Homeবই পত্র৩৬তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ

৩৬তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ

ছত্রিশতম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন ১৩ হাজার ৮৩০ জন।

কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন বুধবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানান।

লিখিত পরীক্ষার সময় পরে জানানো হবে বলে জানান তিনি।

গত ৮ জানুয়ারি ৩৬তম বিসিএসের প্রিলিমিনারির ২০০ নম্বরের বহুনির্বাচনী প্রশ্নের পরীক্ষায় অংশ নেন ২ লাখ ১১ হাজার ৩২৬ জন চাকরিপ্রার্থী।

প্রথম শ্রেণির দুই হাজার ১৮০ জন গেজেটেড কর্মকর্তা নিয়োগ দিতে গত ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments