By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: যে কারনে প্রার্থী হবেন না আরিফ
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

যে কারনে প্রার্থী হবেন না আরিফ

Last updated: May 14, 2023 10:27 am
3 years ago
3 Min Read
SHARE

সিলেট সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের কিছু কর্মকর্তা অতিউৎসাহ দেখাচ্ছেন অভিযোগ মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘প্রশাসনের অতিউৎসাহী কর্মকাণ্ডে সন্দেহ গভীর রূপ নিলে’ নির্বাচনে প্রার্থী নাও হতে পারি।

আজ শনিবার (১৩ মে) দুপুরে সিলেটের একটি হোটেলের কনফারেন্স হলে রোটারেক্ট ক্লাব অব সিলেট সিটি আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচনের আগে প্রশাসনের কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘প্রশাসনের কিছু কর্মকর্তা অতিউৎসাহী হয়ে হুমকিধামকি দিচ্ছেন। ব্যাপক ধরপাকড় করা হচ্ছে। অনেক কর্মকর্তাকে বদলিও করা হচ্ছে। এগুলো নির্বাচনকে প্রভাবিত করারই ইঙ্গিত।’

আরিফুল হক বলেন, ‘যদি আমি নির্বাচন থেকে সড়ে দাড়াই তাহলে বুঝতে হবে প্রশাসনের কিছু অতিউৎসাহী কর্মকর্তার কর্মকাণ্ডের প্রতি সন্দেহ গভীর রূপ নিয়েছে।’ লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে ভোটের প্রতি আস্থা ফেরানোর আহ্বান জানিয়ে তিনি অভিযোগ করেন, ‘প্রশাসন গণহারে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করছে।’

এসময় ইভিএম নিয়ে সমালোচনা করে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘ইভিএমের সাথে নগরের মানুষজন একেবারেই অপরিচিত। নির্বাচনের ছয়মাস আগে ইভিএম সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার কথা ছিলো। অথচ ভোটাররা এখনো পর্যন্ত ইভিএম সম্পর্কে কিছুই জানে না। ইভিএমে ভোট স্বচ্ছ হবে না। কারসাজি করা হবে।’ বিএনপি বা আওয়ামী লীগের কোন চাপ নেই মন্তব্য আরিফুল হক বলেন, ‘সকল দল তাদের অবস্থানে অনড়। এখানে ব্যক্তি আরিফ কোন বিষয় না।’

অহেতুক ব্যক্তি আরিফকে নিয়ে ঢালাওভাবে মন্তব্য না করতে বিভিন্ন রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। নিজে সিলেট মহানগরের সকল মানুষের ভালোবাসায় সিক্ত বলেও উল্লেখ করেন আরিফুল হক চৌধুরী।

বর্তমান সরকারের অধিনে কোনো ধরণের নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়ে অটল বিএনপি। যদিও দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারেন বলে গুঞ্জন রয়েছে। এমন গুঞ্জনের মধ্যেই গত ১ মে নগরের রেজিষ্টারি মাঠে একটি অনুষ্ঠানে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমাদের দল নির্বাচনে অংশগ্রহণ করবে না। কেন নির্বাচনে যাবে না তার বিভিন্ন কারণ এবং কেন আমরা আজকে সিলেটের প্রেক্ষাপটে নির্বাচনে যাব―এ দুটি বিষয় পরিষ্কার করার জন্য সিলেটের তৌহিদী জনতাকে নিয়ে আমি ২০ তারিখ এই মাঠে আমার জনগণের সামনে সিদ্ধান্ত সুস্পষ্ট করব।

আগামী ২১ জুন অনুষ্ঠেয় সিলেট সিটি করপোরেশন নির্বাচন ইভিএমে হবে। এর আগে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ মে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১ জুন।

শনিবার পর্যন্ত মেয়র পদে পাঁচজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন আওয়ামী লীগের প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, বাংলাদেশ ইসলামী আন্দোলনের হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এবং তিন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুল হানিফ ওরফে কুটু, মোহাম্মদ আব্দুল মান্নান খান ও সামছুন নুর তালুকদার। সিলেটে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী দলটির মহানগর শাখার আহ্বায়ক নজরুল ইসলাম বাবুল শুক্রবার পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেননি। তবে তিনি গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

- Advertisement -
Ad image

You Might Also Like

সিলেট সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহরীয়ারের জামিন লাভ
সাংবাদিকরা বদমাইশ, চরিত্রহীন, লম্পট : সমাজকল্যাণমন্ত্রী
স্বপ্নই মানুষকে তাঁর জীবনের কাঙ্কিত লক্ষ্যে পৌঁছাতে পারে ———শিক্ষাবিদ মোঃ আবদুল আজিজ
জাতি গঠনে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা অপরিহার্য: প্রধানমন্ত্রী
মদ না পেয়ে স্যানিটাইজার পান, প্রাণ গেল ৯ জনের
Previous Article ওয়ানডেতে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন শান্ত
Next Article মিয়ানমারে মোখার তাণ্ডবে নিহত বেড়ে ৬

You Might Also Like

কানাডার ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জাস্টিন ট্রুডো

11 years ago

বৃহস্পতিবার সিলেটের কৃতি সন্তান রিয়ার এডমিরাল এম এ খান’র ৩১ তম শাহাদাৎবার্ষিকী

11 years ago

শিশু রাজন হত্যা: কামরুলসহ ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন

11 years ago

প্যারিস-বাংলা প্রেসক্লাবের সাথে সাংবাদিক মাহমুদ হাফিজের মতবিনিময়

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?