By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: শক্তিমান ছড়াকার অধ্যাপক বদরুল আলম খানের শোকসভা অনুষ্ঠিত
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

শক্তিমান ছড়াকার অধ্যাপক বদরুল আলম খানের শোকসভা অনুষ্ঠিত

Last updated: November 17, 2018 5:50 pm
8 years ago
3 Min Read
SHARE

Bad F01ছড়াকার অধ্যাপক বদরুল আলম খানের শোক সভায় বক্তারা বলেন, তিনি ছিলেন একজন শক্তিমান ছড়াকার। তার ছড়া ছিল বিভিন্ন বিষয় নির্ভর। তার ছড়ায় সমাজ বিনির্মাণের কথা, আমাদের চারপাশের অসঙ্গতির কথা, মানুষের ভালোবাসার কথা, শিশুদের কোমলমানসিকতার কথা সুন্দর ভাবে ফুটে ওঠেছে। তার ছড়া সমজদার পাঠককে অনুপ্রেরণা দেয়, দোলা দেয়। খুব কম সময়ে তিনি আমাদের মাঝ থেকে চলে যাওয়ায় ছড়াসাহিত্যের অভাবনীয় ক্ষতি হয়েছে। তবে তার প্রকাশিত ও অপ্রকাশিত গ্রন্থগুলো আমাদেরকে চর্চা করতে হবে। তার মেসেজ সর্বজনের কাছে পাঠিয়ে দিতে হবে। তাহলে তিনি আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবেন।
গতকাল ১৬ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় স্টেশন রোডস্থ বাসিয়া প্রকাশনী কার্যালয়ে ছড়াকার বদরুল আলম খান স্মরণে শোকসভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদ ও মাসিক বাসিয়া পত্রিকার যৌথ আয়োজনে অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ও মাসিক বাসিয়া পত্রিকার সম্পাদক গীতিকার মোহাম্মদ নওয়াব আলী।
শোক সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা লেখক সীতাব আলী, সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র কাউন্সিলর তৌফিক বকস লিপন, সিলেট জেলা পরিষদের সদস্য রোটারিয়ান মতিউর রহমান, দক্ষিণ সুরমা উপজেলার ভাইস চেয়ারম্যান শাহ মো. ইমাদ উদ্দিন নাসিরী, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর কবি নাজনীন আক্তার কণা, কথাসাহিত্যিক অধ্যাপক মামুন রশীদ, গল্পকার জামান মাহবুব, লতিফা শফি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আমিরুল আলম খান, ছড়াকার আবদুল বাসিত মোহাম্মদ ও পাঠানটুলা হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল আহাদ।
দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক দেওয়ান মতিউর রহমান খানের সঞ্চালনায় শোকানুভূতি প্রকাশ করেন মরহুমের পরিবারের পক্ষে জাহেদুল আলম খান ও কবি কামরান ইবনে দিলওয়ার।
আলোচনায় অংশ নেন শিশু সাহিত্যিক তাজুল ইসলাম বাঙালি, অ্যাডভোকেট মো.ফজলুল হক, মাসিক মাকুন্দা সম্পাদক মো খালেদ মিয়া, মাওলানা মো. মকাদ্দাছ জালালাবাদী, হাফিজ ফখরুল ইসলাম, কাশবন সম্পাদক কবি আনোয়ার হোসেন মিছবাহ্, কবি ধ্র“ব গৌতম, গীতিকবি হরিপদ চন্দ, কণ্ঠশিল্পী এম এম শাহ্জাহান, কবি আবু জাফর মো: তারেক, গল্পকার শাহ্ ফারজানা আহমেদ, ছড়াকার ইমাতিয়াজ সুলতান ইমরান, গল্পকার শহিদুল ইসলাম লিটন, কবি সৈয়দ মুক্তদা হামিদ, কবি মোহাম্মদ নুরুল ইসলাম, কবি বিজন চন্দ্র দাস বিজয়, কবি এম আলী হোসাইন, ফাতেমা বেগম, শেখ শাকিল আহমদ, মো. নাহিদ আহমদ চৌধুরী, আবু সালমান চৌধুরী, আমিনা বেগম, নজরুল ইসলাম, আব্দুল আহাদ আজাদ, নাজিমুদ্দীন সুনামগঞ্জী, শেখ হাসান ইমাম, হাজী মো. আবদুল লতিফ, মো সুমন, আকরাম হোসেন, মাশশুদ আহমদ, মারুফ আহমদ, নাট্যকার মো দুলাল ও জুনেদ আহমদ প্রমুখ।
সবশেষে দোয়া পরিচালনা করেন হাজী মৌলুল হোসেন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. ফারুক আহমদ।

You Might Also Like

টিকা গ্রহণকারীদের সৌদি ভ্রমণে কোয়ারেন্টিনের প্রয়োজন নেই
সিলেটের প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব হেমচন্দ্র আর নেই
বালাগঞ্জের বঞ্চিত এলাকার উন্নয়নে কাজ করে যাব: হাবিব
সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সংবাদ সম্মেলন: ৮ ও ৯ সেপ্টেম্বর লন্ডনে দু’দিন ব্যাপী বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব
জলবায়ুজনিত দুর্যোগ হ্রাসে সবাইকে এগিয়ে আসার আহবান প্রধানমন্ত্রীর
Previous Article ছড়াকার অধ্যাপক বদরুল আলম খানের শোকসভা ১৬ নভেম্বর
Next Article দক্ষিণ সুরমার বৃহত্তর লামাপাড়াবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মুবারক র‌্যালী ২১ নভেম্বর
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

পাঁচ হাজার বিএনপি নেতা কর্মীর ঈদ কাটবে জেলে

11 years ago

রাজনের বাবা-মাকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

11 years ago

মাসিক বাসিয়া পত্রিকা অফিসে পত্রিকার উপদেষ্টা এ কে এম জিল্লুর রহমান জিলানী

9 years ago

মেডিকেল ভর্তি পরীক্ষা ২৪ অক্টোবর

12 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?