By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: সিলেটের অভিজাত এলাকা সন্ধ্যার পরই ‘ভূতুড়ে’
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
বই পত্রসর্বশেষ

সিলেটের অভিজাত এলাকা সন্ধ্যার পরই ‘ভূতুড়ে’

Last updated: February 11, 2016 3:21 pm
11 years ago
2 Min Read
SHARE

পরিচিতিটা অভিজাত হিসেবে। সুযোগ-সুবিধায়ও অন্য যেকোনো এলাকার চেয়ে এগিয়ে। তবে একটি সমস্যাই যেন সব ‘প্রাপ্তি’কে ম্লান করে দিয়েছে।

সিলেট নগরীর অভিজাত এলাকা শাহজালাল উপশহর এখন সন্ধ্যার পরই ভূতুড়ে রূপ নেয়। ১০টি ব্লকে নিয়ে গঠিত ওই এলাকায় ১ হাজার ৫০০ লাইট পোস্ট থাকলেও রাতের বাতি জ্বলে হাতে গোনা ক’টি। মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে থাকা বাতিগুলোর কল্যাণে সংশ্লিষ্ট এলাকার লোকজন ও পথচারীরা কিছুটা স্বাচ্ছন্দ্বে চলাচল করলেও উপশহরের সিংহভাগ লোককে-ই আঁধারের যন্ত্রণায় ভুগতে হচ্ছে।

স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়িতে ব্যবহৃত বাতিগুলোই এখন পথচলার সম্বল হয়ে ওঠেছে।

স্ট্রীট লাইট না জ্বলায় এলাকার বিভিন্ন সড়কে সন্ধ্যার পর ছিনতাইকারীদের দৌরাত্ম্য দেখা দেয়। অন্ধকার সড়কগুলোতে ছিনতাইকারীদের অবাধ বিচরণের সাথে প্রায়সময়ই ঘটছে ছিনতাইর ঘটনাও।

আঁধারে ঢাকা উপশহর এখন সবার জন্য দুশ্চিন্তার ‘কারণ’ হয়ে ওঠেছে। বিশেষ করে মহিলাদের চলাচলের জন্য এলাকাটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

সরেজমিনে দেখা যায়, অনেক লাইটপোস্ট যেমন ধ্বংসপ্রায় অবস্থায় কোনোভাবে ঠিকে আছে; তেমনি বেশিরভাগ লাইটপোস্টে নেই বাল্বও।

উপশহর ‘এ’ ব্লকের অধিবাসী আব্দুর রহমান জানান, সিলেটের অভিজাত এলাকা হওয়া সত্তেও সড়কবাতিগুলো জ্বলছে না ঠিকমতো। সন্ধ্যার পরই পুরো এলাকায় ভূতুড়ে অবস্থার সৃষ্টি হয়। রাতে চলাচল করতে ভয় হয়।

‘বি’ ব্লকের বসবাসকারী কামাল আহমদ ক্ষোভ প্রকাশ করে বলেন, অভিজাত উপশহর এখন অন্ধকারের রাজ্যে পরিণত হয়েছে। সড়কবাতি না জ্বলায় প্রায় সময় এলাকায় ছিনতাইর শিক্ষার হন সাধারণ মানুষ।

এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের ২২নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মিসবাহ উদ্দিন বলেন, প্রতিদিন উপশহরের সব সড়কবাতি জ্বলে। তবে কোনো কোনো ব্লকে হয়তো দেরিতে লাইটের সুইচ দেওয়া হয়। তাই কিছু সময় অন্ধকারে থাকে।

- Advertisement -
Ad image

সিলেটভিউ২৪ডটকম/ইআ/এএস

You Might Also Like

হৃদ রোগে আক্রান্ত হয়ে বাহরাইনে এক প্রবাসীর মৃত্যু
বঙ্গবন্ধুর জীবন দর্শন ছিল এ দেশের গণমানুষের সুখ : অ্যাড. রনজিত
চট্টগ্রামে নির্বাচন বর্জন বিএনপির মনজুর আলমের রাজনীতি থেকে অবসরের ঘোষণা
মেডিকেলে ভর্তি পরীক্ষা ২ অক্টোবর
কামারুজ্জামানের আপিলের রায় যেকোনো দিন
Previous Article বিশ্বনাথে স্বামীর হাতে স্ত্রী খুন, গোলাপগঞ্জে প্রতিবাদ
Next Article ‘খুনি’ শিক্ষকের ব্যাপারে নিরব শাবি প্রশাসন!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

কবি সেলিনা আশরাফ আর নেই

12 years ago

পেটের ভেতরই ছিলো ৭ কেজি চুল!

10 years ago

জয়বাংলা পরিষদের নিয়মিত সাহিত্য আসর অনুস্টিত

10 years ago

বিরাষ্ট্রীকরণ আর নয়: প্রধানমন্ত্রী

12 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?