By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: বাংলাদেশিদের ৫ বছরের ভ্রমণ ভিসা দেওয়ার পরিকল্পনা ভারতের
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
বই পত্র

বাংলাদেশিদের ৫ বছরের ভ্রমণ ভিসা দেওয়ার পরিকল্পনা ভারতের

Last updated: August 17, 2016 8:40 am
10 years ago
2 Min Read
SHARE

a1নয়াদিল্লি, ১৭ আগষ্ট- বাংলাদেশি নাগরিকদের দীর্ঘমেয়াদি ‘মাল্টিপল-এন্ট্রি’ ভ্রমণ ভিসা দেওয়ার পরিকল্পনা করেছে ভারত। বিষয়টি অনুমোদনে কাজ করছে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজু সম্প্রতি পার্লামেন্টে বলেন, ‘৬৫ বছরের বেশি বয়সি বাংলাদেশি নাগরিকদের পাঁচ বছরের দীর্ঘমেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা অনুমোদনের প্রস্তাব বিবেচনাধীন রয়েছে। এ জন্য সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।’

তিনি আরো বলেন, ‘চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে যথাসময়ে রাজ্য সরকারগুলো এবং নিরাপত্তা সংস্থাগুলোসহ অন্যান্য কর্তৃপক্ষের অভিমত বিবেচনায় নেওয়া হবে।’

তবে বাংলাদেশ সীমান্তসংলগ্ন আসাম ও পশ্চিমবঙ্গসহ ভারতের অন্য রাজ্যগুলো আগেই এ উদ্যোগের বিরোধিতা করেছে। তাদের ভাষ্য, এ ধরনের উদ্যোগ নিলে সীমান্তে লোকের ঢল নামবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, যে ধরনেরই সিদ্ধান্ত হোক না কেন, রাজ্য সরকারগুলোর সঙ্গে যথাযথ আলোচনা সাপেক্ষেই তা চূড়ান্ত হবে। তবে ভিসা ছাড়া (ফ্রি-এন্ট্রি) বাংলাদেশিদের ভারতে প্রবেশের অনুমিত দেওয়ার কোনো সম্ভাবনাই নেই।

কর্মকর্তারা জানিয়েছেন, ১৮ বছরের নিচে এবং ৬৫ বছরের বেশি বয়সি বাংলাদেশিদের বিনা ভিসায় ভারতে প্রবেশ করতে দেওয়া নিয়ে কোনো প্রস্তাব নেই।

ভারতের ১৬টি বিমানবন্দরে ১৫০টি দেশের নাগরিকদের জন্য ই-টুরিস্ট ভিসা ব্যবস্থা চালু আছে। এ ব্যবস্থায় আরো দেশ অন্তর্ভুক্ত করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ ও পাকিস্তান থেকে ভারতে আশ্রয় নেওয়া অবৈধ হিন্দু-অভিবাসীদের ‘শরণার্থী মর্যাদা’ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হওয়ায় নতুন করে ভিসাসংক্রান্ত বিষয় চূড়ান্ত করার আগে সব দিক গুরুত্ব সহকারে ভেবে দেখবে ভারত।

এর আগে বেশ কয়েকবার ভারতের কাছে দীর্ঘমেয়াদি ভিসা দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা ভারতের কর্মকর্তাদের সামনে বিষয়টি কয়েকবার উত্থাপনও করেছেন। তবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

এফ/০৮:১৫/১৭আগষ্ট

You Might Also Like

শান্তিতে নোবেল পেলেন মালালা-কৈলাশ
বিশ্বের শীর্ষ ২০ যুবকের একজন রকিবুল
কর্মক্ষেত্রে স্টাইলিশ থাকতে
প্রবাসী কবি শাহ শামীম আহমেদকে নিয়ে মাসিক বাসিয়া পত্রিকার অন্তরঙ্গ আড্ডা
মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘উদ্ভট বই উৎসব’র উদ্বোধন
Previous Article আমার কাজ নাচ নয়, গান করা: অ্যাডেলে
Next Article ফিফা ‘সম্রাট’ হ্যাভেলাঞ্জ আর নেই
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

ইমরান সরকারের পরিচয় জানতে চান সুপ্রিম কোর্ট

11 years ago

মির্জাজাঙ্গালে ছিনতাইয়ের শিকার হলেন ছাত্রলীগ নেতা

11 years ago

বাংলাদেশের টেস্ট দল ; চমকের আরেকনাম

10 years ago

উঠান বৈঠকে মেয়র জিকে গউছের পুত্র প্রিতম : একটি ভোট দিয়ে বাবাকে কারাগার থেকে মুক্ত করুন আমৃত্যু ঋনী হয়ে থাকব

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?