Homeবই পত্রমঙ্গল গ্রহে থাকতে আপত্তি নেই যে নারীর

মঙ্গল গ্রহে থাকতে আপত্তি নেই যে নারীর

006মঙ্গল গ্রহে থাকতে আপত্তি নেই যে নারীর শীর্ষ নিউজ ডেস্ক : মার্স ওয়ান প্রজেক্টের মাধ্যমে মঙ্গল গ্রহে প্রথমবারের মতো বসতি গড়তে যাচ্ছে মানব জাতি। পরিকল্পনার সব ঠিক থাকলে ওই লাল গ্রহে ২০২৪ সালে মানুষের প্রথম দলটি যাবে।

ম্যানিলার সেন্ট স্কলাস্টিকাস কলেজ থেকে গ্র্যাজুয়েট মিনারভা রানেসেস মঙ্গলে যাওয়ার সুযোগ পেয়েছেন। এতে আবেদন করেছিলেন ২ লাখ মানুষ। এদের মধ্যে সুযোগ পেয়ে যাওয়াটাকে দারুণ ভাগ্যের বিষয় বলে মনে করেন তিনি।

সূর্যের চতুর্থ গ্রহে যেতে আগ্রহীদের ফর্ম পূরণের মধ্য দিয়ে এক দল মানুষ সংগ্রহ করা হয়েছে। এক গবেষণায় বলা হয়েছে, মঙ্গল যারা প্রথমবারের মতো যাবেন, তারা ৬৮ দিন বেঁচে থাকতে পারবেন।

নিশ্চিত জীবনাবসানের তথ্যটি সজ্ঞানে মাথায় রেখেই লাল গ্রহে যেতে দারুণ আগ্রহী হয়ে ওঠেন রানেসেস। তিনি প্রথম ১০০ জন নারী-পুরুষের দলের একজন যারা মঙ্গলের টিকেট পেয়ে গেছেন। ওয়ান ওয়ে টিকেট পেয়ে গেছেন তিনি।

মিনারভা জানান, সেখানে যাওয়ার পর অল্প কিছুদিন বাঁচবো। কিন্তু এই বিশাল ইতিহাসে লিখা থাকবে আমার নাম। আমি পৃথিবাসীর কাছে চিরকাল বেঁচে থাকবো। কলম্বাস সেই আমলে আমেরিকা আবিষ্কার করেছিলেন। আর আমি হয়তো তার চেয়েও বড় কিছু করতে যাচ্ছি। আমি নতুন একটি গ্রহ দেখতে পারবো। ইতিমধ্যে স্বামী এবং সন্তাননের কাছ থেকে বিদায় নিয়েছেন তিনি। স্বপ্ন দেখেন, তার ভবিষ্যত প্রজন্ম তার মতোই নতুন নতুন স্থান আবিষ্কারে উৎসাহিত হবে।

কিন্তু মঙ্গলে যাওয়ার এই প্রজেক্টটি দারুণভাবে সমালোচিত। তারপরও এতে যোগ দিতে কোনো আপত্তি নেই? এমন প্রশ্নের জবাবে মিনারভার আত্মবিশ্বাসী জবাব, অবশ্যই কোনো আপত্তি নেই। সেখানে যেতে আমি পৃথিবীর সবকিছু ছাড়তে রাজি আছি। যদি সত্যিই যান তবে সঙ্গে কি নিয়ে যাবেন?

মিনারভা জানালেন, ব্যক্তিগত জিনিস বলতে আমি আমার পরিবারে একটি ছবি শুধু সঙ্গে নেবো।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments