By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: মহানগর জামায়াতের আমির জুবায়ের কারাগারে
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
সর্বশেষ

মহানগর জামায়াতের আমির জুবায়ের কারাগারে

Last updated: August 7, 2014 7:02 pm
12 years ago
2 Min Read
SHARE
7-4:: সিলেট মহানগর জামায়াতের আমির এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। শিবিরের মিছিল থেকে পুলিশের উপর হামলা ও বিস্ফোরক ফোটানোর ঘটনায় দায়েরকৃত মামলায় বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন জুবায়ের। মহানগর হাকিম প্রথম আদলাতের বিচারক মো. সাহেদুল করিম তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা যায়- গত ২২ জুলাই সন্ধ্যার পর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নগরীর জিন্দাবাজারে মিছিল বের করে শিবির। ওই মিছিল থেকে পুলিশের উপর হামলা চালানো হয়। পরে শিবির নেতাকর্মীরা ককটেল ফুটাতে ফুটাতে বারুতখানার দিকে চলে যায়। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি পুলিশ অ্যাসল্ট মামলা (নং ২৭/৪, পরবর্তীতে জিআর ১৮৬/১৪) দায়ের করা হয়। জুবায়ের উচ্চ আদালতে জামিন প্রার্থনা করলে আদালতের বিচারপতি নিম্ন আদালতে জামিন চাওয়ার নির্দেশ দেন। তিনি উচ্চ আদালতের নির্দেশে ওই মামলায় বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে মহানগর হাকিম প্রথম আদালতে জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

মহানগর হাকিম প্রথম আদালতে জামিন নামঞ্জুর হওয়ার এক ঘন্টাপর এডভোকেট জুবায়ের  মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন। আদালতের বিচারক আগামী রবিবার আবেদনের শুনানির তারিখ নির্ধারণ করেন। এরপর জুবায়েরকে কারাগারে প্রেরণ করা হয়।

মহানগর জামায়াতের আমির এডভোকেট জুবায়ের তার উপর দায়েরকৃত মামলা ষড়যন্ত্রমূলক দাবি করে সিলেটভিউ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শিবির মিছিল করে। শিবিরের মিছিলে আমি থাকার প্রশ্নই উঠে না। এরপরও আমাকে আসামি করা হয়েছে।

You Might Also Like

দক্ষিণ সুরমায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সিলেট-৩ আসনে আ’লীগের মনোনয়ন চান মন্টু
সিলেটে কখন কোথায় ঈদের জামাত
সাংসদ বদি কারাগারে
দুই জন প্রবাসী লেখককে নিয়ে বাসিয়ার অন্তরঙ্গ আড্ডা আগামী ৮ জানুয়ারি
কর্কশিট ধরে ৪৪ ঘণ্টা সাগরে ভেসে ছিলেন ১২ জেলে
Previous Article হজ ফ্লাইট শুরু ২৭ আগস্ট
Next Article সম্প্রচার নীতিমালার গেজেট প্রকাশ
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

আগামী ২৮ জুলাই থেকে শুরু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন

5 years ago

বহুমুখী প্রতিভার অধিকারী মুজাহিদ ভবিষ্যতে ডাক্তার হতে চায়

11 years ago

জনক হারানোর বেদনার্ত সেইদিন

10 years ago

২৪ ঘণ্টা গ্যাস পাবে না ফিলিং স্টেশন

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?