Homeশীর্ষ সংবাদবিশ্বনাথ থিয়েটার’র দিনব্যাপী যুগপূর্তি উৎসব সম্পন্ন

বিশ্বনাথ থিয়েটার’র দিনব্যাপী যুগপূর্তি উৎসব সম্পন্ন

Biswanath-Theatreনাটক সমাজ পরিবরতনের হাতিয়ার শ্লোগানকে সামনে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্বনাথ উপজেলার সাংস্কৃতিক সংগঠন বিশ্বনাথ থিয়েটারের যুগপূর্তি উৎসব সম্পন্ন হয়েছে। শনিবার (৩১মার্চ) সকালে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে জাতীয় সংগীতের মধ্য দিয়ে উৎসবের শুভ সূচনা হয়। এসময় উপজেলা পরিষদ মাঠে ফলজ, বনজ ও ঔষধি গাছ রূপন করেন অতিথিরা। দিনব্যাপী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে নাটক ও কোরিওগ্রাফী পরিবেশন করে আগত শিক্ষার্থিরা। এবং বিশ্বনাথ থিয়েটার মঞ্চস্থ করে নাটক ‘লাইব্রেরি চাই’। বিকেলে সংগঠনের একযুগ পূর্তি উপলক্ষে প্রকাশিত স্মারকের মোড়ক উন্মোচন করেন সিলেট সম্মলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত। তিনি বলেন শক্তিশালী নাট্য আন্দোলনের মাধ্যমে সুস্ত সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে। সুস্থ সংস্কৃতির বিকাশ ছাড়া মানব সভ্যতার অগ্রগতি ও উৎকর্ষ সাধন সম্ভব নয়। তিনি আরো বলেন, সমাজের নানা অন্যায়-অবিচার , কুসংস্কার, সামাজিক বৈষম্য ও অসংগতি তুলে দলার ক্ষেত্রে নাটক অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্প মাধ্যম। নাটকের মাধ্যমেই সমাজের ইতিবাচক পরিবর্তন সম্ভব।
সংগঠনের সভাপতি আনহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ থিয়েটারের উপদেষ্ঠা কবি সাইদুর রহমান সাঈদ, রাগিব রাবেয়া ডিগ্রি কলেজের প্রভাষক ও বিশ্বনাথ থিয়েটারের উপদেষ্ঠা কবি খালেদ উদ-দীন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এ.এইচ এম ফিরোজ আলী, বিশ্বনাথ থিয়েটারের উপদেষ্ঠা কবির আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আলতাব হোসেন, বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি শামিম আহমদ, বিশ্বনাথ বন্ধুসভার সভাপতি প্রবির কান্তী দে পিংকু, যুক্তরাজ্য কমিউনিটি নেতা আকতার হোসেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গির আলম খায়ের, সিনিয়র সদস্য আশিক আলী, কোষাধ্যক্ষ রুহেল উদ্দিন, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি প্রনঞ্জয় বৈদ অপু, মেরিট কেয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনোয়ার হোসেন, বিয়াম ল্যাবরোটরি স্কুলের প্রিন্সিপাল মণিকাঞ্চন চৌধুরী, সিলেট জেলা সেচ্ছাসেবকলীগে তথ্য ও গবেষনা সম্পাদক বিভাংশু গুণ বিভু, নাসিং হোম একাডেমীর পরিচালক শফিক আহমদ পিয়ার, বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির কমিশনার নাইম আহমদ, বিশ্বনাথ টুয়েন্টিাফোর ডটকমের স্টাফ রিপোর্টার আব্দুস সালাম, বদরুল ইসলাম মহসিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নবীন সোহেল। শেষে পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments