বই পত্রসর্বশেষ

সৌদি আরবে প্রথমবারের মতো নির্বাচনে জয়ী ২০ নারী

বাসিয়া ডেস্ক :: সৌদি আরবে নারীদের জন্য উন্মুক্ত প্রথম নির্বাচনে দারুণ সফলতা দেখিয়েছেন নারী প্রার্থীরা। শনিবার অনুষ্ঠিত পৌর নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন ২০ জন নারী। রোববার নির্বাচনের ফল ঘোষণা করা হয়। দেশটির ইতিহাসে এবারই প্রথম কোন নির্বাচনে নারীরা ভোটাধিকার প্রয়োগ এবং প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পান। আর এতে বাজিমাত করেছেন ২০ জন প্রার্থী। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। খবরে বলা হয়, মোট প্রার্থী ছিল ৭০০০। এর মধ্যে ৯৭৯ জন ছিলেন নারী। এর আগে পৌর নির্বাচন অনুষ্ঠিত হয় দু’বার। ২০০৫ ও ২০১১ সালে। দুবারই নির্বাচন উন্মুক্ত ছিল শুধু পুরুষদের জন্য। এবারের নির্বাচনে রাজধানী রিয়াদ থেকে সর্বাধিক ৪ জন নারী প্রার্থী নির্বাচিত হয়েছে। শিয়া অধ্যূষিত পূর্ব প্রদেশ থেকে নির্বাচন হয়েছেন দুই নারী। জেদ্দা ও কাসিম থেকেও দু’জন করে নারী নির্বাচিত হয়েছেন। মক্কা ও মদিনা থেকে এক জন করে নারী নির্বাচিত হয়েছে। সৌদি আরবের উত্তরাঞ্চল থেকে তাবুকে দু’জন, আল জাওয়াফে একজন এবং হেইলে একজন নির্বাচিত হয়েছেন। এছাড়া সৌদি আরবের দক্ষিণ সীমান্ত এলাকা জিজান থেকে একজন, আসিরে একজন এবং আল-আহসা থেকে দুজন নির্বাচিত রয়েছেন। উল্লেখ্য, প্রয়াত বাদশাহ আব্দুল্লাহ নির্বাচনে নারীদের অংশগ্রহণের বিষয়টি অনুমোদন করে গিয়েছিলেন। তার সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হলো এবারের পৌর নির্বাচনে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো নির্বাচিত ২০ নারী প্রার্থী ইতিহাস গড়লেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button