Homeশীর্ষ সংবাদবিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টু মারা গেছেন

বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টু মারা গেছেন

f89162d4e92ff92ea1896433b6fd76baছাত্রদলের সাবেক সভাপতি এবং বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন পিন্টু আর নেই (ইন্নালিল্লাহি…..রাজেউন)।তিনি রাজশাহী জেলে বন্দী ছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মরা যান বলে প্রাথমিক খবরে জানা গেছে।

শরীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ সকালে তাকে কারাগার থেকে মেডিকেল নেয়া হচ্ছিল। আরেকটি সূত্র জানিয়েছে, চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হচ্ছিল। বিএনপির সাবেক এমপি নাসির উদ্দিন পিন্টু হৃদরোগসহ নানা রোগে আক্রান্ত ছিলেন।
বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বিষয়টি নিশ্চত করেছেন।বিডিয়ার হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নাসির উদ্দিন পিন্টু সদ্য সমাপ্ত সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।পরে তাঁর মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।
নির্বাচনের কয়েকদিন আগে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে রাজশাহী জেলে স্থানান্তরিত করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments