By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: ব্রাজিল-আর্জেন্টিনার পরীক্ষা
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
Uncategorized

ব্রাজিল-আর্জেন্টিনার পরীক্ষা

Last updated: September 1, 2016 7:49 pm
10 years ago
4 Min Read
SHARE

014833kalerkantho-01-09-16-SP-19সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, ‘৩৩ বছর কাটল, কেউ কথা রাখেনি’। সেই সুরে ব্রাজিল সমর্থকরাও বলতে পারেন, ‘৩৩ বছর কাটল, কিতো জেতা হয়নি।’ ইকুয়েডরের রাজধানী কিতো, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা ২৮৫০ মিটার। ফলে বাতাসে অক্সিজেনের পরিমাণ কম। তাই অন্য কোনো দেশের ফুটবলারদের পক্ষে দেশের মাটিতে ইকুয়েডরকে হারিয়ে দেওয়া মুশকিল। নতুন কোচ তিতের হাত ধরে উচ্চতাকে জয় করার মিশন দিয়েই শুরু হচ্ছে ব্রাজিলের ফুটবলের নতুন অধ্যায়। আর্জেন্টিনাও পেয়েছে নতুন কোচ, জেরার্দো মার্তিনোর পর এখন এদুয়ার্দো বাউসা। প্রতিবেশী এবং প্রবল প্রতিদ্বন্দ্বী উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাউসা পর্ব, লিওনেল মেসির মান ভাঙিয়ে নতুন কোচ তাঁকে ফিরিয়ে এনেছেন ঠিকই তবে কুঁচকির চোটের কারণে সম্ভবত খেলা হচ্ছে না মেসির। অন্যদিকে মেন্দোজার ম্যাচে রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্বে প্রথমবারের মতো ডিয়েগো গোদিন ও লুই সুয়ারেসকে একসঙ্গে পাচ্ছে উরুগুয়ে।

ব্রাজিলের ফুটবলে আক্ষেপের অন্য নাম হয়ে ছিল অলিম্পিকের সোনা। রিও অলিম্পিকে ঘুচেছে সেই আক্ষেপও। সর্বজয়ী ব্রাজিলের সামনে পাত্তাই পাওয়ার কথা না ইকুয়েডরের। পরিসংখ্যান বলছে, মুখোমুখি লড়াইতে ৩০ ম্যাচের ২৪টিতেই জিতেছে ব্রাজিল। একই সঙ্গে অবশ্য ইতিহাস এটাও বলছে, ১৯৪২ সালের পর, সেলেসাওরা কখনোই বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ জিততে পারেনি কিতোর মাটিতে। বাছাই পর্বে এখন পর্যন্ত খেলা ৬ ম্যাচের মাত্র ২টিতে জেতায় এখনো সরাসরি রাশিয়ার টিকিট পাওয়ার দৌড়ে নেই তিতের শিষ্যরা। দায়িত্ব নেওয়ার পরই তিতে বলেছিলেন আমরা সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতার জায়গায় নেই, তাই বাদ পড়ার ঝুঁকি আছে। এখন আমরা যদি ঝুঁকিটা আমলে না নেই, তাহলে সেটা হবে বাস্তবতা থেকে পালানো। আমি এই দায়িত্বে এসেছি কারণ আমাদের ফল ভালো হয়নি। তবে অনেক কিছু করার আছে।’ সেই অনেক কিছুটাই লোকে দেখতে চাইবে এই দলের কাছে, বিশেষ করে অলিম্পিকে সোনা জয়ের পর প্রত্যাশার পারদটা আরো উঁচু হওয়াতে নেইমার-কৌতিনিয়োদের উচ্চতার সঙ্গে লড়াই করেই জিতে দলকে সাফল্য এনে দিতে হবে। অন্যদিকে বাছাই পর্বে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ইকুয়েডরের জন্য এখন একটি করে পয়েন্ট মানেই রাশিয়ার দিকে একটু একটু করে এগিয়ে যাওয়া!

মেন্দোজায় উরুগুয়ের বিপক্ষে ম্যাচটি সহজ হবে না আর্জেন্টিনার। ৬ ম্যাচের ৪টিতে জিতে আর ১টিতে ড্র করে উরুগুয়েও ইকুয়েডরের সঙ্গে যুগ্মভাবে দক্ষিণ আমেরিকার বাছাই পর্বের শীর্ষ দল। তাদের চেয়ে ২ পয়েন্ট পেছনে আর্জেন্টিনা। এই ম্যাচের হারজিত বদলে দিতে পারে পয়েন্ট টেবিলে এই দুই দলের অবস্থান। নতুন কোচ বাউসার অনুরোধে জাতীয় দলে ফিরেছেন মেসি, দলের সঙ্গে হালকা অনুশীলন করলেও খুব সম্ভব নামবেন না মাঠে। যদিও এখনো সরাসরি মেসির না খেলার কথা বলেননি বাউসা, ‘আমরা ব্যাপারটা দেখছি। আমার বিশ্বাস, উরুগুয়ে ম্যাচের আগে সে সেরে উঠবে।’ প্রথম ম্যাচে না হলেও মেসিকে যে আগামীতে পাওয়া যাবে, অন্তত এই স্বস্তিটুকু পাচ্ছেন বাউসা। মেসির অনুপস্থিতির সঙ্গে আরো দুজনকেও পাবেন না আর্জেন্টাইন কোচ; ম্যানচেস্টার সিটিতে খেলা সের্হিয়ো আগুয়েরোর আছে কাফ ইনজুরি, প্যারিস সেন্ত জার্মেইতে খেলা হাভিয়ের পাস্তোরের ডানপায়ের কাফ মাসল ছিঁড়ে গেছে। তাই অন্তত এই তিনজনকে ছাড়াই একাদশ সাজানোটা হবে বাউসার প্রথম চ্যালেঞ্জ।

বৃহস্পতিবারের অন্যান্য ম্যাচে চিলি আসুনসিওনে গিয়ে খেলবে প্যারাগুয়ের সঙ্গে। টানা দুটি কোপা আমেরিকা শিরোপা জেতা চিলি এই ম্যাচে পাচ্ছে না নিয়মিত অধিনায়ক ও গোলরক্ষক ক্লাউদিও ব্রাভোকে। এই প্রসঙ্গে দলের আরেক তারকা আর্তুরো ভিদাল জানিয়েছেন, ‘সে গুরুত্বপূর্ণ খেলোয়াড়, কিন্তু এই দলের সাফল্য একজনের ওপর নির্ভর করে আসেনি। আমরা যে বিশ্বের অন্যতম সেরা দল সেটা প্রমাণ করেছি। আমরা নিজেদের খেলার মানকে অনেক উঁচুতে তুলেছি, এখন জয়ের ধারাটা বজায় রাখতে চাই।’ অন্য ম্যাচে কলম্বিয়া নিজের মাঠে খেলবে ভেনিজুয়েলার সঙ্গে।’ এএফপি

You Might Also Like

National Day Rally 2023: Sacrifice, Effort Needed to Preserve Harmony
মাসিক বাসিয়া আগস্ট ২০১৯
October 27, 2015
Business Casual: The Definitive Guide for Women To Be Stylish At Work
অক্টোবর 2022।। পৃষ্ঠা 4
Previous Article ওয়াসিম আকরামকে টপকালেন ডেল স্টেইন
Next Article রেকর্ড স্কোরে ওয়ানডে সিরিজ জয় ইংল্যান্ডের
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

Auto Draft

11 years ago

নিঃশ্বাসের সাহস / কাজল রশীদ

10 years ago

How Sleeping Less than 7 Hours a Night Can Lead to Weight Gain

5 years ago

ঢাবির ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি

12 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?