By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: শাহরুখ – গৌরীর প্রেম: সিনেমার গল্পকেও হার মানায়
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad image
বিনোদন

শাহরুখ – গৌরীর প্রেম: সিনেমার গল্পকেও হার মানায়

Last updated: May 2, 2015 6:51 pm
11 years ago
5 Min Read
SHARE

অভিনয় জগতের ব্যক্তিদের প্রেম, বিয়ে, বিচ্ছেদ নিয়ে তারা বরাবরই মিডিয়ায় আলোচিত হয়ে আসছেন। তাদের এই প্রেম-ভালোবাসা এবং বিয়ে সাধারণ দর্শকদের কাছে অনেকটাই নেতিবাচক হিসেবে উপস্থাপিত হয়। এর কারণ তাদের অনেকেই সকালে একজনের সাথে প্রেম করে তো বিকেলে আরেকজনের সাথে ঘর বাঁধেন তো তার পরের দিন তাকে ছেড়ে অন্য আরেকজনের প্রেমে হাবুডুবু খান। তবে বলিউড কিং শাহরুখ খানের ক্ষেত্রে তা সম্পূর্ণই ব্যতিক্রম। দীর্ঘ ২৪ বছর ধরে স্কুল জীবনের প্রেমিকা গৌরীর সাথে সংসার করছেন বলিউড কিং শাহরুখ। তবে মাঝখানে অনেক ঝড় তাদের সুখের সংসারে হানা দিয়েছিল। বিশেষ করে শাহরুখ খান হলেন একজন মুসলমান এবং গৌরী হলেন হিন্দু। ধর্মীয় এই দেওয়ালটিই তাদের জীবনে সবচেয়ে বড় বাঁধা ছিল। কিন্তু তাদের অকৃত্রিম ভালোবাসার কাছে কোনো ঝড়ই টেকে নি।

সময়টা ছিল ১৯৮৪ সাল। শাহরুখ ও গৌরী একই স্কুলে পড়াশোনা করতেন। শাহরুখের বয়স তখন প্রেম কি জিনিস তা বুঝতে পারলেও গৌরীর বয়স এসময় একেবারেই অপরিপক্ক ছিল। সে সময় শাহরুখের বয়স ছিল ১৯ বছর এবং গৌরীর বয়স ১৪ বছর। তাদের পরিচয়টা কিন্তু স্কুল থেকে হয় নি। একটি অনুষ্ঠানে তাদের দুজনের প্রথম দেখা হয়। প্রথম দেখাতেই গৌরীকে মনে ধরে যায় শাহরুখের। সেই অনুষ্ঠানেই গৌরীকে প্রেম প্রস্তাব দেওয়ার জন্য এক বন্ধুর সহায়তা নেন। বন্ধুর মাধ্যমে সে গৌরীকে জানায় যে শাহরুখ তার সাথে নাচতে চায়। কিন্তু গৌরী শাহরুখের সে প্রস্তাব ফিরিয়ে দেন। গৌরী বলেছিল সে তার প্রেমিকের জন্য অপেক্ষা করছে। কিন্তু পরে জানা যায় গৌরী তার ভাইয়ের জন্য অপেক্ষা করছিলেন। পরবর্তীতে শাহরুখ নিজে গিয়েই গৌরীকে জানায় সেও তার ভাই হতে চায়। এভাবেই শুরু হয় শাহরুখ-গৌরীর প্রেম কাহিনী।

শাহরুখের সাথে গৌরীর প্রেমের সম্পর্ক হয়ে গেলেও গৌরী ভয়ে তা তার পরিবারকে জানাতে পারেন নি। কারণ গৌরীর বাবা ছিলেন আগাগোড়া একজন ব্রাহ্মণ। এজন্য তাদের এই প্রেম-ভালোবাসা লুকিয়েই চলছিল। তবে ভয় সবসময় তাদের সাথে সাথেই থাকতো। সবচেয় ভয় ছিল গৌরীর ভাই।

এভাবে কিছুদিন চলার পর একদিন শাহরুখ গৌরীদের বাড়িতে অনুষ্ঠিত এক পার্টিতে চলে যান। শাহরুখ সেখানে নিজেকে হিন্দু বলে পরিচয় দেন। এভাবে দীর্ঘ ৫ বছর লুকিয়ে লুকিয়ে প্রেম চলে তাদের দুজনের মধ্যে।

ভালোবাসার সম্পর্কে টানাপোড়েন:
শাহরুক গৌরীকে নিয়ে অনেক বেশি আধিপত্য বিস্তার করতো। চুল খোলা অবস্থায় গৌরীকে দেখলেও তার উপর চটে যেতেন। আরও অনেক ছোটখাটো বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। গৌরী শাহরুখের আচরণে অতিষ্ঠ হয়ে তাকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং শাহরুখকে না জানিয়েই বন্ধুদের সাথে মুম্বাই চলে যায়। এরপর শাহরুখ গৌরীর মাকে তাদের ভালোবাসার কথা জানান। শাহরুখের কথা শুনে গৌরীর মা শাহরুখকে ১০ হাজার রুপি দিয়ে বলেন ‘যাও তোমার প্রেমিকাকে খুঁজে নিয়ে আসো’।

এরপর শাহরুখ চলে যায় মুম্বাই। কিন্তু এত বড় মুম্বাই শহরে কোথায় খুঁজবে গৌরীকে। শাহরুখ আগে থেকেই জানতেন সমুদ্র গৌরীর খুব পছন্দ। এজন্য বিভিন্ন সমুদ্র সৈকতে খুঁজতে থাকেন গৌরীকে। একদিন আকসা সমুদ্রসৈকতে ঠিকই তিনি গৌরীর সন্ধান পেয়ে যান। সামনাসামনি হতেই তাঁরা দুজনই কাঁদতে শুরু করেন। সেই মুহূর্তে গৌরী উপলব্ধি করেন, শাহরুখ তাঁকে কতটা ভালোবাসেন! মূলত তখনই আজীবনের সঙ্গী হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন এই প্রেমিক যুগল।
এরপর গৌরী সিদ্ধান্ত নেন সে তার বাবা-মাকে তাদের সম্পর্কের কথা বলবেন। সিদ্ধান্ত অনুযায়ী গৌরী তার বাবা-মাকে তাদের সম্পর্কের কথা জানান। বাবা-মা আপত্তি না করলেও তার পরিবারের অন্য সদস্যরা এ নিয়ে আপত্তি তোলেন। কিন্তু শাহরুখ – গৌরীর ভালোবাসার কাছে সকল বাঁধা হার মেনে যায়।

বিয়ে:
১৯৯১ সালের ২৫ অক্টোবর হিন্দু রীতি অনুযায়ী শাহরুখের হাতে মেয়েকে তুলে দেন গৌরীর বাবা-মা। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর গৌরীকে উদ্দেশ করে শাহরুখ বলে ওঠেন, ‘চলো, নামাজের সময় হয়েছে।’ শাহরুখের মুখে এই কথা শুনে বিস্ময়ে হতবাক হয়ে যান বিয়ের অনুষ্ঠানে উপস্থিত গৌরীর পরিবারের সদস্য ও বন্ধু-বান্ধবরা। তখন হাসতে হাসতে শাহরুখ বলেন, ‘আমি স্রেফ মজা করার জন্যই এটা বলেছি।’ তবে দুজনের ধর্ম ভিন্ন ভিন্ন হলেও কারো ধর্মকেই কেউ অবহেলা করেন না। দুজনেই যেমন ঘটা করে পূজা পালন করেন তেমনি ঘটা করে ঈদও পালন করেন।
সংসার
তাদের দুই সন্তান, ছেলে আরিয়ান খান (জন্ম ১৯৯৭) ও মেয়ে সুহানা খান (জন্ম ২০০০)। ২০১২ সালে শাহরুখের তৃতীয় সন্তান আব্রাম জন্মগ্রহন করে। মাঝে বলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে ঘিরে শাহরুখের ঘনিষ্ঠতার খবর চাউর হওয়ায় শাহরুখ-গৌরীর সংসারে অশান্তির ঝড় উঠলেও, পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে সমস্যা মিটিয়ে পারিবারিক বন্ধন আরও দৃঢ় করেছেন শাহরুখ-গৌরী। দীর্ঘদিন এক ছাদের নিচে বসবাস করে ভালোবাসা, পারস্পরিক সমঝোতা এবং বিশ্বস্ততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সফল এ দম্পতি।

বলিউডের সেরা দম্পতি:
বলিউডের সেরা দম্পতি নির্বাচিত হয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান ও গৌরী। এ দম্পতি ৪৫.৩ শতাংশ ভোট পেয়ে শীর্ষস্থান দখল করে নিয়েছেন। ২০১৩ সালে ভারতের ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইটের করা এক জরিপে এ তথ্য উঠে এসেছে। ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইটটি বলিউড সেলিব্রেটি দম্পতিদের মধ্যকার সম্পর্কের ধরনের ওপর এ জরিপ চালিয়েছে।
f

You Might Also Like

জামাল এখন আর্জেন্টিনার সোল দে মায়োর
নাট্যায়ন সিলেটের ‘মধ্যরাতের বৃষ্টি’ নাটকের মহড়া শুরু
‘সন্ধ্যার পর মেয়েদের ঘর থেকে বের হওয়া বিপজ্জনক’
বিয়ে নয়, বাবা হতে চান সালমান!
কেন বিয়ে করেননি সুস্মিতা সেন, কারণ জানালেন নিজেই
Previous Article আন্তর্জাতিক ক্রিকেটে বড় ‘বিদ্রোহে’র পরিকল্পনা ফাঁস!
Next Article গৌরবের ড্র খুলনায়
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

মর্মাহত দেব, বাংলাদেশি ভক্তের পাগলামি

12 years ago

সানি লিওনকে ডাকতে হবে ভাবি!

10 years ago

চুরির করে ধরা পড়লেন মার্কিন অভিনেত্রী

12 years ago

সালমানের মামলার রায় কাল

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?