By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: নাপিত কিন্তু ১০৫টি গাড়ির মালিক!
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad image
বই পত্র

নাপিত কিন্তু ১০৫টি গাড়ির মালিক!

Last updated: August 5, 2014 11:44 am
12 years ago
3 Min Read
SHARE
5-7৫ আগষ্ট- ব্যবসা সূত্রে রমেশ বছরে শত কোটি টাকার লেনদেন করেন। তিনি ১০৫টি গাড়ির মালিক। রমেশের সংগ্রহে রয়েছে বিএমডব্লু ও রোলস রয়েস-এর মতো বিশ্বখ্যাত বিলাসবহুল গাড়িও। রমেশ পেশায় একজন নাপিত।বেঙ্গালুরুর ‘কোটিপতি নাপিত’ হিসেবে পরিচিত ‘রমেশ বাবু’র জীবন উপন্যাসের উপাদানে ঠাসা।ছোটবেলা থেকে বেশ কষ্টে বড় হয়েছেন রমেশ। ১৯৭৯ সালে মাত্র সাত বছর বয়সে বাবাকে হারান রমেশ। সংসার খরচ জোগাতে সম্বল ছিল মায়ের পরিচারিকার চাকরির বেতন আর উত্তরাধিকার সূত্রে পাওয়া চুল কাটার সেলুন থেকে মাসে পাঁচ টাকা খোরাকি।

রমেশের বাবা পেশায় একজন নাপিত ছিলেন। তার মৃত্যুর পর দোকানের হাল ধরেন ছোট ভাই। কিন্তু মাসে মাত্র ৫ টাকা বড়ই কম। নব্বইয়ের দশকে কাকার সঙ্গে মায়ের বচসার ফলে সেটাও বন্ধ হয়ে যায়। মায়ের মতের বিরুদ্ধে গিয়ে তাই শেষ পর্যন্ত চুল কাটায় হাত পাকান রমেশ। সেই সঙ্গে ভর্তি হন সান্ধ্য কলেজে পিইউসি পড়তে।

তার কাকা একটি ছোট গাড়ি কিনে তাক লাগিয়ে দেন। তাকে টেক্কা দিতে নিজের সঞ্চয় ও ব্যাঙ্কের ঋণের সাহায্যে ১৯৯৩ সালে একটি পুরনো মারুতি ভ্যান কিনে ফেলেন রমেশও। কিন্তু সুদের মাসিক কিস্তি মেটাতে হাঁসফাঁস অবস্থা হয়। সেই সময় তার মা যাঁর বাড়িতে পরিচারিকার কাজ করতেন, সেই মহিলা গাড়ি ভাড়া খাটানোর বুদ্ধি দেন তাকে। শুধু তাই নয়, ব্যবসার প্রাথমিক খুঁটিনাটি বিষয়ও রমেশকে শিখিয়ে দেন তিনিই। এছাড়া তার সাহায্যেই এক সংস্থায় গাড়ি ভাড়া খাটাতে শুরু করেন রমেশ।

আস্তে আস্তে ব্যবসার বহর বাড়তে শুরু করেন রমেশ। ২০০৪ সালে তার মালিকানায় যুক্ত হয় ৬টি গাড়ি। পাশাপাশি সেলুনের ব্যবসাও চলতে থাকে। এই সময় বিলাসবহুল গাড়ি কেনার সিদ্ধান্ত নেন তিনি। তাঁর প্রতিদ্বন্দ্বীরা সকলেই চোট মাপের গাড়ি ভাড়া দিতেন। সবাইকে টেক্কা দিতে এবং ব্যবসা বাড়াতে ৪০ লাখ টাকা খরচ করে প্রথম দামি গাড়ি কেনেন রমেশ। সকলে অবশ্য তাঁকে বারণ করেছিল সেই সময়। তবু ঝুঁকি নিয়েছিলেন তিনি। কিছু দিনের মধ্যেই মোটা টাকায় ভাড়া খাটতে শুরু করে সেই গাড়ি।

কার রেন্টাল ব্যবসায় এ ভাবেই একদিন বেঙ্গালুরুতে শীর্ষ স্থান দখল করে নেন রমেশ বাবু। বর্তমানে তার গ্যারাজে রয়েছে ১৫০টি গাড়ি, যার মধ্যে রয়েছে একাধিক মার্সিডিজ বেঞ্জ, বিএমডব্লিউ মায় রোলস রয়েজ। এই ব্যবসায় বছরে ১০০ কোটি টাকা রোজগার করেন তিনি। কিন্তু নিজের অতীত সম্পর্কে আজও ভীষণ ভাবে সজাগ রমেশ বাবু। বিত্তের জাঁক নয়, সহজাত বিনম্রতাই তার চারিত্রিক বৈশিষ্ট্য।

You Might Also Like

সংসদে কাঁদলেন সায়রা মহসীন
বালাগঞ্জে বাস চাপায় শিশুর মৃত্যু
বাড়ল ট্রেনের ভাড়া: কোথায় কত জেনে নিন
নীল যমুনা।। ফেরদৌস শেরদিল
জীবন-মরণে হাতে হাত
Previous Article নিজের চেহারা নিয়ে হীনমন্যতায় ভুগছেন?
Next Article ‘চাপের মুখে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হলেন সুরঞ্জিত’
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

বাংলাদেশিদের ৫ বছরের ভ্রমণ ভিসা দেওয়ার পরিকল্পনা ভারতের

10 years ago

মানবদেহ সম্পর্কে তিনটি প্রচলিত ভ্রান্ত ধারণা

12 years ago

সোনা হাতছাড়ায় হতাশ বাংলাদেশের মেয়েরা

12 years ago

যে ৭ কারণে কমে যাচ্ছে আপনার আয়ু

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?