Homeশীর্ষ সংবাদবালাগঞ্জের বঞ্চিত এলাকার উন্নয়নে কাজ করে যাব: হাবিব

বালাগঞ্জের বঞ্চিত এলাকার উন্নয়নে কাজ করে যাব: হাবিব

সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, বালাগঞ্জ উপজেলার বঞ্চিত এলাকাগুলোর সমস্যা নিরসনের লক্ষে কাজ করে যাব। দীর্ঘ ১২ বৎসর যাবত এই আসনের জনসাধারনের সাথে মিলেমিশে কাজ করে যাচ্ছি।

আগামী ২৮ শে জুলাই নির্বাচনে আমি যদি হই বালাগঞ্জ উপজেলার যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও নদী ভাঙ্গন সমস্যা সামাধানে উদ্যোগ গ্রহন করব।

সোমবার সন্ধ্যায় বালাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে গণসংযোগ ও পৃথক পৃথক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

পৃথক পৃথক পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর সাধারণ সম্পাদক আনহার মিয়া, জেলা আওয়ামী লীগের সদস্য আবদাল মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামসুদ্দিন শামস,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু বকর ,সহ-সাধারণ সম্পাদক আব্দুল মতিন, রফিকুল আলম,জুনেদ মিয়া।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- প্রচার সম্পাদক নাসির উদ্দীন, মাহমুদ হোসেন, আহমদ হোসেন মাছুম, উপজেলা আওয়ামী লীগ নেতা মাহমদ আলী, আব্দুল লতিফ, মিজানুর রহমান, তুহিন মনসুর, উপজেলা কৃষক লীগের সভাপতি আলাল মিয়া।

এ ছাড়া ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments