By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: ওয়ানডেতে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন শান্ত
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
খেলাধুলা

ওয়ানডেতে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন শান্ত

Last updated: May 13, 2023 11:33 am
3 years ago
2 Min Read
SHARE
অবশেষে ২৩তম ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেলেন ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত। এর আগে আন্তর্জাতিক ক্যারিয়ারে ২২টি ওয়ানডে ম্যাচ খেললেও টপ অর্ডার ব্যাটার এতদিন সেঞ্চুরির করতে পারেননি। তবে শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে এসে দারুণ এক শতক তুলে নিলেন বাঁহাতি এই ব্যাটার।

অবশ্য যে অবস্থায় ব্যাট হাতে ক্রিজে এসেছিলেন শান্ত, দলের জয়ের জন্য তখন ছিল পাহাড়সম রানের চাপ। কেননা এই ম্যাচে আইরিশরা সংগ্রহ করেছে ৩১৯ রান। তামিম ইকবালের বিদায়ের পর লিটন দাসকে নিয়ে ভালোই এগোতে থাকেন শান্ত। তবে লিটন যোগ্য সঙ্গ দিতে ব্যর্থ হন শান্তকে। ব্যক্তিগত ২১ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন ওপেনার লিটন।

২ উইকেট হারানোর পর সেই চাপ থেকে আশা দেখাতে থাকেন নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান। তবে ব্যক্তিগত ২৬ রানে ফিরে যান সাকিবও। অথচ এর আগের ওভারেই তিনি অ্যান্ড্রু ম্যাকব্রাইনের ওপর চড়াও হয়েছিলেন। টানা তিনটি চার মেরে ভিন্ন কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন সাকিব। সাকিব ফেরার পর ৪৯ বলে অর্ধ-শতক তুলে নেন শান্ত।

৩ উইকেট হারানোর পর নতুন ক্রিজে আসা ব্যাটার তাওহীদ হৃদয়কে নিয়ে এগোতে থাকেন শান্ত। তবে শান্তকে এক প্রান্তে রেখে হৃদয় খেলতে থাকে চোখ ধাঁধানো শট। ডানহাতি এই ব্যাটারের শট যেন হৃদয় জুড়ানোর মতই। এরপর হৃদয়ও তুলে নেন ৪৯ বলে অর্ধ-শতক।

অন্য প্রান্তে শান্ত তুলে নেন ৮৩ বলে প্রথম শতক। বাংলাদেশ দলের জয়ের জন্য এখনো প্রয়োজন  ৯১ রান ৭১ বলে, হাতে রয়েছে ৭ উইকেট। ক্রিজে হৃদয় ৬৭ রানে এবং শান্ত রয়েছেন ১০১ রানে অপরাজিত।

You Might Also Like

ইতিহাস গড়লেন মুস্তাফিজ
গাভাস্কার চান টেস্টে খেলুন কোহলি
মুশফিক পেলেন বর্ষসেরার পুরস্কার
ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্রাজিলের
বাজেয়াপ্ত করা হলো নেইমারের সম্পত্তি!
Previous Article স্বজন পাঠাগারের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ
Next Article যে কারনে প্রার্থী হবেন না আরিফ

You Might Also Like

ইয়ামালকে স্পেন দলে দেখার অপেক্ষায় জাভি

3 years ago

শাকিব-ফেরদৌসের সঙ্গে এবার সানি লিওন!

11 years ago

সৌম্য রংপুরের, মুস্তাফিজ ঢাকার, তাসকিন চিটাগংয়ের

11 years ago

আল আমীনের বোলিং অ্যাকশন নিয়েও সন্দেহ

12 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?