By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: ‘গ্রেট ব্রিটিশ বেক অব’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সিলেটী মেয়ে নাদিয়া
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
বিশ্বসর্বশেষ

‘গ্রেট ব্রিটিশ বেক অব’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সিলেটী মেয়ে নাদিয়া

Last updated: October 8, 2015 12:33 pm
11 years ago
2 Min Read
SHARE

5833বৃহস্পতিবার ৮ অক্টোবর ২০১৫ ॥ ব্রিটেনের ব্যাকার তৈরি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন সিলেটের বিয়ানীবাজারের মেয়ে নাদিয়া হোসেন। তার এ জয়ের পর বাংলাদেশি তিন কন্যার ব্রিটিশ পার্লামেন্ট জয়ের পর ব্রিটেনে নতুন আরেকটি রেকর্ড গড়লেন বাংলাদেশি এই নারী।

নাদিয়ার জন্ম ও বেড়ে ওঠা ব্রিটেনে। লুটনে কেটেছে নাদিয়ার শৈশব ও কৈশোর। তার স্বামী আবদাল একজন কারিগরি ব্যবস্থাপক। বর্তমানে স্বামী সন্তান নিয়ে উত্তর ইংল্যান্ডের লিডসে বসবাস করলেও অধিকাংশ সময়ই থাকেন লুটনে।

যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশি সংবাদিক মুনজের আহমদ চৌধুরী জানিয়েছেন, বৃটেনের লুটন শহরের চালনি গার্লস হাইস্কুলে অধ্যয়নকালে নাদিয়া কেক ও নানা ধরনের পিঠা পুলি বানাতেন। তিন সন্তানের জননী নাদিয়া এ জয়ে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তার বাবা সিলেটের বিয়ানীবাজারের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা। তার জয়ে মোহাম্মদপুরে বয়ে যাচ্ছে বেশ আনন্দের জোয়ার।

বুধবার স্থানীয় সময় রাত ৮টায় ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস প্রতিযোগিতা ‘গ্রেট ব্রিটিশ বেক অব’র ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন বাংলাদেশি বংশোদ্ভূত নাদিয়া হোসেইন। শুধু অংশ গ্রহণের মধ্যে তিনি সীমাবদ্ধ থাকেননি, তিনি ওই প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছেন।

বিবিসি-১ এর ‘গ্রেট ব্রিটিশ বেক অব’ অনুষ্ঠানে অংশ নেয়া নাদিয়ার ভক্ত শুধু বাঙালি কমিউনিটি বা ব্রিটিশ ভোজন রসিকরা এমনটা ভাবলে ভুল করবেন। খোদ ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও এখন নাদিয়া’র একজন ভক্ত। ব্রিটেনের জনপ্রিয় এ অনুষ্ঠানে নাদিয়ার জন্য শুভকামনা জানিয়ে মন্তব্যও করেছিলেন তিনি। তিনি বলেছিলেন, ‘একজনই জিতবে, সে নাদিয়া। কারণ তীব্র চাপের মধ্যেও সে শান্ত থাকতে পারে’।

এছাড়া অনুষ্ঠানের কতটা জনপ্রিয় ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যকলাপেই তা বোঝা যায়। ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো জানায়, দলের কনফারেন্সে বক্তব্য দেয়ার প্রস্তুতির পাশাপাশি ‘গ্রেট ব্রিটিশ বেক অব’ প্রতিযোগিতার ফাইনাল পর্ব উপভোগ করাও ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কয়েক মিলিয়ন দর্শকের সঙ্গে নিজ পরিবার সদস্যদের নিয়ে তিনি নিয়মিতই টিভিতে দেখেছেন অনুষ্ঠানটি। মধ্যাহ্নের আগে ছেলেমেয়েদের টেলিভিশন দেখা নিষেধ হলেও ‘গ্রেট ব্রিটিশ বেক অব’ এর কারণে এই নিষেধাজ্ঞাও শিথিলও করেছিলেন ডেভিড ক্যামেরন।

You Might Also Like

কানাডায় বিচারপতি এসকে সিনহার আবেদনের শুনানী আগামী মাসে
পূর্ব বিরোধের জের : সিলেট নগরীর খুলিয়াপাড়ায় আবারো ছাত্রদল কর্মী খুন
নতুন কারা মহাপরিদর্শক হলেন আনিসুল হক
জাতীয় শোক দিবস আজ
আজ কবি ফকির ইলিয়াস এর জন্মদিন
Previous Article আগামী মাসেই আসছে জিম্বাবুয়ে
Next Article রাজন হত্যা : কামরুলকে কারাগারে পাঠিয়েছে আদালত
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

৭৫ বছর বয়সে প্রেমের বিয়ে করছেন কিংবদন্তি পেলে

10 years ago

দক্ষিণ সুরমায় ডাকাতি শেষে পালানোর সময় অস্ত্রসহ ৯ ডাকাত আটক

10 years ago

ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের সঙ্গে স্থলসীমা চুক্তি চায় দিল্লি

12 years ago

মহান বিজয় দিবস উপলক্ষে প্রকাশিত সাহিত্য ম্যাগাজিন “ডেবনা” ও”প্রেরণা”র প্রকাশনা উৎসব

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?