By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: ডিপজলের ছবিতে অমৃতা!
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
বই পত্রবিনোদন

ডিপজলের ছবিতে অমৃতা!

Last updated: December 27, 2016 11:10 am
10 years ago
2 Min Read
SHARE
76980চিত্রনায়িকা অমৃতা খান এবার মনোয়ার হোসেন ডিপজলের সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন। ছটকু আহমেদ পরিচালিত ‘এক কোটি টাকা’ ছবিতে ডিপজল ও বাপ্পির বিপরীতে অভিনয় করবেন তিনি। ছবিটি প্রযোজনা করছেন ডিপজল নিজেই। ছবির শুটিং ১ জানুয়ারি থেকে শুরু হবে। এর আগে ৩১ ডিসেম্বর সাভারের দীপুভিলা শুটিং হাউসে এর মহরত অনুষ্ঠিত হবে।

অমৃতা প্রথমবারের মতো ডিপজলের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। তাই বেশ উচ্ছ্বসিত তিনি। বললেন, ‘ডিপজল ভাইয়ের ছবিতে কাজ করার সুযোগ পেয়ে অনেক ভালো লাগছে। ছবিতে আমার চরিত্র নিয়ে এখন কিছু বলতে চাইছি না। তবে এতটুকু বলতে পারি, খুব সুন্দর একটা গল্পের চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছি।’

ছবিতে যুক্ত হলেন কীভাবে—জানতে চাইলে অমৃতা বলেন, ‘ডিপজল ভাই ফেসবুকে আমার ছবি দেখে পছন্দ করেছেন। আমার এর আগের অভিনীত চলচ্চিত্রগুলো সম্পর্কে খোঁজখবরও নেন তিনি। তারপর তিনি একদিন আমাকে দেখা করতে বলেন। আমিও দেখা করি। এরপর সরাসরি আলাপের পরে তিনি আমাকে এই চলচ্চিত্রে কাজ করার প্রস্তাব দেন। আমি অনেক আগে থেকেই ডিপজল ভাইয়ের ভক্ত ছিলাম। তাঁর সঙ্গে কাজ করার সুযোগ তাই হাতছাড়া করতে চাইনি।’

নায়ক বাপ্পি প্রসঙ্গে অমৃতা বলেন, “বাপ্পির সঙ্গে এর আগে আমি ‘গুণ্ড : দ্য টেররিস্ট’ নামের একটি ছবিতে অভিনয় করেছি। আমাদের দুজনের ভালো বোঝাপড়া আছে।

আশা করছি, আমরা ভালো কিছু করতে পারব। বছরের শুরুতে বড় একটা ছবির কাজের মধ্য দিয়ে পথচলা শুরু করতে যাচ্ছি। এ কারণে প্রত্যাশাও অনেক। ডিপজল ভাইয়ের প্রযোজনায় যাঁরা এর আগেও ছবিতে কাজ করেছেন, তাঁরা সবাই চলচ্চিত্রে শক্ত একটা অবস্থান করেছেন। আশা করছি, আমিও সেটা করতে পারব।”

দীর্ঘদিন ধরে মনোয়ার হোসেন ডিপজল নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হননি। চলতি বছরে ডিপজল অভিনীত ‘অনেক দামে কেনা’ ছবিটি সর্বশেষ মুক্তি পেয়েছিল। ছবিটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু।

You Might Also Like

ব্যক্তিত্বের যে ত্রুটিগুলো ধ্বংস করে দিচ্ছে আপনার জীবন ও ভবিষ্যৎ!
পাকিস্তানেও বাজিমাত করলেন সালমান
যৌন হয়রানির ঘটনায় এসআই রতনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
পদ ছাড়লে প্রধানমন্ত্রীকে অসম্মান করা হবে: এরশাদ
বাংলাদেশি খদ্দেরে ভারতের জাল পাসপোর্টের ব্যবসা রমরমা
Previous Article সিলেটে মোটরসাইকেল চলাচলে ৩ দিনের নিষেধাজ্ঞা
Next Article বিছানায় শুয়ে মোবাইল টিপছেন? জানেন কি ক্ষতি হচ্ছে!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

যৌনপল্লীর সন্তান থেকে শিল্পী

12 years ago

সাহিত্য নীড়ের বিশেষ লেখাপাঠের আসর ও অভিনন্দন সভা

10 years ago

তিন মন্ত্রী এখন সিলেটে

11 years ago

শাকিব-ফেরদৌসের সঙ্গে এবার সানি লিওন!

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?