By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: স্ত্রীকে জবাই করে প্রেমিকার সঙ্গে হানিমুন!
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
বই পত্রসর্বশেষ

স্ত্রীকে জবাই করে প্রেমিকার সঙ্গে হানিমুন!

Last updated: January 21, 2016 11:58 am
11 years ago
2 Min Read
SHARE

স্ত্রী বৃষ্টিকে (২৮) জবাই করে প্রেমিকার সঙ্গে হানিমুন করছে পাষণ্ড স্বামী সোহাগ! রাজধানীর মিরপুরে ঘটেছে এমন নির্মম ঘটনা। পরকীয়ার জেরে স্ত্রীকে গলা কেটে জবাই করেছে পাষণ্ড স্বামী সোহাগ।

গত ১৬ই জানুয়ারি মিরপুর থানার শেওড়াপাড়ার ৯৩ নম্বর বাসায় পরকীয়ার জেরে সৃষ্ট ঝগড়ার একপর্যায়ে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। ঘটনার তিন দিন পর মঙ্গলবার বিকালে বৃষ্টির বোনের কাছে তার খবর জানতে চাইলে সে হানিমুন করছে এবং বৃষ্টির খবর জানে না বলে জানায়। এরপর বৃষ্টির ওই বোন ও দুলাভাই মিরপুরে তাদের বাসায় ছুটে যান। দরজায় তালা দেখতে পান। এমন সময় ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকেন। এরপর পুলিশে খবর দেয়া হয়। পোশাক শ্রমিক বৃষ্টির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে।

বৃষ্টির স্বজন ও স্থানীয়রা জানান, গুলশান এলাকায় একটি চাইনিজ রেস্টুরেন্টে কাজ করে বরিশালের বাসিন্দা সোহাগ। তার সঙ্গে এক বছর আগে মুন্সীগঞ্জের মেয়ে বৃষ্টির বিয়ে হয়। পরে সোহাগের পরকীয়ার বিষয়টি জেনে যায় স্ত্রী। এ নিয়ে তাদের মাঝে মাঝে ঝগড়া হতো। গত ১৬ই জানুয়ারিও ঝগড়া হয়। এরপর থেকে বৃষ্টির মুঠোফোন বন্ধ ছিল। একপর্যায়ে গতকাল বৃষ্টির বোন সোহাগের মুঠোফোনে কল করে। জানতে চায় বৃষ্টির কথা। তখন সোহাগ জানায়, সে তার অন্য স্ত্রীকে নিয়ে হানিমুন করছে। বৃষ্টির খবর জানে না। তার খোঁজ নিতে বলেন। সোহাগের মুখে এমন কথা শুনেই তারা মিরপুরে তাদের বাসায় ছুটে যায়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (অপরাধ) মাসুদ আহমেদ বলেন, পরকীয়ার জেরে স্ত্রীকে জবাই করার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য বৃষ্টির গলিত লাশ মর্গে পাঠানো হয়েছে।

- Advertisement -
Ad image

You Might Also Like

সিঙ্গাপুর হতে চলেছে পশ্চিমবঙ্গ
দুই দলকেই বুঝতে হবে, দেশ আগে
মেজর জিয়া ও তামিম চৌধুরীকে ধরিয়ে দিতে ৪০ লাখ টাকা পুরস্কার ঘোষণা
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করলেন নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী
সিলেটে কখন কোথায় ঈদের জামায়াত?
Previous Article বাংলাদেশের কোন নায়িকার ডিমান্ড কত টাকা?
Next Article উচ্চ আদালতের রুল: সিলেট বিভাগে পশু লড়াই প্রতিযোগিতা বন্ধ
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী

5 years ago

গোলাম আযম মারা গেছেন

12 years ago

নেপালে ভূমিকম্পে আহত রুনা খান

12 years ago

আফলাতুন নেছা পীর বকস পাঠাগারে আলোচনা সভাও দোয়া মাহফিল

6 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?