Homeশীর্ষ সংবাদডা. সুমন আহমদের আফলাতুন নেছা পীর বকস পাঠাগার পরিদর্শন

ডা. সুমন আহমদের আফলাতুন নেছা পীর বকস পাঠাগার পরিদর্শন

দক্ষিণ সুরমা উপজেলার গুপ্তরগাঁও গ্রামে প্রতিষ্ঠিত আফলাতুন নেছা পীর বকস পাঠাগার পরিদর্শন করেন তরুণ ডাক্তার ডা. সুমন আহমদ। তিনি গত ২৭ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় পাঠাগারে গেলে এ সময় উপস্থিত ছিলেন পাঠাগারের প্রধান উপদেষ্টা মো. ছোয়াব আলী, পাঠাগার পরিচালনা পর্ষদের সভাপতি গীতিকার মোহাম্মদ নওয়াব আলী, দপ্তর সম্পাদক মারুফ আহমদ, সদস্য নাবিদ হাসান ও নাফিজ ইকবাল।
ডা. সুমন বলেন মানুষ যখন ইন্টারনেটে অপ্রয়োজনে সময় কাটায় তখন এমন মহতি ও সৃজনশীল উদ্যোগ মানুষকে বইয়ের দিকে ফিরিয়ে আনবে। বই পাঠের আনন্দ সম্পূর্ণ আলাদা তাই আমাদের সবাইকে বই পাঠে এগিয়ে আসতে হবে।
পরে বাসিয়া প্রকাশনীর কিছু প্রকাশনা তাকে পাঠাগারের পক্ষ থেকে উপহার দেয়া হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments