By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: ওয়াসিম আকরামকে টপকালেন ডেল স্টেইন
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad image
খেলাধুলা

ওয়াসিম আকরামকে টপকালেন ডেল স্টেইন

Last updated: September 1, 2016 7:39 pm
10 years ago
2 Min Read
SHARE
29682_Stayneকিংবদন্তি ওয়াসিম আকরামকে টপকালেন ডেল স্টেইন। পাকিস্তানের সাবেক পেসার ওয়াসিম আকরাম ক্যারিয়ারের ১০৪ টেস্টে নেন ৪১৪ উইকেট। টেস্ট ক্রিকেটে উইকেটের হিসাবে তাকে টপকে গেলেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে ৮ উইকেট নেন স্টেইন। এতে আকরামকে টপকে তার উইকেট এখন ৪১৫। টেস্ট ক্রিকেটের ইতিহাসে তারচেয়ে বেশি উইকেট আছে মাত্র ৬ জন পেসারের। স্টেইনের তোপে পড়ে সেঞ্চুরিয়ন টেস্টে ২০৪ রানের বিশাল ব্যবধানে হেরেছে সফরকারী নিউজিল্যান্ড। এতে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছে প্রোটিয়ারা। সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এই নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা ৫ টেস্ট সিরিজ জিতলো দক্ষিণ আফ্রিকা। তাদের এই জয় ধারা শুরু হয়েছে ২০০৬ সালের এপ্রিল থেকে। অবশ্য এখন পর্যন্ত আফ্রিকাকে একটি টেস্ট সিরিজও হারাতে পারেনি কিউইরা। ১৫ সিরিজের ১২টা জিতেছে দক্ষিণ আফ্রিকা। আর বাকি তিন টেস্ট ড্র হয়েছে। সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম ইনিসে ৮ উইকেটে ৪৮১ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ২১৪ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ২৬৭ রানে এগিয়ে থেকে ৭ উইকেটে ১৩২ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। এতে জয়ের জন্য শেষ ইনিংসে নিউজিল্যান্ডের সামনে টার্গেট দাঁড়ায় ৪০০ রানের। এই রান তাড়া করতে নেমে ১৯৫ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। টেস্টের চতুর্থ দিন শেষ ইনিংসে ব্যাটে নেমে শুরুতেই ডেল স্টেইনের তোপে পড়ে নিউজিল্যান্ড। মাত্র ৭ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। এরমধ্যে প্রথম ওভারেই টম লাথাম ও মার্টিন গাপটিলকে কোনো রান যোগ করার আগেই ফেরান স্টেইন। এরপর ব্যক্তিগত দ্বিতীয় ওভারের পঞ্চম বলে শূন্য রানে ফেরান রস টেইলরকে। শুরুতেই বড় ধাক্কা খাওয়ার পর পঞ্চম উইকেটে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন বিজে ওয়াটলিং ও হেনরি নিকলস। তারা সর্বোচ্চ ৬৮ রান যোগ করেন। নিকলস ৭৬ ও ওয়াটলিং করেন ৩২ রান। কিন্তু এরপর আর কেউ উইকেটে লম্বা সময় দাঁড়াতে পারেনি। এতে চতুর্থ দিনেই জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে ৩৩ রানে ৫ উইকেট নেন প্রোটিয়া পেসার ডেল স্টেইন।

You Might Also Like

বিশ্বকাপের ১৫ জনের প্রোফাইল এক নজরে
এবার ভারতে আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশ নিচ্ছে সিলেটর অপু
বাংলাদেশের ক্রিকেটারদের কটূক্তি করায় ব্র্যাভোর জরিমানা করেছে আইসিসি
ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্রাজিলের
ইয়ামালকে স্পেন দলে দেখার অপেক্ষায় জাভি
Previous Article এ কে এম আব্দুল্লাহ’র দুটি কবিতা
Next Article ব্রাজিল-আর্জেন্টিনার পরীক্ষা
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

জন্মদিনে মেসিকে নিয়ে গান, সতীর্থদের উদযাপন

5 years ago

প্রেমের কথা স্বীকার করলেন আনুশকা, তবে…

12 years ago

মডেল বান্ধবীকে আনতে ব্যক্তিগত বিমান পাঠিয়েছেন নেইমার

12 years ago

আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচসেরা

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?