By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: সন্দেহজনক বা গুজবের ভিত্তিতে মানুষ হত্যার বিরুদ্ধে সরকারি হুঁশিয়ারি
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

সন্দেহজনক বা গুজবের ভিত্তিতে মানুষ হত্যার বিরুদ্ধে সরকারি হুঁশিয়ারি

Last updated: July 23, 2019 10:45 am
7 years ago
2 Min Read
SHARE

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, একটি স্বার্থান্বেষী মহল গুজব ছড়িয়ে ছেলেধরা সন্দেহে নিরীহ মানুষ পিটিয়ে হতাহত করা সংক্রান্ত খবরের প্রতি সরকারের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এতে বলা হয়েছে, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত যে কোন ধরনের গুজব ছড়ানো ও আইন নিজের হাতে তুলে নেয়া দেশের প্রচলিত আইনের পরিপন্থি এবং গুরুতর দণ্ডনীয় অপরাধ। কোন বিষয়ে কাউকে সন্দেহজনক মনে হলে নিজের হাতে আইন তুলে না নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। এ ধরনের পরিস্থিতিতে ৯৯৯ নম্বরে কল করে পুলিশের সহায়তা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

এদিকে দুদিন আগে রাজধানীর বাড্ডা এলকায় ছেলে ধরা সন্দেহে এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে। আদালত তাদের তিনজনকে চারদিনের রিমান্ডে দিয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দশ দিনের রিমান্ড আবেদন করলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধিমান চন্দ্র মণ্ডল চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ ধরনের ঘটনা প্রতিরোধে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদর দপ্তর থেকে সারাদেশে থানাসহ সকল পুলিশ অফিসে অভ্যন্তরীণ সার্কুলার জারি করেছে। সকল পুলিশ ইউনিটকে টহল জোরদার এবং সকল বিদ্যালয়ের সামনে প্রহরা জোরদার ও স্কুল শিক্ষক, সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারি ও অভিভাবকদের সঙ্গে পৃথক বৈঠক করার পরামর্শ দেয়া হয়। এতে স্কুল ছুটির পর ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের সঙ্গে বাড়ি ফিরে যাওয়া নিশ্চিত করতে ব্যবস্থা নিতে স্কুল কর্তৃপক্ষকে পরামর্শ দেয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তর থেকে স্কুল চত্বর ও পার্শ্ববর্তী এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জনসচেতনতা সৃষ্টিরও আহ্বান জানানো হয়েছে।

এর আগে ২০ জুলাই পুলিশ সদর দপ্তর থেকে ছেলে ধরা গুজবের বিরুদ্ধে জনগণকে সতর্ক করে দিয়ে একটি বিবৃতি দেয়া হয়। এতে বলা হয়, এ ধরনের গুজবের ঘটনায় সন্দেহভাজন কাউকে ধরে পুলিশের হাতে না দিয়ে পিটিয়ে হতাহত করা আইনের দৃষ্টিতে মারাত্মক অপরাধ উল্লেখ করে এ ব্যাপারে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়।-বাসস

You Might Also Like

সিলেট বিভাগে ঈদুল আযহা’র জামাতের সময়সূচী
সৌদি আরবে মৌলভীবাজারের জমিরকে গলা কেটে হত্যা
সিলেটে ছাত্রলীগ কর্মী হাবিব খুনের দৃশ্য সিসিটিভিতে!
সিলেটে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা প্রবাসীদের ন্যায্য দাবি-দাওয়া আদায়ের বলিষ্ঠ কণ্ঠস্বর কে এম আবু তাহের চৌধুরী
রবি-সোম হরতাল!
Previous Article আদিবা মাইসা প্রকৌশলী হতে চায়.
Next Article বাসিয়ার ইংল্যান্ড প্রতিনিধি কবি এম মোসাইদ খান দেশে অবস্থান করছেন
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

দক্ষিণ সুরমার বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সামছুল হকের ইন্তেকাল

9 years ago

সিলেটে হরতালের মিছিলে ছাত্রদলের পাল্টাপাল্টি ধাওয়া

12 years ago

থাইল্যান্ডে ১৩০ বাংলাদেশি ‘ক্রীতদাস’ উদ্ধার

12 years ago

হাসপাতালে মুজিবুর জানালেন অপহরণের কাহিনী:নিখোঁজ

12 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?