Homeশীর্ষ সংবাদসিলেটে স্বামী হত্যায় স্ত্রী,পুত্র সহ ৬ জনের স্বীকারোক্তি

সিলেটে স্বামী হত্যায় স্ত্রী,পুত্র সহ ৬ জনের স্বীকারোক্তি

1133-300x164সিলেট নগরীর আখালিয়ার সাদিকুর রহমান সাদ (৩৭) খুনের ঘটনায় স্ত্রী, পুত্র সহ ৬ জন আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করছে । সোমবার বিকাল ৩ টা হতে সিলেটের জুডিশিয়েল ম্যাজিষ্ট্রেট দ্বিত্বীয় আনোয়ারুল হক এ জবান বন্দি গ্রহণ করছেন বলে আদালত সূত্রে জানা গেছে ।

আদালতে স্বীকারোক্তি প্রদানকারীরা হলো , নিহত সাদের স্ত্রী সৈয়দা রেখা বেগম (৩৫), কুমারগাঁও শেখপাড়ার বাসিন্দা মৃত আব্দুল হান্নানের ছেলে আলী হোসেন (২৫), নবীগঞ্জ উপজেলার শাহবাজপুরের বাসিন্দা খালিকুজ্জামান লায়েক (৩০), বিয়ানীবাজার কাটরিয়া গ্রামের বাসিন্দা ফখরুল ইসলামের ছেলে রেজওয়ান হোসেন (২৪), সিলেট সদর উপজেলার মোল­াগাঁও ফতেপুরের বাসিন্দা রফিক মিয়ার ছেলে তাজ উদ্দিন (১৬) ও সাদের ছেলে নাদিরুল জামান কমল (১২)।

এর পূর্বে , রবিবার ভোর রাতে এস এমপি’র জালালাবাদ থানার আখালিয়া নোয়াপাড়া বন্ধন ডি/৭ নং বাসা ও কুমারগাঁও এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত রেখা বেগম স্বামী হত্যার সাথে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজ হাতে স্বামীকে হত্যা করেছে বলে স্বীকার করেন নিহত সাদের স্ত্রী সৈয়দা রেখা বেগম।

উল্লেখ্য, গত ১৯ অক্টোবর নগরীর আখালিয়া নোয়াপাড়া বন্ধন ডি/৭ নং বাসা বাসিন্দা সাদিকুর রহমান সাদে (২৭) মৃত্যু হয়। মৃত্যুর পর স্ত্রী দাবি করেছিলেন তাঁর স্বামী স্ট্রোক করেছেন। তবে সাদ আলীর পরিবার দাবি করছিল তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments