By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: ম্যারাডোনার চেয়েও বড় ফুটবলার ছিল বাংলাদেশে
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
খেলাধুলাসফলব্যক্তিত্ব

ম্যারাডোনার চেয়েও বড় ফুটবলার ছিল বাংলাদেশে

Last updated: February 3, 2016 2:42 pm
11 years ago
4 Min Read
SHARE

ফুটবল জাদুকর সামাদকে বলা হয় কিংবাদন্তির মহানায়ক। তিনি যাদুকর উপাধি পেয়েছিলেন জাদুবিদ্যা জানার জন্য নয়, ফুটবল খেলার অপূর্ব দক্ষতা এবং উন্নতমানের কৌশল প্রদর্শনের জন্যই তার এ উপাধি। উপমহাদেশের প্রখ্যাত কিংবদন্তি ফুটবলার সামাদ ম্যারাডোনার চেয়েও বড় জাদুকর ছিলেন বলে অনেকেই মনে করেন। আজ ২ ফেব্রুয়ারি তার ৫২তম মৃত্যুবার্ষিকী।

১৯১৫ সাল থেকে ১৯৩৮ সাল এই ২৩ বছর ছিল সামাদের খেলোয়ার জীবন। তিনি ছিলেন একজন রেল কর্মচারী। সে সময় ইবিআর নামে যে রেলওয়ে ফুটবল টিম ছিল সামাদ তাতে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। সেই কারণে ইবিআরএ সামাদ নামে পরিচিত ছিলেন তিনি। সামাদের ২৩ বছর খেলার জীবনে এমন সব বিস্ময়কর ঘটনা ঘটেছে যা ক্রীড়া জগতে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে। দেশে এবং দেশের বাইরেও তার অভিনব খেলা দেখে মানুষ হতবাক হয়েছে। তার জাদুকরী খেলার কৌশল দেখে দর্শকরা উল্লাসে ফেটে পড়েছে। করতালি দিয়ে অভিনন্দন জানিয়েছে।

একবার খেলার আগে মাঠের চারদিকে পায়চারী করে এসে সামাদ সেখানকার কমিটির কাছে অভিযোগ করলেন যে, এ মাঠ আন্তর্জাতিক মাপ হিসেবে ছোট আছে বিধায় এ মাঠে আমাদের টিম খেলতে পারে না। পরে মাঠ মাপার পর তার অভিযোগ সত্য বলে প্রমাণিত হয়েছে।

আরেকবার মাঠের মধ্যস্থল থেকে বল নিয়ে সব খেলোয়াড়কে বোকা বানিয়ে বল ড্রিবলিং করে নিক্ষেপ করলেন গোলে। বল গোলে প্রবেশ না করে পোস্টের কয়েক ইঞ্চি উপর দিয়ে বাইরে চলে গেলে রেফারি বাঁশি বাজিয়ে বলকে আউট ঘোষণা করলেন। কিন্তু সামাদ তা গোল হয়েছে বলে চ্যালেঞ্জ করে বসেন। তিনি বলেন, ‘আমার শটে নিশ্চিত গোল হয়েছে। সামাদের শটের মেজারমেন্ট কোনোদিন ভুল হয় নাই। গোলপোস্ট উচ্চতায় ছোট আছে।’ পরে তার চ্যালেঞ্জ অনুযায়ী মেপে দেখা গেলো সত্যিই গোলপোস্ট কয়েক ইঞ্চি ছোট আছে।

তার খেলোয়াড় জীবনের এরকম বহু ঘটনা আজও দেশ-বিদেশের খেলার জগতে অগণিত সামাদ ভক্তের মুখে মুখে শোনা যায়। জাদুকর সামাদ ১৯৪৭ সালে দেশভাগের সময় তৎকালীন পূর্বপাকিস্তানে চলে আসেন ও বসবাস করতে শুরু করেন দিনাজপুর জেলার পার্বতীপুরে। রেলওয়ে জংশনের জন্য খ্যাত বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় জোনের বৃহৎ রেলওয়ে জংশন পার্বতীপুরে ফুটবল জাদুকর সামাদ ছিলেন।

যদিও রেলওয়ের কোনো প্লাটফর্ম ইনস্পেক্টর পদ নেই তবুও জাদুকর সামাদের জন্য রেল কর্তৃপক্ষ এই পদ সৃষ্টি করেছিলেন। পরে তাকে বাংলাদেশ রেলওয়ে পার্বতীপুর জংশনে প্লাটফর্ম ইনস্পেক্টর হিসেবে নিযুক্ত করা হয়। তিনি রেলওয়ে সাহেবপাড়া কলোনিতে টি-১৪৭ নম্বর বাসায় থাকতেন এবং মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি এই বাসাতেই ছিলেন।

ভারত বর্ষের বিহার এলাকার পুর্নিয়ায় ফুটবল জাদুকর সামাদের জন্ম হয়। তার পুরো নাম সৈয়দ আব্দুস সামাদ। তিনি ১৯৬৪ সালে ২ ফেব্রুয়ারি পার্বতীপুরে মৃত্যুবরণ করেন। পার্বতীপুর শহরের ইসলামপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।

আজ আমরা বিদেশি খেলোয়াড়দের নিয়ে গর্ব করে তাদের ছবি গায়ের জামাতে ছাপিয়ে ঘুরে বেড়াই। শোনা যায়, ফুটবলার জাদুকর সামাদের সোনার মূর্তি ব্রিটিশ মিউজিয়ামে রক্ষিত আছে। আমরা বিশ্বনন্দিত ফুটবল জাদুকর সামাদকে কতটুকু মূল্যায়ন করছি? পার্বতীপুরে রেলওয়ের নির্মিত একটি মিলানায়তন আছে। যা ফুটবল জাদুকর সামাদের নামে রাখা হয়েছে।

পার্বতীপুর শহরের ইসলামপুর কবরস্থানে সমাহিত করার দীর্ঘ ২৫ বছর অবহেলিত অরক্ষিত থাকার পর ১৯৮৯ সালে ৫২ হাজার টাকা খরচ করে নির্মাণ করা হয় স্মৃতিসৌধ। এখনো সেখানে রয়েছে সামাদ রেলওয়ে মিলনায়তন যা ১৯৪৯ সালে ফুটবল জাদুকর সামাদের নামে উৎসর্গ করা হয়েছিল। রয়েছে তার বসবাসকৃত রেলের বাসাসহ বেশকিছু স্মৃতিচিহ্ন। কিন্তু প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে তার স্মৃতিচিহ্নগুলো হারিয়ে যেতে বসেছে।

- Advertisement -
Ad image

যদি সরকার স্কুলের পাঠ্যপুস্তকে ফুটবল জাদুকর সামাদের ছবিসহ জীবনী তুলে ধরা হয় তাহলে হয়তো ভবিষ্যতে তার নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে তিনি বেঁচে থাকবেন যুগযুগ।

You Might Also Like

অলরাউন্ড নৈপুণ্যে লঙ্কানদের হারাতে চান সাকিব
নেইমার-সুয়ারেসের নৈপুণ্যে শেষ চারে বার্সা
অধিনায়ক মাশরাফি ‘দশে শূন্য’!
ত্রিদেশীয় সিরিজের সময়সূচি চূড়ান্ত ,বাংলাদেশ ,আয়ারল্যান্ড এবং নিউজিল্যান্ড
সচিনের পকেটেও একদিন বাড়ি ফেরার টাকা ছিল না!
Previous Article দশ মাসেও চালু হয়নি ওসমানীর রিফুয়েলিং স্টেশন, বিড়ম্বনা
Next Article মিরাজের বিশ্বরেকর্ড
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

অস্ট্রেলিয়ার সঙ্গে ভালো সিরিজের প্রত্যাশা মুশফিকের

11 years ago

এবার ছেলের বাবা মাশরাফি

12 years ago

গোলবন্যায় ফাইনালে ব্রাজিল

10 years ago

বোল্ট ও ফেলপসের শূন্যতা অপূরণীয়

10 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?