By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বইপত্র
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: আবারও পুরোদমে সরব হবে তামাবিল স্থলবন্দর
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বইপত্র
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
বইপত্রসর্বশেষ

আবারও পুরোদমে সরব হবে তামাবিল স্থলবন্দর

Last updated: February 9, 2016 4:11 pm
11 years ago
2 Min Read
SHARE

মিজান মোহাম্মদ : সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে বছরখানেক ধরে পাথর ও চুনাপাথর আমদানি বন্ধ রয়েছে। এতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন উভয় দেশের ব্যবসায়ী এবং আমদানি-রফতানি খাতের সাথে জড়িত শত শত শ্রমিক। অবশেষে সুড়ঙ্গের শেষ পথে আশার আলোর ঝলকানি দেখা যাচ্ছে। আবারও পুরোদমে তামাবিল স্থলবন্দর সরব হওয়ার সম্ভাবনায় রয়েছে।

ভারতের যে অভ্যন্তরীণ আইনি সমস্যার কারণে পাথর আমদানি বন্ধ ছিল এতোদিন। তবে এবার ভারতীয় কর্তৃপক্ষ আইনানুগভাবে বিষয়টির সুরাহা করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন তামাবিল পাথর, চুনাপাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক লিয়াকত আলী।

তামাবিল স্থলবন্দর সূত্রে জানা যায়, পরিবেশ বিপর্যয়, ভারতের মেঘালয় রাজ্যের অভ্যন্তরীণ প্রশানসিক, আইন ও বিচার বিভাগীয় জটিলতায় গত বছরের শুরু থেকেই বারংবার বন্ধ হয়ে পড়ে তামাবিল স্থলবন্দর দিয়ে পাথর ও চুনাপাথর আমদানি। তবে গত বছরের ১২ আগস্ট থেকে সম্পূর্ণভাবে এ স্থলবন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ রয়েছে।

তামাবিল স্থলবন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ থাকায় এ স্টেশনের প্রায় ৩০ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন। লোড-আনলোডের কাজ না থাকায় তারা অলস সময় পার করছেন। এতে করে তাদের আয়ের পথও বন্ধ হয়ে গেছে। এদিকে সরকারও হারাচ্ছে রাজস্ব।

- Advertisement -
Ad image

তবে গুরুত্বপূর্ণ এ স্থলবন্দরটি পুনরায় পুরোদমে সচল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এ বন্দর দিয়ে পুনরায় পাথর-চুনাপাথর আমদানি শিগগিরই শুরু হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এ লক্ষ্যে গত শনিবার বাংলাদেশের ব্যবসায়ী, আমদানিকারকরা ভারতের তিনটি সংগঠনের সমন্বয়ে গঠিত কোর কমিটির সাথে বৈঠকে মিলিত হয়। বৈঠকে তামাবিল দিয়ে পুনরায় পাথর আমদানি শুরু করতে উভয়পক্ষই নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

তামাবিল পাথর, চুনাপাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক লিয়াকত আলী বলেন, ভারতের যে অভ্যন্তরীণ জটিলতা রয়েছে, তা আইনিভাবে সমাধানে সেখানকার ব্যবসায়ীরা উদ্যোগ নিয়েছেন। অচিরেই বিষয়টি সমাধান হবে বলে আশা করছি।

তামাবিল পাথর, চুনা পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের যুগ্ম-সম্পাদক ইলিয়াছ উদ্দিন লিপু জানান, তামাবিল স্থলবন্দর দিয়ে পাথর-চুনাপাথর আমদানি বন্ধ থাকায় ক্ষতিগ্রস্থ হচ্ছেন পাথর আমদানিকারক, রফতানিকারক এবং শ্রমিকরা। পরিবহন সেক্টরেও এর নেতিবাচক প্রভাব পড়ছে।

তামাবিল পাথর, চুনা পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম নবী ভুঁইয়া জানান, পাথর আমদানি বন্ধ থাকায় তামাবিলে স্থবিরতা বিরাজ করছে। দ্রুতই পাথর আমদানি শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।-
আরআই-কে/এএস

You Might Also Like

রাজনের বাবা-মাকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
নাসিরনগরে দুই মামলায় গ্রেফতার আরো ৩৩
আমৃত্যু কারাদণ্ডাদেশপ্রাপ্ত আব্দুল আলীম মারা গেছেন
বিলাসবহুল বাসে এবার সহজেই কলকাতা-ঢাকা-আগরতলা
সিলেটে স্থানীয় সরকার সংলাপ দেশকে এগিয়ে নিতে সর্বত্র ডিজিটালাইজেশনের মাত্রা বাড়াতে হবে — জেলা প্রশাসক
Previous Article সংসদে কাঁদলেন সায়রা মহসীন
Next Article সিম নিবন্ধনে হয়রানি বন্ধে মাঠে নামছে মোবাইল টিম
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

কবি সেলিনা আশরাফ আর নেই

12 years ago

নাড়ির টানে বাড়ি ফেরা শুরু

10 years ago

মানবতাবিরোধী অপরাধের দায়ে রাজাকার ফোরকান মল্লিকের মৃত্যুদণ্ড

11 years ago

মেডিক্যালে ভর্তি পরীক্ষার বৈধতা চ্যালেঞ্জ করে রিট

12 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?