By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: মানবদেহ সম্পর্কে তিনটি প্রচলিত ভ্রান্ত ধারণা
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
বই পত্র

মানবদেহ সম্পর্কে তিনটি প্রচলিত ভ্রান্ত ধারণা

Last updated: September 15, 2014 9:33 pm
12 years ago
3 Min Read
SHARE

article-2182380-096D2117000005DC-148_468x312অনেক ধরনের কুসংস্কারই আমাদের মাঝে চালু রয়েছে যা আমরা বহু যুগ ধরে শুনে আসছি এবং মেনে আসছি। মানবদেহের স্বাস্থ্য, খাবার, ক্ষমতা ইত্যাদি সম্পর্কে এমন কিছু ব্যাখ্যাকেও আমরা এতদিন পর্যন্ত সত্য বলে জেনে আসছি যার আসলে কোনো ভিত্তিই নেই বা আমরা আসলে এ সম্পর্কে ভুল জেনে এসেছি। এমনই কিছু ভিত্তিহীন ব্যাখ্যা সম্পর্কে জানুন।

১.    খুব কাছে থেকে টিভি দেখলে চোখ নষ্ট হয়ে যায় :
প্রায় সময় দেখা যায় যে ছোট বাচ্চারা খুব কাছ থেকে টিভি দেখে থাকে। বাবা মায়েরা নিষেধ করা সত্ত্বেও তারা এই কাজটি করতে বেশ ভালোবাসে। প্রচলিত ধারণা হল খুব কাছ থেকে টিভি দেখলে বাচ্চাদের চোখের জ্যোতি কমে যায় এবং খুব তাড়াতাড়ি চোখ নষ্ট হয়ে যাওয়ার আশংকা থাকে। কেননা দৃশ্যগুলো খুব কাছাকাছি হলে চোখের উপরে প্রভাব ফেলার সম্ভাবনা থাকে।

আসল বিষয়টি হল টিভির কাছাকাছি বসে টিভি দেখলে চোখের কোনো সমস্যাই হয় না। কেননা টিভির গ্লাসে আলাদা একটি প্রটেক্টর দেয়াই থাকে যা আমাদের চোখকে রক্ষা করে থাকে। চোখের সমস্যা হয় একটানা অনেক সময় টিভি দেখা, বা কম আলোতে টিভি দেখার কারণে। এবং এটা শুধু টিভি নয়, কম্পিউটারের দিকে তাকিয়ে থাকলেও হতে পারে।

২.    সুস্বাস্থ্যের অধিকারী হতে চাইলে চাই ঝকঝকে দাঁত :
ঝকঝকে দাঁত মুখের গ্ল্যামারকে বেশ প্রাঞ্জলভাবে ফুটিয়ে তুলতে সক্ষম। আর বাজারের প্রায় প্রতিটি টুথপেস্টেরই দুটি শর্ত থাকে তা হল প্রাণবন্ত নিশ্বাস এবং ঝকঝকে দাঁত। বলা হয়ে থাকে যে হলুদ দাঁত অস্বাস্থ্যের প্রতীক। কিন্তু আশ্চর্য হলেও সত্য যে মানুষের দাঁতের প্রাকৃতিক রঙই হল হলুদ। যদিও বিভিন্ন আজেবাজে খাবার যেমন কফি, সিগারেট এবং অ্যালকোহল জাতীয় খাবার দাঁতে কালো দাগ ফেলে। তবে ঝকঝকে দাঁত হলেই যে সুস্বাস্থ্যের অধিকারী হবেই তার নিশ্চয়তা ডেন্টিস্টরা দিতে পারেন না কারণ ঝকঝকে দাঁতের মাঝেও লুকিয়ে থাকতে পারে বিভিন্ন জীবাণু যা আপনার জন্য অস্বাস্থ্যকর।

৩.    একেবারে তলা সমান পায়ের অধিকারী দুর্ভাগ্যের দাবীদার :
এই কুসংস্কারটি গ্রামাঞ্চলে বেশি মানা হয়ে থাকে। দেখা যায় ছেলের জন্য বউ দেখতে গেলে সবকিছু খুঁতিয়ে দেখার একটি রেওয়াজ রয়েছে। হবু বউয়ের পা যদি একেবারে সমান তলার হয়ে থাকে তবে তাকে অলক্ষ্মী হিসেবে অভিহিত করা হয়। কিন্তু এটি ছাড়াও মিলিটারী বাহিনীতে এর একটি আলাদা ব্যাখ্যা রয়েছে। কোনো আর্মি বা পুলিশের পরীক্ষার সময়ে দেখা হয়ে থাকে এই বিষয়টি। তাদের যুক্ত হল ফ্ল্যাট পা দৌড়ানোর সুবিধার্থে উপযোগী নয়। এজন্যই দ্বিতীয় বিশ্বযুদ্ধে হাজার হাজার সৈনিকদের চাকরিচ্যুত করা হয়। কিন্তু পরবর্তীতে ১৯৮৯ সালে ৩০০ সৈন্যের একটি গবেষণা দল তাদের গবেষণার মাধ্যমে একে ভিত্তিহীন বলে ঘোষণা করেন।

You Might Also Like

বাংলাদেশ নারীমুক্তি সংসদ সিলেট জেলা কমিটির বিক্ষোভ সমাবেশ
ট্রাম্পের জয়ে বিপদে পড়বে বাংলাদেশিরা
বিশ্বের সবচেয়ে দামি সাত ঘড়ি চিনে নিন
শ্রীমঙ্গলে স্ত্রীকে নির্যাতন করায় স্বামী আটক
যুক্তরাষ্ট্রে খুনের সাজা বাংলাদেশিকে
Previous Article ছেলেদের জন্য খালেদার অন্ধত্বে ডুবেছে বিএনপি-মওদুদ
Next Article সিলেট বিভাগের ইন্টার্ণ প্রাপ্ত সাংবাদিকদের মধ্যেবর্তী মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

সৌদি আরবে মৌলভীবাজারের জমিরকে গলা কেটে হত্যা

11 years ago

ঘরে বসেই নিয়ন্ত্রণ করুন উচ্চ রক্তচাপ

11 years ago

জকিগঞ্জে স্ত্রীর প্রতারণায় নিঃস্ব স্বামী

11 years ago

যুক্তরাষ্ট্রে সিলেটের জিদানের অনন্য ফুটবল প্রতিভা

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?