By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: সাংবাদিকদের ওপর হামলাকারীদের শাস্তির দাবীতে সিলেটে ১০ মিনিট শোয়া কর্মসূচী পালিত
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
সংগঠন সংবাদসর্বশেষসিলেট

সাংবাদিকদের ওপর হামলাকারীদের শাস্তির দাবীতে সিলেটে ১০ মিনিট শোয়া কর্মসূচী পালিত

Last updated: November 12, 2026 4:04 am
9 hours ago
3 Min Read
SHARE

যুক্তরাজ্য চ্যানেল এস-এর প্রতিষ্ঠাতা মাহি ফেরদৌস জলিলের সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে প্রতিবাদ সভা ও সাংবাদিক রেজা রুবেল ও নিবেন্দু তালুকদারের ওপর হামলাকারীদের শাস্তির দাবী ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালকে নিরাপদ ও সেবার মান বৃদ্ধির দাবীতে সিলেটে ১০ মিনিট শোয়া কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সিলেটের মানুষকে নিয়ে কোনো ধরনের অবমাননাকর বক্তব্য আমরা মেনে নিতে পারি না। মতপ্রকাশের স্বাধীনতা মানে কাউকে অপমান করার স্বাধীনতা নয়। আমরা এই বক্তব্যের জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ এবং দায়িত্বশীল আচরণের আহ্বান জানাই। বক্তারা আরো বলেন, সাংবাদিক রেজা রুবেল ও নিবেন্দু তালুকদারের ওপর হামলার ঘটনায় আমরা গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানাচ্ছি। সাংবাদিকরা সমাজের দর্পণ। তাঁরা অন্যায়, অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার চিত্র তুলে ধরেন। তাঁদের ওপর হামলা মানে শুধু দুজন সাংবাদিকের ওপর হামলা নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, সাংবাদিকদের ওপর হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। কোনো প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠী যেন আইনের ঊর্ধ্বে থাকতে না পারে, তা নিশ্চিত করতে হবে।

সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস। বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. তালেব হোসেন তালেব ও সমাজকর্মী মোঃ আশরাফুল ইসলাম।
প্রতিবাদ সভা ও ১০ মিনিট শোয়া কর্মসূচীতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী গণদাবী পরিষদ’র কেন্দ্রীয় চেয়ারম্যান মুহাম্মদ আমিনুল ইসলাম বকুল, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সহ-সভাপতি এম.এ আলী জালালাবাদী, কবি মকসুদ আহমদ লাল, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সহ-অর্থ সম্পাদক মো. ইকবাল হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সাহেদ আহমদ শান্ত, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক শংকর বিশ্বাস, সিলেট মহানগর কমিটির সহ-সাধারণ সম্পাদক দিপক কুমার মোদক বিলু, মহানগর কমিটির সদস্য মো. জুয়েল মিয়া, সিলেট প্রেমীদের মধ্য থেকে অনিল দাশ, হরিমোহন রায়, মো. বাছির আহমদ, আরিফুর রহমান মিসবাহ, মোহাম্মদ আলী, ঋষিকেশ দাশ, সজীব মহালদার ও শ্রীকান্ত দাস।

You Might Also Like

যুক্তরাজ্য সরকারের প্রতিবেদন : বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা অনেক
এক বছরেও স্মৃতিভ্রম কাটেনি সেই খাদিজার
২৪ ঘণ্টায় করোনায় দেশে আরও ২৩৯ জনের মৃত্যু
গ্রীণ ভিউ, পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ
‘সব কিছু সাদা-কালোর মতো সহজ নয়’, নতুন পোস্টে কীসের ইঙ্গিত শ্রাবন্তীর
Previous Article এই শহর ।। রহমত আলী খোকন
Next Article মোটর সাইকেলে নাম্বার প্লেট লাগানোর সময়সীমা বর্ধিত
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

তাইয়িব কাশেম প্রাথমিক সমাপনী পরীক্ষায় গ্লোন্ডেন জিপিএ-৫ পেয়েছে

8 years ago

পৃথিবীর সব থেকে সুন্দর ১০টি রাস্তা

11 years ago

কব্জিতে এই রেখা আছে? জেনে নিন কী হতে চলেছে আপনার জীবনে?

9 years ago

স্লোগান দিলে চলবে না, বঙ্গবন্ধু ও আওয়ামী লীগকে জানতে হবে – বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ

5 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?