By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: ভবিষ্যতের দশ উঠতি বাজারের একটি বাংলাদেশ
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

ভবিষ্যতের দশ উঠতি বাজারের একটি বাংলাদেশ

Last updated: July 15, 2016 4:05 pm
10 years ago
4 Min Read
SHARE

ce644630a936083e32e9b11729dc0226বাংলাদেশ হচ্ছে ভবিষ্যতের ১০ উঠতি বাজারের একটি। এই দুঃসময়ের মধ্যেও এই ভালো খবরটি দিয়েছে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান বিএমআই রিসার্চ।

প্রতিষ্ঠানটি বাংলাদেশসহ ১০টি দেশের নাম উল্লেখ করে বলেছে, আগামী ১০ বছরে এই দেশগুলো হবে বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন চালিকাশক্তি। বাকি নয় দেশ হচ্ছে মিসর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, কেনিয়া, মিয়ানমার, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইনস ও ভিয়েতনাম।

বিএমআই রিসার্চ মনে করছে, ২০২৫ সালের মধ্যে এই ১০টি দেশ সম্মিলিতভাবে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ৪ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার (এক লাখ কোটিতে এক ট্রিলিয়ন) যোগ করবে, যা বিনিয়োগকারীদের বড় সুযোগ এনে দেবে। কেননা এই অর্থ জাপানের বর্তমান অর্থনীতির সমান।

ফিচ রেটিংস বিশ্বের সবচেয়ে বড় তিন ঋণমান কোম্পানির একটি। নিউইয়র্কভিত্তিক এই কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান বিএমআই রিসার্চ। তারা ২০০টি দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও ঝুঁকি এবং ২০ ধরনের শিল্প নিয়ে নিয়মিত গবেষণা করে থাকে। গত ৬ জুলাই বিএমআই রিসার্চ ‘টেন ইমারজিং মার্কেট অব দ্য ফিউচার’ নামের এই রিপোর্ট প্রকাশ করেছে।

গুলশানে হলি আর্টিজান বেকারিতে দেশের ইতিহাসে সবচেয়ে বড় জঙ্গি হামলার পর বিএমআই রিসার্চ রিপোর্টটি প্রকাশ করেছে। গবেষণা প্রতিষ্ঠানটি গত মে মাস থেকে এ নিয়ে কাজ করছিল, ফলে এখানে বাংলাদেশ প্রসঙ্গে রাজনৈতিক সংঘাতের কথা থাকলেও জঙ্গি হামলা নিয়ে কিছু বলা নেই। যদিও পরপর দুটি হামলার ঘটনার প্রভাব নিয়ে অর্থনীতিবিদ ও উদ্যোক্তাদের মধ্যে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, সন্ত্রাসবাদ একটি বৈশ্বিক সমস্যা। এর ছোঁয়া বাংলাদেশেও লেগেছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বেশ কয়েকটি এমন ঘটনা ঘটেছে। সেসব ঘটনাকে পেশাদারি মনোভাব নিয়ে মোকাবিলা করতে হবে। তা না হলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হতেই থাকবে। এতে বাংলাদেশের যে সম্ভাবনা আছে, তা নষ্ট হবে।

বিএমআই রিসার্চ তাদের প্রতিবেদনে বলছে, সাধারণভাবে উৎপাদন খাত ও নির্মাণ খাত অর্থনীতিকে এগিয়ে নেয়। মনে করা হচ্ছে, উৎপাদন খাতের ভবিষ্যৎ কেন্দ্রস্থল হতে যাচ্ছে বাংলাদেশ, মিয়ানমার ও পাকিস্তান। আর এই তিনটি দেশেই রপ্তানি খাতে শক্তিশালী প্রবৃদ্ধি হবে বলে মনে করা হচ্ছে। এর কারণ হিসেবে বলা হয়েছে, চীনে শ্রম মজুরি বেড়ে যাওয়ায় এই তিন দেশের এ ক্ষেত্রে প্রতিযোগিতা করার ক্ষমতা বেড়েছে। এ ছাড়া অবকাঠামোর দ্রুত উন্নতি ঘটায় এই দেশগুলোর প্রতি বেশি-বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। বিশেষ করে টেক্সটাইল ও গাড়িশিল্পে আগ্রহ বেশি থাকবে।

বিএমআই রিসার্চ আরও বলছে, ওই দশটি দেশেই উৎপাদন খাত ছাড়া নির্মাণ খাতও আরও বিকশিত হবে। এর দুটি কারণ রয়েছে। যেমন দেশগুলোতে দ্রুত নগরায়ণ ঘটছে এবং উৎপাদন খাতের উন্নয়নকে সহায়তা দিতেও নির্মাণ খাতের দ্রুত প্রসার ঘটবে। আবার সেবা খাতও ১০টি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাবে। বিশেষ করে আর্থিক খাত ও খুচরা বিক্রির ক্ষেত্রে অগ্রগতি বেশি হবে।

বিএমআই রিসার্চ ১০টি দেশ নিয়ে আলাদা আলাদা মন্তব্যও করেছে। বাংলাদেশ নিয়ে সেখানে বলা হয়েছে, দেশটির রপ্তানিনির্ভর উৎপাদন খাতের অংশ ইতিমধ্যেই মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২৫ শতাংশকে ছাড়িয়ে গেছে। বড় ধরনের রাজনৈতিক সংঘাত বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু এবং সরবরাহব্যবস্থায় বিঘ্ন ঘটালেও রপ্তানি প্রবৃদ্ধি ৯ শতাংশ ছাড়িয়ে গেছে। দেশটির শ্রম মজুরি প্রতিযোগিতামুখী, শ্রমিকেরা দক্ষ এবং শ্রমশক্তির পরিমাণও অনেক বেশি, যা শ্রমনির্ভর উৎপাদন খাত, বিশেষ করে পোশাক খাতের জন্য গুরুত্বপূর্ণ। পাশাপাশি দেশটি অবকাঠামো উন্নয়নেও মনোযোগ দিয়েছে।

- Advertisement -
Ad image

বিএমআই রিসার্চের রিপোর্টের বক্তব্য নিয়ে বিশ্বব্যাংকের অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, উন্নয়ন ও বাজার-সম্ভাবনার দিক থেকে একবিংশ শতাব্দী হলো এশিয়ার। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো একটি পর্যায় পর্যন্ত উন্নতি করে ফেলেছে। আর এশিয়ার বাজার বলতে এখন দক্ষিণ এশিয়া। দক্ষিণ এশিয়ার বড় বাজার মানেই ভারত ও বাংলাদেশ। সুতরাং বাজার-সম্ভাবনার দশটি দেশের তালিকায় বাংলাদেশ থাকা অবাস্তব নয়।

এফ/০৮:১০/১৫জুলাই

You Might Also Like

দয়ামীর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর নেতৃবৃন্দ বাসিয়া পত্রিকা অফিসে
যুক্তরাজ্য সরকারের প্রতিবেদন : বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা অনেক
ভোট দিলেন প্রধানমন্ত্রী
ট্রেন চলবে ‘সুনামগঞ্জ টু ঢাকা’!
দণি সুরমায় মার্কেটে আগুন: পরিদর্শনে উপ-পুলিশ কমিশনার, মানববন্ধন, মামলা
Previous Article কোন জঙ্গি গোষ্টির কাছে বাঙ্গালি জাতি মাথা নত করবেনা ——–এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ
Next Article ২০১৬ সালে বাংলাদেশে আইএস দাবিকৃত হত্যাযজ্ঞের পরিসংখ্যান প্রকাশ
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

দাবি বাস্তবায়নের আশ্বাসে সিলেটে বাস ধর্মঘট স্থগিত

12 years ago

শোককে শক্তিতে রূপান্তর করে বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ করতে হবে: নিখিল

5 years ago

ছায়ামন্ত্রীর পদ ছাড়লেন রুশনারা

12 years ago

মিস কসমোপলিটন ওয়ার্ল্ড এর ফাইনাল সমাপ্ত ‘নাদিমস ফটোগ্রাফি’ থেকে মিস ফটোজেনিক ও বেস্ট স্মাইল এ্যাওয়ার্ড পেলো মিস লিথুনিয়া ও মিস পোলান্ড

9 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?