By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: বাংলাদেশের কোন নায়িকার ডিমান্ড কত টাকা?
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
বই পত্রবিনোদন

বাংলাদেশের কোন নায়িকার ডিমান্ড কত টাকা?

Last updated: January 21, 2016 11:54 am
11 years ago
5 Min Read
SHARE

মেয়েদের বয়স জানতে চাওয়া যেমন বিব্রতকর তেমনি কারো বেতন বা আয় জানতে চাওয়াটাও বিব্রতকর। তারপরও মানুষ উৎসুক হয়ে থাকে গোপন এই খবরটি জানার জন্য। কাউকে বিব্রত না করে প্রযোজক-পরিচালকদের সঙ্গে কথা বলে হাজির করা হয়েছে নায়িকাদের সিনেমা প্রতি আয়ের আনুমানিক হিসাব। আসুন জেনে নেই হিসাবটি।

শাবনূর
একসময়ের পর্দা কাঁপানো নায়িকা শাবনূরকে আর বড়পর্দায় দেখা যায় না। সম্প্রতি চলচ্চিত্রে ফেরার ঘোষণা দিলে হুমড়ি খেয়ে পড়েন পরিচালক-প্রযোজকরা। ছবি করবেন কি না তা এখনো ঠিক না হলেও পারিশ্রমিক খুব বেশি দাবি করছেন না। ছবি প্রতি ৭ থেকে ১০ লাখেই সীমাবদ্ধ রেখেছেন নিজেকে।

মৌসুমী
বিশ বছরেরও বেশি সময় ধরে দর্শকের মন জয় করে আছেন মৌসুমী। আগের মতো আর ছবি না করলেও বছরে দু’একটি ছবিতে তাঁর উপস্থিতি লক্ষ করা যায়। তবে নায়িকার চেয়ে চরিত্রাভিনেত্রী হিসেবেই বেশি দেখা যায় তাঁকে। গুণী এই অভিনেত্রী ছবি প্রতি ৭ থেকে ৮ লাখ টাকা পারিশ্রমিক নিচ্ছেন বলে জানা গেছে।

পপি
বেশ কয়েক বছর ধরেই চলচ্চিত্র থেকে অনেকটা দূরে রয়েছেন জনপ্রিয় নায়িকা পপি। ভাল গল্প আর ভাল পরিচালকের অপেক্ষায় থাকা এই নায়িকাও ছবি প্রতি ৬ থেকে ৭ লাখ টাকা হাকাচ্ছেন বলে জানা গেছে।

অপু বিশ্বাস
আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে আসেন অপু বিশ্বাস। এরপর শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে এই নায়িকা পান তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা। শুরুতে অপু বিশ্বাস ২ থেকে ৩ লাখ টাকা পারিশ্রমিক নিলেও জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে পারিশ্রমিক বাড়িয়ে ৭ থেকে ৮ লাখ টাকা নেন। চলচ্চিত্রের মন্দা অবস্থায় মাঝে কিছুদিন ৩ থেকে ৪ লাখ টাকা নিলেও এখন আবারো পারিশ্রমিক বাড়িয়ে ৫ থেকে ৬ লাখ টাকা করে নিচ্ছেন তিনি।

ববি হক
২০১০ সালে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘খোঁজ-দ্য সার্চ’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আসেন ইয়ামীন হক ববি। এরপর বেশ কিছুদিন বিরতি দিয়ে ২০১৩ সালে একই পরিচালকের ‘দেহরক্ষী’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে নিয়মিত হন চলচ্চিত্রে। শুরুতে নামমাত্র পারিশ্রমিক নিলেও ববি এখন সিনেমা প্রতি ৫ থেকে ৬ লাখ টাকা করে নিচ্ছেন।

জয়া আহসান
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বড় পর্দায় এসেছেন খুব বেশিদিন হয়নি। বেছে বেছে কাজ করেন তিনি। ফলে শুধুমাত্র পারিশ্রমিক নয়, চান মনের মতো গল্প আর পরিবেশও। আবার নির্দিষ্ট কোনো পারিশ্রমিকেও নিজেকে বন্দি করে রাখেননি এ তারকা। পরিচালক-প্রযোজক বুঝে পারিশ্রমিক নিয়ে থাকেন তিনি। তবে আনুমানিক ৬ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন বলে জানা গেছে।

মাহিয়া মাহি
জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে চলচ্চিত্রে আসেন মাহিয়া মাহি। কয়েক বছরের ব্যবধানেই গায়ে জড়িয়ে নিয়েছেন শীর্ষ নায়িকার তকমা। শুরুতে ছবি প্রতি ২ থেকে ৩ লাখ টাকা নিলেও জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে পারিশ্রমিকের পরিমাণও ক্রমশ বাড়তে থাকে। মাহি বর্তমানে ছবি প্রতি পারিশ্রমিক নিচ্ছেন প্রায় ৬ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত।

বিদ্যা সিনহা সাহা মিম
প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ এর ‘আমার আছে জল’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আসেন লাক্স তারকা বিদ্যা সিনহা সাহা মিম। এরপর নিয়মিত হন নাটকে। মাঝখানে শাকিব খানের সঙ্গেও একটি বাণিজ্যিক ছবিতে অভিনয় করেন তিনি। কিন্তু দর্শকের সাড়া না পেয়ে আবারো ফিরে যান ছোটপর্দায়। তবে খুব বেশিদিন ছোটপর্দায় পড়ে থাকতে হয়নি এই নায়িকাকে। কয়েক বছর ধরে আবারো ব্যস্ত হয়ে পড়েছেন চলচ্চিত্রে। জয়া আহসানের মতো মিমও নিজেকে নির্দিষ্ট কোনো পারিশ্রমিকে আবদ্ধ রাখেন নি। পরিচালক ও প্রযোজক ভেদে ওঠানামা করে তার পারিশ্রমিক। তবে পারিশ্রমিকে ৬ থেকে ৭ লাখ টাকার মধ্যেই সীমাবদ্ধ আছেন তিনি।

- Advertisement -
Ad image

পরীমণি
শাহ-আলম মন্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আসেন পরী মণি। ছবি মুক্তির আগেই পরিচালক-প্রযোজকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। ফলে দর্শকের সামনে হাজির হওয়ার আগেই পরী মণি চুক্তিবদ্ধ হন প্রায় ৩০টি ছবিতে। শুরুর দিকে পরী ১ থেকে ২ লাখ টাকা নিলেও পরিচালক প্রযোজকদের ব্যাপক চাহিদার কারণে পারিশ্রমিক বাড়িয়ে বর্তমানে ছবি প্রতি ৫ থেকে ৬ লাখ টাকা করে নিচ্ছেন।

মৌসুমী হামিদ
মৌসুমী হামিদও ছোটপর্দা থেকে বড়পর্দায় কাজ করছেন সম্প্রতি। কোন ছবি মুক্তি না পেলেও চলচ্চিত্র প্রযোজকদের কাছে বেশ গ্রহণযোগ্য হয়ে ওঠেছেন এ নায়িকা। জানা যায়, ছবি প্রতি ২ লাখ টাকার মতো পারিশ্রমিক নিয়ে থাকেন এই অভিনেত্রী।

আঁচল
‘ভুল’ ছবি দিয়ে বড়পর্দায় যাত্রা শুরু করেন আঁচল। সম্প্রতি বেশকিছু জনপ্রিয় নায়কের সঙ্গে জুটি বেঁধে নিজেও জনপ্রিয় হয়ে ওঠেন। প্রথমে ২ লাখ টাকা করে পারিশ্রমিক নিলেও এখন সিনেমা প্রতি পারিশ্রমিক নিচ্ছেন ৩ থেকে ৪ লাখ টাকা করে।

- Advertisement -
Ad image

এদিকে একেবারে নতুন নায়িকাদের মধ্যে অমৃতা খান, শিরিনি শিলা, নিঝুম রুবিনাসহ অনেকেই নিয়মিত কাজ করছেন চলচ্চিত্রে। আনকোরা এই নায়িকারাও পরিচালক-প্রযোজক বুঝে নিজেদের পারিশ্রমিক হাকাচ্ছেন। তবে এটা ১ থেকে ২ লাখের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে বলে জানা যায়।

You Might Also Like

ইংল্যান্ডকে বিদায় দিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ
বিছানায় শুয়ে মোবাইল টিপছেন? জানেন কি ক্ষতি হচ্ছে!
বিশ্ববিদ্যালয়।। গণেন্দ্র চন্দ্র দেশমুখ
অধ্যক্ষের আশ্বাসে হলে ফিরলো ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা
সেপ্টেম্বরে শুরু এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ
Previous Article নেইমারের গোলে বার্সার জয়
Next Article স্ত্রীকে জবাই করে প্রেমিকার সঙ্গে হানিমুন!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

কণ্ঠশিল্পী ফরিদা ইয়াসমীন আর নেই

11 years ago

চুলের ছাঁট পছন্দ হয়নি ভক্তদের

12 years ago

কেন হারলেন হিলারি?

10 years ago

শান্তিতে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

12 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?