By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: চট্টগ্রাম ও বান্দরবানে লাখো মানুষ পানি বন্দী, কয়েক জনের মৃত্যু, ব্যাহত সড়ক যোগাযোগ
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

চট্টগ্রাম ও বান্দরবানে লাখো মানুষ পানি বন্দী, কয়েক জনের মৃত্যু, ব্যাহত সড়ক যোগাযোগ

Last updated: August 10, 2023 10:42 am
3 years ago
2 Min Read
SHARE

বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান জেলায় অতিভারী বৃষ্টিপাতের কারণে পানি বন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে যে, সবচেয়ে বেশি বন্যাক্রান্ত হয়েছে বান্দরবান জেলা। এরপর রয়েছে কক্সবাজার ও চট্টগ্রাম জেলা। এছাড়া ফেনী জেলার কিছু এলাকা বন্যাক্রান্ত হয়েছে।

চট্টগ্রাম জেলার কমপক্ষে ১৫টি উপজেলা প্লাবিত হয়েছে। পানি বন্দী অবস্থায় রয়েছে লাখ লাখ মানুষ। গত কয়েক দিনের বৃষ্টিপাত ও বন্যায় জেলাটিতে এ পর্যন্ত দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বান্দরবান জেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে যে, গত তিন দিনে জেলাটিতে ভারী বৃষ্টিপাতের কারণে প্রায় শতাধিক পাহাড় ধস হয়েছে। এতে কমপক্ষে দুই জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সংস্থাটি। আর এক জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও তা নিশ্চিত হওয়া যায়নি।

পাহাড় ধসে বেশ কয়েক জন আহত হলেও তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ছেড়ে দেয়া হয়েছে বলে জানানো হয়।

কক্সবাজার জেলার চকোরিয়া উপজেলার চেয়ারম্যান ফজলুল করিম সাঈদি বলেন, শুধু তার উপজেলাতেই এক লাখেরও বেশি মানুষ পানি বন্দী অবস্থায় রয়েছে। কমপক্ষে ১০টি ইউনিয়ন বন্যাক্রান্ত হয়েছে।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কিছু অংশ পানিতে তলিয়ে যাওয়ার কারণে বান্দরবান জেলা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বান্দরবানের জেলা প্রশাসন থেকে জানা গেছে, গত তিন দিন ধরে এই জেলায় বিদ্যুৎ সংযোগ নেই। একই সাথে বন্ধ রয়েছে মোবাইল ফোন নেটওয়ার্কও।

রাঙ্গামাটি জেলায় গত দুই দিনে প্রায় ১০-১২টি জায়গায় পাহাড় ধস হয়েছে। এতে কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এগুলোর কোনটিই বড় ধরনের ধস ছিল না।

You Might Also Like

৫৮১ জনের হজ যাত্রা অনিশ্চিত
ওমরা হজ্জ পালনে সৌদি আরবে যাত্রা উপলক্ষে বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী প্রবাসী মো. মকলিছ মিয়া সংবর্ধিত
তারেক ও ফখরুলের বিরুদ্ধে মানহানি মামলা
মিয়ানমারে মোখার তাণ্ডবে নিহত বেড়ে ৬
সিলেটে হোটেলে ফুর্তি করতে গিয়ে ৭ নর-নারী গ্রে’প্তার
Previous Article আমি এই ইন্ডাস্ট্রির শেষ মোঘল: আশা ভোঁসলে
Next Article অপারেশন হিলসাইড’ : পালিয়ে গেছেন এক ‘জঙ্গি’, যেভাবে গড়া হয় আস্তানা

You Might Also Like

সিলেট জেলা ছাত্রলীগের নতুন কমিটি নিয়ে উত্তেজনা :নবনির্বাচিত সভাপতি সামাদ গ্রুপের হামলায় কেন্দ্রীয়নেতাসহ ৪ জন আহত

12 years ago

September 5, 2014

12 years ago

নয়াপল্টনে পিন্টুর মরদেহে খালেদার শ্রদ্ধা

11 years ago

মুস্তাফিজের মূল্য ১ কোটি ৬২ লাখ টাকা!

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?