By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: ড. কামাল হোসেন নিজের ফাঁসি চাইলেন
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad image
সর্বশেষ

ড. কামাল হোসেন নিজের ফাঁসি চাইলেন

Last updated: October 24, 2014 7:17 am
12 years ago
4 Min Read
SHARE

47104_f1বিএনপির বিরুদ্ধে ১৪ দলের সঙ্গে জোট করার মাধ্যমে অর্জিত বিজয় হাতছাড়া হওয়ায় ভীষণ অনুতপ্ত ড. কামাল হোসেন। এজন্য তিনি তার নিজের ফাঁসি চেয়েছেন। গতকাল তিনি একটি মতবিনিময় সভা আহ্বান করেছিলেন তার বেইলি রোডের বাসভবনে। কিন্তু তা শেষ পর্যন্ত গড়ালো এক অন্তরঙ্গ আলোচনায়। শুরুতেই তিনি প্রথা ভাঙতে চাইলেন। বাসভবনে আয়োজন হলেও তার জন্য একটি বিশেষ চেয়ার রাখা হয়েছিল। তিনি তাতে বসতে অস্বীকৃতি জানালেন। বললেন, আমরা এভাবে সিংহাসন সৃষ্টি করে গণতন্ত্র নষ্ট করেছি। মানুষের চেয়ে নেতা অনেক বেশি বড় হয়ে গেছেন। বিভিন্ন গণমাধ্যমকর্মীর জন্য রাখা মাইক্রোফোনগুলো তার জন্য সংরক্ষিত চেয়ারের সামনে রাখা হয়েছিল। তিনি জ্যেষ্ঠ সাংবাদিকদের অনুরোধ জানালেন তার আসনের পাশে বসতে। মিডিয়া কর্মীদের জন্য সেটা অসুবিধাজনক বিবেচনায় তারা সেখানে বসতে চাইলেন না। এরপর ড. কামাল নিজেই এসে সাংবাদিকদের সঙ্গে বসে তার সূচনা বক্তব্য দেয়া শুরু করলেন। তিনি ৬ দফা দিলেন। বললেন- ১. কার্যকর গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার মূল সূত্র হলো জনগণের ক্ষমতায়ন। কিন্তু সংবিধানের এই ঘোষণা আজ প্রহসনে পরিণত হয়েছে। ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে জনগণ তার হারানো অধিকার ফিরে পেতে পারে। ২. সকলের কাছে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের বিকল্প নেই। ৩. বিচারবিভাগ জনপ্রশাসন, পুলিশ প্রশাসনসহ সকল সাংবিধানিক সংস্থায় নিয়োগে দলীয়করণ বাদ দিয়ে যোগ্যতা, দক্ষতা ও মেধার প্রাধান্য দিতে হবে। ৪. সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য গড়ে তোলা ৫. শিক্ষাঙ্গনকে সন্ত্রাসমুক্ত করা। ছাত্র সংসদের নির্বাচন দেয়া। ৬. সমগ্র জাতির মধ্যে একটি প্রচ্ছন্ন ঐক্য গড়ে উঠেছে। এখন দরকার এই ঐক্যকে সুনির্দিষ্ট কর্মসূচির আওতায় এনে ব্যাপকভাবে সংগঠিত করা। বিভক্তকরণের যে যুক্তি অনেকেই দিচ্ছে তার সঙ্গে তিনি দ্বিমত পোষণ করেন। তার মতে, সমাজ এখনও ঐক্যবদ্ধ আছে। এখন যদি ভোটাভুটি হয় যে, জনগণ ক্ষমতার মালিক। এটা আপনারা বদলাতে চান কিনা? তাহলে কিন্তু তারা ঐক্যবদ্ধভাবে এর পক্ষে ভোট দেবে।
তিনি আক্ষেপ করে বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্টে যা হারিয়েছিলাম, ৩রা নভেম্বরে যা হারিয়েছিলাম তা ২০০৮ সালের ২৯শে নভেম্বরে জনগণ ১৪ দলকে তা ফিরিয়ে দিয়েছিল। ভেবেছিলাম আমরা আইনের শাসন পাবো। কিন্তু তারপর কি হয়েছে সে আলোচনায় আর যেতে চাই না। কারণ আমার ভীষণ দুঃখ। এত বড় অর্জনকে আমরা বিসর্জন দিলাম। সবকিছু ফেলে দিলাম। ১৫৩ আসনে বিনা ভোটে যেটা করা হলো সেটা কিন্তু দুনিয়ার কেউ খাচ্ছে না। আপনারা তো বাইরে যান। বলেন, কেউ কি এটা খাচ্ছে? সাবের চৌধুরীর বিলবোর্ড উঠেছে। তাকে একজন শিক্ষিত ভদ্রলোক বলেই জানতাম। এখন লজ্জা পাচ্ছি। কারণ তিনি তো ভালই জানেন আইপিইউ কি জিনিস। স্পিকার শিরিন শারমিন চৌধুরী কেম্যান আইল্যান্ডের দলকে হারিয়ে এসেছেন। তবু তিনি বিল বোর্ড তোলেননি। কারণ তার বাবা এত টাকা রেখে যাননি। সাবের চৌধুরীর বাবা অগাধ টাকা রেখে যাওয়ার কারণে শান্তিনগরে বিরাট বিলবোর্ড উঠেছে। যেন তিনি সারা পৃথিবী জয় করে এসেছেন। জোহরা তাজউদ্দিন কি মন ভেঙে মারা যাননি? কারণ অসুস্থ অবস্থায় তাকে কেউ দেখতে যাননি। এর কারণ হলো আমাদের যে আওয়ামী লীগ ছিল সেটা হাইজ্যাকড হয়েছে। এই দলের প্রতি আমাদের দুর্বলতা সকলেরই আছে। এখনও অনেক মানুষ আওয়ামী লীগের প্রতি আস্থা রাখেন। কারণ, এ ছাড়া তারা অন্য কিছু দেখেন না। ভেবেছিলাম আওয়ামী লীগ তার ভেতর থেকে কি করে রিফর্ম হয়ে আসতে পারে। সবার সমর্থনযোগ্য হতে পারে। আমাকে অনেকে বলেছেন, আপনারা ভেতর থেকে তো এটা করতে পারতেন। সেটা আমরা অনেকটাই বুঝলাম যে এটা সম্ভব নয়। তবে আওয়ামী লীগের আজও অনেকে সেই ৫০ বছরের রাজনীতির ঐতিহ্য ধরে আছেন। আমরা কোথায় যাচ্ছি? নারায়ণগঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, এই যে র‌্যাব, ছয় কোটি টাকা দিয়ে মানুষ খুন করা যায় সেটা দেখালো। মাথাপিছু এক কোটি টাকা। চার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুট করে বলা হয় এটা কোন টাকাই না। এই বাস্তবতা তো ভয়াবহ বাস্তবতা।

You Might Also Like

সিরিয়ায় আল-কায়েদার জ্যেষ্ঠ নেতা নিহত
বিশ্বনাথে আল কুরআন বিতরণ অনুষ্ঠান সম্পন্ন মানবজাতির সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে কল্যাণ সাধনা করা -ডা. মোঃ জহিরুল ইসলাম অচিনপুরী
অঝোরে কাঁদলেন প্রধানমন্ত্রী, শোকে নিস্তব্ধ সভা
সিলেট কারামুক্ত হতে পারলেন না শাহরিয়ার, কারাফটকে ফের গ্রেফতার
আসছেন এরশাদ, সিলেট জাপায় নতুন হাওয়া
Previous Article গোলাম আযম মারা গেছেন
Next Article বাথরুমে ঢালাই করে রাখা হয় বালাগঞ্জের নিখোঁজ ইমাম ও চালকের লাশ
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের ফোন

11 years ago

বাহুবলে নিহত চার শিশুর মায়ের মুখে ভাত তুলে দিলেন এমপি কেয়া

11 years ago

শেখ মুজিবের পরিবার অভিশপ্ত-তারেক

12 years ago

টিকা গ্রহণকারীদের সৌদি ভ্রমণে কোয়ারেন্টিনের প্রয়োজন নেই

5 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?