Homeবই পত্র‘বিগ বস’-এর আমন্ত্রণ প্রত্যাখ্যান তসলিমার

‘বিগ বস’-এর আমন্ত্রণ প্রত্যাখ্যান তসলিমার

6-02‘বিগ বস’-এর অষ্টম অধ্যায় নিয়ে মানুষের মধ্যে প্রবল কৌতুহল তৈরি হয়েছে। সালমান খানই আবার বিগ বস পরিচালনা করবেন এবং কে কে অতিথি হয়ে আসবেন তা নিয়ে আলোচনা চলছে। তবে এরই মাঝে নিজের টুইটারে বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন জানিয়েছেন যে, তিনি ‘বিগ বস’-এ অংশ নেবার আমন্ত্রণ পেয়েছিলেন। তবে তা প্রত্যাখ্যান করেছেন। জানা গেছে, ‘বিগ বস’-এ থাকার জন্য কালার চ্যানেল কর্তৃপক্ষ তার সঙ্গে যোগাযোগ করে প্রস্তাব দিয়েছি। কিন্তু তসলিমার প্রস্তাবটি ভাল লাগেনি। তিনি তা প্রত্যাখ্যান করেছেন।
তসলিমা জানিয়েছেন, তিনি ‘বিগ বস’ মাঝে মাঝে দেখেছেন। অনুষ্ঠানটি বিনোদনমূলক হলেও এটি তার কোনও আগ্রহের মধ্যে পড়ে না। তবুও চ্যানেল কর্তৃপক্ষ তাকে বোঝাতে চেয়েছিল। তাকে বড় অঙ্কের পারিশ্রমিকও দিতে চেয়েছিল। এমনকি তিনি তার মত প্রচার করতে পারবেন এমন প্রতিশ্রুতিও দিয়েছিল। কিন্তু তসলিমা তাতেও রাজি হননি। আর তাই প্রথমে সবিনয়ে এবং পরে বিনয় ছাড়াই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তসলিমা বর্তমানে দিলি্লতে রয়েছেন। আগামী ১৭ই আগষ্ট তার রেসিডেন্ট পারমিটের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। যদিও ভারত সরকার তাকে দুই মাসের টুরিষ্ট ভিসা মঞ্জুর করেছে কিন্তু রেসিডেন্ট পারমিট না দেয়ায় চারিদিকে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। তসলিমা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দীর্ঘমেয়াদী ভিসার জন্য অনুরোধও করেছেন। রাজনাথ তাকে আশ্বস্ত করেছেন যে, রেসিডেন্ট পারমিটই দেয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments