By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: কামরুলকে ফিরিয়ে আনতে সৌদি যাচ্ছেন ৩ কর্মকর্তা
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

কামরুলকে ফিরিয়ে আনতে সৌদি যাচ্ছেন ৩ কর্মকর্তা

Last updated: October 7, 2015 10:20 pm
11 years ago
2 Min Read
SHARE

01শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলামকে ফিরিয়ে আনতে পুলিশের তিন কর্মকর্তা ১২ অক্টোবর সৌদি আরব যাচ্ছেন। পুলিশ সদর দপ্তরের অনুরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

কামরুলকে আনতে সৌদি আরব যাচ্ছেন পুলিশ সদরের অতিরিক্ত পুলিশ সুপার মাহাবুবুল করিম, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ এবং সহকারী পুলিশ কমিশনার এ এফ এফ নেজাম উদ্দিন।
আজ বুধবার সন্ধ্যায় বাংলাদেশ পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘শিশু রাজন হত্যা মামলাটিতে ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্র তৈরিতে আমরা তৎপর। নানা নিয়মনীতি মেনে এ আসামিকে নিয়ে আসতে পারা আইনের শাসন প্রতিষ্ঠায় আমাদের ঐকান্তিক প্রচেষ্টারই অংশ।’
গত ৮ জুলাই রাজনকে চুরির মিথ্যা অপবাদ দিয়ে কুমারগাঁও বাসস্ট্যান্ড-সংলগ্ন শেখপাড়ায় নির্যাতন করে হত্যা করা হয়। সিলেটের জালালাবাদ থানা এলাকার বাদেয়ালি গ্রামের বাসিন্দা শিশু রাজন সবজি বিক্রি করত। তার লাশ গুম করার সময় ধরা পড়ে একজন। এই হত্যাকাণ্ডের মূল হোতা হিসেবে অভিযুক্ত কামরুল ইসলাম পালিয়ে সৌদি আরব চলে গেলে প্রবাসী বাংলাদেশিরা তাঁকে ধরে পুলিশে দেন।
কামরুলের দেশ ছেড়ে পালানোয় ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে ২৭ জুলাই সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন, উপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ও এসআই মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়।
রাজন হত্যার ঘটনায় তদন্ত শেষে মোট ১৩ জন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
পুলিশের উদ্যোগে ইন্টারপোলের মাধ্যমে রিয়াদ এনসিবির সহযোগিতা চেয়ে রেড নোটিশ ইস্যুর জন্য অনুরোধ জানানো হয়। পুলিশ সদরের অনুরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যম হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বন্দী বিনিময়ের জন্য সৌদি কতৃর্পক্ষকে অনুরোধ করে। এর প্রেক্ষিতে সৌদি কর্তৃপক্ষ কামরুলকে ফেরত দিতে সম্মত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

You Might Also Like

দাবি বাস্তবায়নের আশ্বাসে সিলেটে বাস ধর্মঘট স্থগিত
সিলেটে চিকিৎসকের বাসা থেকে কাজের মেয়ের লাশ উদ্ধার
নবীগঞ্জ-বাহুবলবাসীর জন্য চালু হচ্ছে ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব’ এমপি কেয়া চৌধুরী
চীনে প্রবল বর্ষণে মৃত ১শ!
দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যা
Previous Article সিলেটে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়নে ১৪শ’ কোটি টাকার প্রকল্প
Next Article আগামী মাসেই আসছে জিম্বাবুয়ে
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

সিলেটের অভিজাত এলাকা সন্ধ্যার পরই ‘ভূতুড়ে’

11 years ago

রসিকতার ছলে মন্ত্রীকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী

12 years ago

জাপা’র প্রবীণ নেতা আবুল কাশেম মন্টু গুরুতর অসুস্থ, দোয়া কামনা

11 years ago

আবদুল মুকিত মুখতার ।। সূরা আদ-দোহার কাব্যিক অনুবাদ

5 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?