Homeশীর্ষ সংবাদমিরাবাজারে মূল সড়কের উপর বিদ্যুৎ ও টেলিফোনের খুটিÑআতঙ্কে এলাকাবাসী

মিরাবাজারে মূল সড়কের উপর বিদ্যুৎ ও টেলিফোনের খুটিÑআতঙ্কে এলাকাবাসী

00মিরাবাজারে মূল সড়কের উপর বিদ্যুৎ ও টেলিফোনের খুটি থাকায় সড়কে চলাচলকারী জনসাধারণ কে নানা অসুবিধায় পরতে হচ্ছে। মিরাবাজার মডেল স্কুলের উল্টো দিকের গলির ভেতর জামেয়া স্কুলে যাওয়ার পথে উদ্দিপন-৮২ নং বাসার সামনে একটি বিদ্যুৎ ও একটি টেলিফোনের খুটি পাশাপাশি দাঁড়িয়ে আছে। খুটি দুটি রাস্তার অনেকটা অংশ দখল করে আছে। তাছাড়া সাম্প্রতিক ঝড়ে ভয়ংকরভাবে হেলে পরে খুটি দুটি। ফলে এই সড়কে চলাচলকারী যানবাহনকে নানা অসুবিধায় পড়তে। খুটি দুটির কারনে পাশাপাশি দুটি যানবাহন যেতে পারেনা।

এছাড়া এই সড়কেই চলচাল করে সিলেট মডেল স্কুল, কিশোরী মোহন ও জামেয়া স্কুলের হাজার হাজার শিার্থী সবসময় আতঙ্কে থাকে। খুটি দুটি থেকে ঝুলতে থাকা তারের কারনে ভয় নিয়ে এ পথে চলাচল করে শিার্থী। বিভিন্ন সময় ঝড়ের পর বিদ্যুতের তার ছিড়ে রাস্তায় পরে থাকে। বিদ্যুতের লোকজন আসার আগ পর্যন্ত অনেকই ছেড়া তারের স্পর্ষে দূর্ঘটনার স্বীকার হন।

এলাকাবাসী বেশ কয়েকবার অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাননি। এ ব্যাপারে এই এলাকার বাসিন্দা ব্যাবসায়ী ও সমাজসেবী ফয়েজ আহমদ দৌলত বলেন,‘এই খুটি দুটির কারনে আমরা মারাত্মক ভয়ের মধ্যে থাকি। খুটি দুটি যে কোন মূহর্ত্তে ভেঙ্গে পরতে পারে। মূল সড়কে মাঝে হওয়ায় দুটি গাড়ি চলাচল করতে পারেনা। এগুলো অবিলেম্বে সরিয়ে নিতে সংশ্লিষ্টদের কাছে দাবী জানান তিনি।’

তিনি আরও বলেন, ‘ পুরো সিলেট নগরীতে বিদ্যুতের খুটি পরিবর্তন করার কার্যক্রম চললেও এই খুটিগুলো পাল্টানো হচ্ছেনা কেন আমরা বুঝতে পারছিনা।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments