By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading:
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad image
সর্বশেষ

Last updated: September 5, 2014 7:18 pm
12 years ago
2 Min Read
SHARE

noor-muhammod-shekদেশের সাহসী সন্তান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৪৩তম শাহাদতবার্ষিকী আজ (৫ সেপ্টেম্বর)। স্বাধীনতা সংগ্রামকালে ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার গোয়ালহাটি ও ছুটিপুরে পাকবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন তিনি। এদিন পাকবাহিনীর গুলিতে সহযোদ্ধা নান্নু মিয়া গুরুতর আহত হলেও নূর মোহাম্মদ শেখ হাতে এলএমজি এবং আহত নান্নু মিয়াকে কাঁধে নিয়ে শত্রু পক্ষের দিকে গুলি ছুঁড়তে থাকেন। হঠাৎ পাকবাহিনীর মর্টারের আঘাতে তার হাঁটু ভেঙ্গে যায়। তবুও তিনি গুলি চালাতে থাকেন। এ অবস্থায়ই এক সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন। যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তাকে সমাহিত করা হয়।
নূর মোহাম্মদ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার চণ্ডিবরপুর ইউনিয়নের মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা মোহাম্মদ আমানত শেখ ও মা জেন্নাতুন্নেছা, মতান্তরে জেন্নাতা খানম। বাল্যকালেই বাবা-মাকে হারান তিনি। সপ্তম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন। তার স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা, ছেলে গোলাম মোস্তফা কামাল ও তিন মেয়ে আছেন। ‘মহিষখোলা’ গ্রাম বর্তমানে ‘নূর মোহাম্মদনগর’ নামে প্রতিষ্ঠিত ও পরিচিত।
তার জীবনী থেকে জানা যায়, নূর মোহাম্মদ ১৯৫৯ সালের ২৬ ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তান রাইফেলসে (ইপিআর) যোগদান করেন, বর্তমানে যা বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি। দীর্ঘদিন দিনাজপুর সীমান্তে চাকরি করার পর ১৯৭০ সালের ১০ জুলাই যশোর সেক্টরে বদলি হন তিনি। ল্যান্স নায়েকে পদোন্নতি পান। ১৯৭১ সালে যশোর অঞ্চল নিয়ে গঠিত ৮ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে অংশ নেন। এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত ৮ নম্বর সেক্টর কমান্ডার ছিলেন কর্ণেল (অব:) আবু ওসমান চৌধুরী এবং সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত মেজর এস এ মঞ্জুর। নূর মোহাম্মদ যশোরের শার্শা উপজেলার কাশিপুর সীমান্তের বয়রা অঞ্চলে ক্যাপ্টেন নাজমুল হুদার নেতৃত্বে পাক হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ শত্রুমুক্ত করেন। অবদানের জন্য মুক্তিযুদ্ধের সর্বোচ্চ  স্বীকৃতি ‘বীরশ্রেষ্ঠ’ খেতাব পান।
তার শাহাদতবার্ষিকী উপলক্ষে ‘বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট’ এর আয়োজনে নানা কর্মসূচি পালনের উদ্যোগ নেয়া হয়েছে। ট্রাস্টের সদস্য সচিব আজিজুর রহমান ভূঁইয়া জানান, আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় নূর মোহাম্মদ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর মিলনায়তনে কোরআনখানি, বেলা ১১টায় নূর মোহাম্মদনগরে র‌্যালি ও স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, জাদুঘর মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এছাড়া যশোর জেলার শার্শা উপজেলার কাশিপুর গ্রামে নূর মোহাম্মদ শেখের কবর জিয়ারত করা হবে।

You Might Also Like

একাধিক জন্ম তারিখ যাদের তারা ক্রিমিনাল: সিলেটে সিইসি
রাঙামাটিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৫ জেএসএস সদস্য নিহত
সুরমা আবাসিক এলাকা থেকে শাবির শিক্ষার্থী নিখোঁজ
পরীমণিকে সাড়ে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সাভার থানায়
র‌্যাব সদরদপ্তরে নেওয়া হচ্ছে পরীমনিকে
Previous Article ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ৭
Next Article আল-কায়েদার নিশানায় বাংলাদেশও
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

শহীদ মিনারে যাচ্ছে না পিয়াসের মরদেহ

12 years ago

সিসিক নির্বাচনে দলীয় নেতা-কর্মীদের অংশ না নেয়ার কঠোর বার্তা

3 years ago

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে বিমানবন্দরে জেলা, দরগাহে মহানগর আ.লীগ

11 years ago

সাংবাদিক তাজ উদ্দিনের মাতৃবিয়োগ, দাফন সম্পন্ন

6 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?