Homeবই পত্রচমকপ্রদ ভিখারি জীবন

চমকপ্রদ ভিখারি জীবন

a6dbf770423b058d0e154b7d6a883642সবাই যখন সামনের দিকে এগিয়ে যাওয়ার চিন্তা করে তখন ভিখারিই বা পিছিয়ে থাকবে কেন। মুহম্মদ রফিক সেরকমই একজন। তার এই ভিক্ষাজীবীর জীবনকাহিনি চমকপ্রদ। তিনি কোন কর্পোরেট অফিসারের চেয়ে কম নয়।

রফিকের জন্ম ভারতের রাজস্থানের যোধপুরে। এখন থাকেন মধ্য প্রদেশের খারগাঁও-এ। তাঁর জীবন অবশ্য কিছুটা ভ্রাম্যমান। কারণ রফিক এবং তার পরিবারের ছ’জন সদস্য থাকেন একটি গাড়িতে। শারীরিক প্রতিবন্ধী রফিকের দুটি পা-ই নেই। সেই বাধাকে অতিক্রম করেই ড্রাইভিং শেখেন তিনি।

এখন নিজের গাড়িতে বসে ভিক্ষা করেন। নিজেই গাড়ি চালান। ওখানেই খাওয়া-দাওয়া-ঘুমোনো। আবার ওই গাড়ি চালিয়েই আসেন ভিক্ষাবৃত্তিতে!

খারগাঁও-এর নভগড় মন্দিরই রফিকের মূল ‘কর্মক্ষেত্র’। তার দৈনিক উপার্জন দেখে ঈর্ষান্বিত হবেন অনেক অনেক বড় চাকুরে। প্রতিদিন গড়ে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা উপার্জন করেন রফিক। মাস গেলে মোট উপার্জন দাঁড়ায় এক লক্ষ টাকারও বেশি! এই গাড়ি চালক ভিখারি টেক্কা দেবেন যে কোনও কর্পোরেট চাকুরের সঙ্গে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments