By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যা
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
সর্বশেষ

দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যা

Last updated: August 2, 2015 2:33 pm
11 years ago
2 Min Read
SHARE

001বরগুনা, ২ আগষ্ট- বরগুনা সদর উপজেলায় দুই শিশু সন্তানকে বিষ খাইয়ে হত্যা করার পর নিজেও একইভাবে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ।

বরগুনা থানার ওসি রিয়াজ হোসেন জানান, শনিবার রাতে উপজেলার লেমুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা সৌদি প্রবাসী রোমান পঞ্চায়েতের স্ত্রী ও সন্তান। ঘটনার পর তিনজনকে বরগুনা সদর হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে দুই মেয়ে মৌমি (৫) ও তায়িবার (৩) মৃত্যু হয়।

আর তাদের মা রোজী আক্তার (২৬) মারা যান রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে।

- Advertisement -
Ad image

স্থানীয়রা জানান, লেমুয়া গ্রামের সুনু পঞ্চায়েতের ছেলে রোমান দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকেন। গত রোজায় তিনি বাড়ি আসেন।

এক নারীর সঙ্গে রোমানের পরকীয়া প্রেমের সম্পর্কের জেরে রোজী এই পথ বেছে নিয়েছেন বলে প্রতিবেশীদের ধারণা।

এ বিষয়ে জানতে চাইলে ওসি রিয়াজ হোসেন বলেন, “রোমানকে নজরদারীতে রাখা হয়েছে। প্রয়োজন হলে তাকে আটক করা হবে।”

ওই বাসার গৃহকর্মী হারুন (৩০) জানান, শুক্রবার রোজী বিড়ালের উৎপাতের কথা বলে মারার জন্য তাকে দিয়ে বাজার থেকে বাসুডিন (কীটনাশক) কিনিয়ে আনেন। এরপর শনিবার সন্ধ্যায় রোজী চানাচুর কিনতে তাকে দোকানে পাঠান।

হারুন দোকান থেকে ফিরে দেখেন, বাড়ির দোতলায় বাচ্চারা কান্নাকাটি করছে, ঘরের দরজা বন্ধ। পরে জানালা ভেঙে দোতলায় উঠে দেখা যায়, দুধের সঙ্গে বাসুডিন মিশিয়ে দুই মেয়েকে খাইয়ে রোজী নিজেও কীটনাশক পান করেছেন অসুস্থ অবস্থায় পড়ে আছেন।

- Advertisement -
Ad image

মুমূর্ষু অবস্থায় তাদের বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে দুই শিশুর মৃত্যু হয়।

এ সময় উপস্থিত ¯^জনদের আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে।

খবর পেয়ে রাতেই হাসপাতালে আসেন বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক। ঘটনার তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

- Advertisement -
Ad image

You Might Also Like

নির্বাচন বর্জন করছে জাতীয় পার্টি সমর্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা
যুক্তরাজ্যের ৮ ও ৯ সেপ্টেম্বরের বইমেলায় বাসিয়া প্রকাশনী স্টলে থাকছে কবি এম মোসাইদ খানের ৮টি গ্রন্থ
ইতিহাসের কালিমালিপ্ত বেদনাবিধুর দিন ১৫ আগষ্ট আজ
দেশে টিকার কোনো সঙ্কট নেই: পররাষ্ট্রমন্ত্রী
সিসিকের প্রথম সভায় প্যানেল মেয়র নির্বাচন সম্পন্ন
Previous Article অপহরণে বাংলাদেশ অষ্টম
Next Article
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

যুক্তরাষ্ট্রের ভিসা এখন চট্টগ্রাম থেকে

12 years ago

ভূয়া বাবা-মা সেজে তিন সন্তানের জন্য পাসপোর্টের আবেদন

8 years ago

প্রতিদিন ৪০ মিনিট হাঁটা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়

8 years ago

‘ফুলকপি’ সংরক্ষণ করবেন যেভাবে

2 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?