By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: জঙ্গি হামলার পর হেফাজতকে ফোন করেছিলেন আইজিপি
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad image
সর্বশেষ

জঙ্গি হামলার পর হেফাজতকে ফোন করেছিলেন আইজিপি

Last updated: July 10, 2016 1:05 pm
10 years ago
3 Min Read
SHARE

dab48b14570f8dcdd0e88661aca981b0গুলশানের হলি আর্টিসান বেকারি রেস্টুরেন্টে এবং ঈদ জামাতের সময় কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠের মাসে জঙ্গি হামলার পরই হেফাজত ইসলামকে ফোন করেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি একেএম শহীদুল হক। আর এ বিষয়টি নিশ্চিত করেছেন আইজিপি নিজেই।

শনিবার বিকেলে কিশোরগঞ্জ পুলিশ লাইন্সে সুধী সমাবেশে আইজিপি এ কথা জানান। জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করারও আহ্বান জানান তিনি।

জঙ্গিবাদ মোকাবেলায় আলেম ওলামাদের বিশেষ ভূমিকা রাখতে হবে উল্লেখ করে আইজিপি বলেন, ‘জুনায়েদ বাবুনগরী সাহেবকে (হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব) ফোন করলাম। উনাকে বললাম গুলশানে এতো বড় ঘটনা ঘটলো, কিশোরগঞ্জে ঈদগাহর কাছে হামলা হলো; আপনারা নীরব কেনো? এই জঙ্গিরা যে কাজ করছে এটা কি ইসলামের পক্ষে? জঙ্গিবাদকে কি ইসলাম সাপোর্ট করে?’

তিনি বলেন, ‘ইসলাম শেষ করে ফেললো বলে ঢালাও অভিযোগ করতে পারেন সরকরের বিরুদ্ধে। ইসলাম রক্ষার, ইসলাম হেফাজত করার দায়িত্ব নিয়েছেন (হেফাজতে ইসলাম)। কিন্তু এখন কোনো কথা বলছেন না। যদি আপনারা নীরব থাকেন, মৌন থাকেন, তাহলে প্রমাণ হবে আপনারা জঙ্গিবাদকে সমর্থন করেন।’

স্পেশাল ধর্মীয় নেতারাই তরুণদের মগজ ধোলাই করছেন উল্লেখ করে আইজিপি বলেন, ‘জঙ্গিরা উত্তরবঙ্গে, কুষ্টিয়া, পাবনাসহ সারাদেশে যতো ঘটনা ঘটিয়েছে, তার মধ্যে প্রায় নব্বই ভাগ ঘটনাই উদঘাটন করতে সক্ষম হয়েছি। এসব ঘটনায় গ্রেপ্তার হয়েছে, অস্ত্র, বোমা উদ্ধার হয়েছে। গ্রেপ্তারকৃত জঙ্গিদের জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেয়েছি, তাতে সুকৌশলে ওইসব তরুণের মগজ ধোলাই করা হয়।’

আইজিপি শহিদুল হক ব্যাখ্যা করে বলেন, ‘প্রথমে তরুণ-যুবকদের টার্গেট করা হয়। এরপর তার সঙ্গে সখ্যতা গড়ে পরবর্তীতে কোরআনের আয়াতসহ কিছু বই-পুস্তক দেয়া হয়। সবশেষে স্পেশাল ধর্মীয় নেতাদের কাছে রেখে তাদের মোটিভেট করা হয়। নেতারা বুঝায় যে, এই পথটাই একমাত্র পথ, যেখানে সহজেই বেহেশতে যাওয়া যায়। এইভাবেই মগজ ধোলাই করে তরুণদের জঙ্গি পথে ধাবিত করা হচ্ছে।’

জেলা পুলিশের আয়োজনে সুধী সমাবেশে অভিভাবকদের আহ্বান জানিয়ে আইজিপি বলেন, ‘পরিবারকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সন্তান কোথায় যায়, কী করে, আচার-আচরণে কোনো পরিবর্তন চোখে পড়ছে কি না, সব বিষয়ে নজর দিতে হবে। প্রয়োজনে পুলিশের সহযোগিতা নিন। না হয়, দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব হবে না।’

ধর্মের নামে যারা দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে, তাদের কোনো ছাড় নেই বলে হুঁশিয়ারি উচ্চারণ করে আইজিপি বলেন, ‘এরা ইসলামের শত্রু, মানবতার শত্রু।’

এর আগে শোলাকিয়ায় ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি বলেন, ‘গুলশানের হামলাকারীদের সঙ্গে শোলাকিয়ার জঙ্গিদের যোগসাজস রয়েছে। জঙ্গিরা সবাই জেএমবির সদস্য। হামলাকারীদের সঙ্গে আইএস’র কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।’

- Advertisement -
Ad image

যদিও গত ১ জুলাই গুলশানের হলি আর্টিসান বেকারি রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় ২০ জন জিম্মিসহ দুই পুলিশ কমকর্তা নিহত হন। নিহত হয় হামলাকারী পাঁচ জঙ্গি। এর পরপরই জঙ্গিদেরকে নিজেদের সদস্য হিসেবে উল্লেখ করে তাদের ছবিও প্রকাশ করে।

এর এক সপ্তাহ যেতে না যেতেই গত ৭ জুলাই ঈদের জামাতের আগে শোলাকিয়া ঈদগাহ মাঠের কাছে আজিমুদ্দিন স্কুলের পাশে সন্ত্রাসী হামলা চালায় জঙ্গিরা। এতে দুই পুলিশ সদস্য, এক নারী ও এক হামলাকারী নিহত হয়।

এফ/০৯:৩০/১০জুলাই

- Advertisement -
Ad image

You Might Also Like

মেয়ের ধর্ষণে মায়ের স্মৃতিতে ফিরল বাবার যৌনতা
সিলেটের জকিগঞ্জে সংঘর্ষে নিহত ১, আহত ১০
‘শিক্ষা টিভি’ চালু করার কথা ভাবছে সরকার
না-ফেরার দেশে চলে গেলেন গীতিকার পীর শাহ মোহাম্মদ ইসকন্দর মিয়া জানাজা আজ বিকাল সাড়ে ৫টায়
বাজেয়াপ্ত করা হলো নেইমারের সম্পত্তি!
Previous Article সিলেটে ঈদের জামাত কোথায় কখন
Next Article আজ ঢাকায় আসছেন নিশা দেশাই
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

এসডিসি পরিচালিত পবিত্র কোরআন শিক্ষা কেন্দ্র পরিদর্শন সমাজে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে শিশুদের দ্বিনী শিক্ষায় গড়ে তুলতে হবে — খন্দকার মামুন আলী আখতার

11 years ago

২০ আগস্ট পবিত্র আশুরা

5 years ago

গুপ্তরগাঁও হাফিজিয়া দাখিল মাদ্রাসা শাখার ক্বেরাত প্রশিণের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

12 years ago

কেমডেন কাউন্সিল ও বৃটিশ লাইব্রেরির বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কবিতাস্বজন এর অংশ গ্রহন

9 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?