Homeশীর্ষ সংবাদশাহ্খুররুম ইনস্টিটিউট’র ৫ম বর্ষপূতি অনুষ্ঠান বিশ্বায়নের এ যুগে তথ্য-প্রযুক্তির দিকে সবাইকে এগিয়ে...

শাহ্খুররুম ইনস্টিটিউট’র ৫ম বর্ষপূতি অনুষ্ঠান বিশ্বায়নের এ যুগে তথ্য-প্রযুক্তির দিকে সবাইকে এগিয়ে আসতে হবে

New Imageবিশ^ায়নের এ যুগে তথ্য-প্রযুক্তিতে দক্ষ হয়ে সবাইকে কাজ করতে হবে। তথ্য প্রযুক্তির কল্যাণে শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইনে কাজ করতে পারছে। উপযুক্ত প্রশিক্ষণ এবং যথাযথ তত্ত্বাবধানের মাধ্যমে শিক্ষার্থীদেরকে দক্ষ জনশক্তিতে রুপান্তর করতে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করছে এই প্রতিষ্ঠান।
শাহ্খুররুম ইনস্টিটিউট অব আউটসোর্সিং টেকনোলজি-এর উদ্যোগে প্রতিষ্ঠানের ৫ম বর্ষপূতি অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তারা এ কথা বলেন।
গতকাল বুধবার নগরীর একটি অভিজাত হোটেলে শাহ্খুররুম ইনস্টিটিউট অব আউটসোর্সিং টেকনোলজি (প্রা:) লিমিটেডের চেয়ারম্যান হাজী মো. আব্দুর রকিবের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহি উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম সোয়েব, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাইফ আহমেদ , শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মিসবাহ উদ্দিন, গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক, সেটেলমেন্ট সহকারী অফিসার আলী আক্কাস এবং স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের পরিচালক ও সমন্বয়ক জাহিদ হোসাইন । অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল্লাহ আল আমিন এবং মোনাজাত পরিচালনা করেন মাওলানা জালাল উদ্দিন আল- কাদরী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments