Homeশীর্ষ সংবাদবিশ্বে করোনায় মৃত ৬ লাখ ৬ হাজার ছাড়িয়েছে

বিশ্বে করোনায় মৃত ৬ লাখ ৬ হাজার ছাড়িয়েছে

 বাসিয়া ২৪ ডেস্ক :: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বাড়ছেই। শেষ খবর অনুযায়ী, ১৯ জুলাই রবিবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় লাখ ছয় হাজার ৭০৭ জনে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের এক কোটি ৪৫ লাখ ২৫ হাজার ৫৯৬ জন। তাদের মধ্যে বর্তমানে ৫২ লাখ ৫২ হাজার ২০৪ জন চিকিৎসাধীন এবং ৫৯ হাজার ৯৩৬ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

এ ছাড়া করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৮৬ লাখ ৬৫ হাজার ৭১৫ জন সুস্থ হয়ে উঠেছে।

এদিকে নভেল করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে দুই হাজার ৬১৮ জনের মৃত্যু হলো। এ ছাড়া দেশে নতুন করে আরো দুই হাজার ৪৫৯ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট দুই লাখ চার হাজার ৫২৫ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments