Homeবিনোদনতিন খান-এ মুগ্ধ অমিতাভ বচ্চন

তিন খান-এ মুগ্ধ অমিতাভ বচ্চন

এ বছরই ৫০-এ পা দেবেন বলিউডের তিন খান আমির, শাহরুখ, সালমান। এই উপলক্ষ্যে তাদের আগামী সংখ্যা এই তিন খান-কে ডেডিকেট করতে চলেছে আউটলুক ম্যাগাজিন। তারই অংশ হিসেবে তাঁরা অমিতাভ বচ্চনের একটি সাক্ষাত্‍‌কার নিয়েছে। আর সেই সাক্ষাত্‍‌কারে মুক্ত কন্ঠে তিন খানের প্রশংসা করেছেন বলিউডের এই লিভিং লেজেন্ড। তিনি বলেন যে এই তিন খান বলিউডে এসে ঝড় তুলেছিলেন। এঁদের প্রত্যেকের প্রতিভাকে কুর্নিশ জানিয়েছেন বিগ বি। তিনি বলেন শাহরুখের আত্মবিশ্বাস, এনার্জি এবং দৃঢ়তাকে তিনি হিংসে করেন। অন্যদিকে আমির অত্যন্ত সৃষ্টিশীল একজন মানুষ। সালমান সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, সালমানের মধ্যে জীবনকে চিন্তামুক্তভাবে বাঁচার ক্ষমতা আছে। তিনি এও বলেন, এই তিন খান সেই যুগে বলিউডে প্রবেশ করেছিলেন যখন ভারতীয় দর্শক নীতি কথায় ভরা ছবি দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাঁরা পরিবর্তন চাইছিলেন। এঁরা তিন জন সেই পরিবর্তন নিয়ে আসতে পেরেছিলেন। এঁদের কথা ভেবে নতুন ধরনের ছবি তৈরি হতে শুরু করল যা দর্শকও প্রাণভরে গ্রহণ করেছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments