By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্রাজিলের
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
খেলাধুলা

ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্রাজিলের

Last updated: August 7, 2016 9:42 am
10 years ago
2 Min Read
SHARE

a-1অলিম্পিক ফুটবলে নিজেদের অপ্রাপ্তি ঘোচানোর স্বপ্নে প্রথম ম্যাচেই হোঁচট খেল ব্রাজিল। ১০ সদস্যের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা ম্যাচেও শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে নেইমাররা।ব্রাজিলে স্তাদিও নাসিওনাল মানে গারিঞ্চাতে বৃহস্পতিবার বল দখল ও আক্রমণের বিচারে ম্যাচের প্রায় পুরোটা সময়ই নিয়ন্ত্রণ ছিল স্বাগতিকদের। কিন্তু প্রতিপক্ষের জালে বল জড়াতে ব্যর্থ তারা।

শুরুতেই এমন হোঁচটের পর ডিফেন্ডার মারকুইনিয়োস বলেন, ‘গোল করার ক্ষেত্রে আজ আমরা ব্যর্থ হয়েছি, তাই আমাদের ভালো করা প্রয়োজন। আমরা চেষ্টা করেছি, (সাফল্য পেতে) আমরা চেষ্টা করে গেছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা গোল করতে পারিনি।’

৫৯তম মিনিটে দক্ষিণ আফ্রিকার ডিফেন্ডার মোথোবি মাভালা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ভালো সুযোগ তৈরি হয় ব্রাজিলের সামনে। কিন্তু আধা ঘণ্টারও বেশি সময় এক জন বেশি নিয়েও কাঙ্ক্ষিত গোল করতে পারেনি তারা।

বিশ্বকাপ পাঁচবার, ফিফা কনফেডারেশন্স কাপ তিনবার ও কোপা আমেরিকা আটবার জেতা ব্রাজিল অলিম্পিকে সোনা কখনও পায়নি। শূন্যতা পূরণে এবার তাই সময়ের অন্যতম সেরা তারকা নেইমার, দুই প্রতিশ্রুতিশীল ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুস ও গাব্রিয়েল বারবোসা এবং পিএসজির ডিফেন্ডার মারকুইনিয়োসদের নিয়ে শক্ত দল গঠন করেছে দেশটি। কিন্তু তারপরও শুরুটা আশাব্যঞ্জক করতে না পারাটা তাই চরম হতাশারই।

ম্যাচে সবচেয়ে বড় সুযোগটি পেয়েছিলেন জেসুস। কিন্তু দুই গজ দূর থেকেও বল পোস্টে মারেন সম্প্রতি ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি করা এই ফরোয়ার্ড। এই ব্যর্থতায় স্বাভাবিকভাবেই দারুণ হতাশ ১৯ বছর বয়সী এই খেলোয়াড়। তিনি বলেন, গোল করতে না পারায় আমি হতাশ। এটা একটা ভুল যা হওয়া উচিত নয়। এখন আমাদের রোববারে লক্ষ্য রাখতে হবে এবং ভুল করা যাবে না।

দলের এমন বাজে পারফরম্যান্সে মাঠে উপস্থিত ৬৯ হাজার দর্শকের মধ্যে কিছু সমর্থক নেইমারদের দুয়ো দেয়। এ প্রসঙ্গে অলিম্পিকে ব্রাজিল কোচ রজেরিও মিকালে সমর্থকদের পাশে থাকার আহ্বান জানান। পরের ম্যাচগুলোতে ব্যর্থতা কাটিয়ে ওঠার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। আগামী রোববার ‌‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরাকের বিপক্ষে মাঠে নামবে নেইমাররা।

You Might Also Like

নাটকীয় জয় পেল ওয়েস্ট ইন্ডিজ, পিছিয়ে ভারত
যুব বিশ্বকাপে বাংলাদেশ তৃতীয়
ফারজানার ইতিহাসগড়া সেঞ্চুরি, ভারতের বিপক্ষে রেকর্ড সংগ্রহ টাইগ্রেসদের
ঈদ আনন্দে বিজয়ানন্দ
২য় জাজ কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০১৭ ইশতিয়াক জামিল ও শামিম চ্যাম্পিয়ান
Previous Article রেস্তোরাঁয় কাজ করছেন ওবামাকন্যা সাশা
Next Article ফেসবুকে প্রেম, অতঃপর লোপার বিয়ে
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

লুৎফুর রহমান লালু

12 years ago

আবার ফিরলেন শাহরিয়ার নাফীস

10 years ago

কাঙ্ক্ষিত জয় পায়নি বায়ার্ন, ফাইনালে বার্সা

11 years ago

শোয়েন্সটাইগার জার্মানির নতুন অধিনায়ক

12 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?