ আর আমার জন্মদিনের দিন আমার গ্যালাক্সি বিল্ডিংয়ের সামনে প্রচুর মানুষ ভিড় করেন। এমনকি এক-এক সময় তাঁদের সামলানো মুশকিল হয়ে ওঠে। এর জন্য আমার বিল্ডিংয়ের বাসিন্দাদের বেশ অসুবিধা হয়।’

সাল্লু ভাইয়ের সবচেয়ে প্রিয় প্রতিবেশী কে? তিনি বলেন, ‘মাম্মি-পাপার থেকে ভালো প্রতিবেশী আর কে-ই বা হতে পারে!’

- Advertisement -
Ad image

বলিউডের কোন তারকাকে তিনি প্রতিবেশী হিসেবে চান? সালমানের সাফ জবাব, ‘বহু বছর ধরে আমার প্রতিবেশী ওয়াহিদা আন্টি (বলিউড অভিনেত্রী ওয়াহিদা রহমান)। আর তাঁকে প্রতিবেশী হিসেবে পেয়ে খুবই খুশি। নতুন আর কাউকে চাই না।’

এদিন সাংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভায়াকম এইটিনের সিওও রাজ নায়েক। তিনি তাঁর প্রতিবেশী প্রসঙ্গে বলেন, ‘আলিয়া ভাট আমার পাশের ফ্ল্যাটেই থাকেন। প্রতিবেশী হিসেবে আলিয়ারা দুর্দান্ত। আমাদের সঙ্গে ওদের পারিবারিক সম্পর্ক। আলিয়া খুবই মিষ্টি স্বভাবের মেয়ে। আর অভিনয়শিল্পী হিসেবে ও দুর্দান্ত, তা সবারই জানা।’

১ অক্টোবর থেকে কালারস চ্যানেলে শুরু হয়েছে ‘বিগ বস’ সিরিজের একাদশ সিজন।

You Might Also Like

সৌন্দর্য ধরে রাখতে শীতকালে করবেন না এই ৭টি ভুল
চুরির করে ধরা পড়লেন মার্কিন অভিনেত্রী
হাজারও মানুষের মিলন মেলায় শেষ হলো জামালগঞ্জের এমরুল কয়েস লোক উৎসব
এবার একসঙ্গে দাওয়াতে গেলেন শাকিব-অপু
শরীরের বিনিময়ে বিশ্বভ্রমণ!
Previous Article পৃথিবীর অষ্টম মহাদেশ ‘জিলান্ডিয়া’ আবিষ্কার
Next Article ফাঁকা মাঠে গোল দিলেন মেসি
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

নেইমারের বাসায় বাজছে বাংলাদেশের জুনায়েদ ইভানের গান

1 year ago

করোনাকালের দুর্নীতি নিয়ে হানিফ সংকেতের ঈদের নাটক

6 years ago

দুই দেশের ছবি নিয়ে দিল্লিতে ‘পদ্মা-যমুনা বাংলা সিনে উৎসব’

10 years ago

প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন শাহরুখ

12 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?