খেলাধুলাপ্রবাস

২য় জাজ কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০১৭ ইশতিয়াক জামিল ও শামিম চ্যাম্পিয়ান

1

গত ২৬শে ফেব্রুয়ারী রাগবী শহরের রাগবী স্কুল স্পোর্টস হলে অনুষ্টিত হলো ২য় জাজ কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০১৭। টুনার্মেন্ট এর আয়োজক শিক্ষানুরাগী, ক্রিড়াবিদ ও সংগঠক আসিক মিয়ার পরিচলনায় দিনব্যাপি অনুষ্টিত খেলায় ১৬টি জুটিতে ৩২জন প্রতিযোগি অংশ গ্রহন করেন। উক্ত খেলায় ১ম স্থান অধিকার করেন ইশতিয়াক জামিল (রাগবী) ও শামিম (লন্ডন), ২য় স্থান অধিকার করেন আনোয়ার (লিডস) ও জাহাঙ্গীর (লিডস) এবং ৩য় স্থান অধিকার করেন মাছুম (লিডস) ও সামির (ব্ল্যাকবার্ণ) । পুরস্কার বিতরণী পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন টুনার্মেন্ট এর আয়োজক আসিক মিয়া এবং অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশী ব্যাডমিন্টন ফেডারেশন ইউকে (বিবিএফইউকে) এর ভাইস চেয়ারম্যান আলী আসগর এবং সাধারণ সম্পাদক হারুন রেজা ও সদস্য শামিম, অনুভতি ব্যক্ত করেন ১ম স্থান অধিকারি ইশতিয়াক জামিল । খেলায় ১ম পুরস্কার ছিল ট্রফি ও নগদ অর্থ ৩০০ পাউন্ড, ২য় পুরস্কার ট্রফি ও ১৫০ পাউন্ড, এবং ৩য় পুরস্কার ট্রফি। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আব্দুল মুক্তাদির শামিম (লুটন) ও ফয়ছল আহমেদ (ক্যামব্রিজ)।

2

সম্পর্কিত নিবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button