Homeশীর্ষ সংবাদশিশু সাঈদ হত্যা : পলাতক ওলামা লীগ নেতা মাসুম কারাগারে

শিশু সাঈদ হত্যা : পলাতক ওলামা লীগ নেতা মাসুম কারাগারে

001সিলেটে স্কুল ছাত্র আবু সাঈদ হত্যা মামলার পলাতক আসামী মুহিব হোসেন মাসুমকে কারাগারে প্রেরণ করেছেন আদালত । মঙ্গলবার সিলেট নারী ও শিশু ‍নির্যাতন দমন ট্রাইব্যুনালে সে আত্মসম্র্পণ করলে বিচারক আব্দুর রশিদ তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন । এর পূর্বে ঐ আদালতে তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা ও মালামাল ক্রোকের নির্দেশ দিয়েছিলেন।

নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপি আব্দুল মালেক জানান, আবু সাঈদ হত্যা মামলা পলাতক আসামী মুহিব হোসেন মাসুম আদালতে আত্মসম্র্পণ করে জামিন আবেদন করলে আদালত তা না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন ।

গত ১১ মার্চ নগরীর শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র আবু সাঈদকে (৯) অপহরণ করা হয়। পরে অপহরণকারীরা তার পরিবারের সদস্যদের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ১৪ মার্চ নগরীর ঝর্ণার পাড় সুনাতলা এলাকার সবুজ-৩৭ নম্বর বাসা থেকে সাঈদের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১৫ মার্চ নিহতের বাবা আব্দুল মতিন বাদি হয়ে কোতয়ালী থানায় মামলা দায়ের করেন।

গত ২৩ সেপ্টেম্বর চারজনকে অভিযুক্ত করে মামলার অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার ওসি (তদন্ত) মোশাররফ হোসেন।

অভিযুক্তরা হলেন, সিলেটের বিমানবন্দর থানার সাবেক কনস্টেবল এবাদুর রহমান, সিলেট জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাকিব ও পুলিশের কথিত সোর্স আতাউর রহমান গেদা ও মুহিব হোসেন মাসুম। এদের মধ্যে মাসুম পলাতক রয়েছেন। জেলহাজতে থাকা তিন জন হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments