By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: সিলেট তামাক কোম্পানীর বিজ্ঞাপন বন্ধে পদক্ষেপ নেয়া হবে: জেলা প্রশাসক
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
বই পত্রসর্বশেষ

সিলেট তামাক কোম্পানীর বিজ্ঞাপন বন্ধে পদক্ষেপ নেয়া হবে: জেলা প্রশাসক

Last updated: March 9, 2015 5:15 pm
12 years ago
2 Min Read
SHARE

সিলেটে তামাক কোম্পানীর কৌশলী বিজ্ঞাপন বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। এজন্য জনসচেতনতার পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে ‘তামাকের বিজ্ঞাপন, প্রচারণা ও পৃষ্ঠপোষকতা বন্ধকরণ: মিডিয়া ও সুশীল সমাজের করণীয়’ শীর্ষক বিভাগীয় কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালার সহযোগিতায় ছিল এনভায়রনমেন্ট কাউন্সিল (ইসি) বাংলাদেশ ও সীমান্তিক।

এন্টি টোব্যাকো মিডিয়া এলাইন্স (আত্মা) এর নির্বাহী সদস্য সাংবাদিক শাহ সুহেল আহমদ ও সীমান্তিকের প্রজেক্ট অফিসার শেফালী বেগমের যৌথ সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সীমান্তিক তামাকমুক্ত সিলেট প্রকল্পের সমন্বয়ক মো. মাছুম বিল্লাহ চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসি বাংলাদেশের প্রকল্প সমন্বয়ক মুহাম্মদ এমদাদুল হক ভুইয়া।

অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.জেড.এম নুরুল হক, দৈনিক উত্তরপূর্বের সহকারী বার্তা সম্পাদক নেহার রঞ্জন পুরকায়স্ত, দৈনিক সবুজ সিলেটের ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক ছামির মাহমুদ, মৌলভীবাজারের সাপ্তাহিক পূর্বদিকের সম্পাদক মুজাহিদ আহমদ, সুনামগঞ্জের আইনজীবী জিয়াউর রহমান প্রিন্স, সিলেট ক্যাবল সিস্টেম এর ম্যানেজার রিপন কুমার সিংহ, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সিলেট প্রতিনিধি শুয়াইবুল ইসলাম, দৈনিক জালালাবাদ’র স্টাফ রিপোর্টার আবু বকর সিদ্দীক, দৈনিক সিলেটের ডাক’র সুনামগঞ্জ প্রতিনিধি শাহজাহান চৌধুরী, বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাব উদ্দিন শাহীন, সীমান্তিকের মিডিয়া অফিসার মুরাদ বক্স, এডভোকেসী অফিসার মিজানুর রহমান, সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলর কলি তালুকদার, সিলেটের ব্যবসায়ী মনসুর আহমদ, সুনামগঞ্জের ব্যবসায়ী সাজ্জাদুর রহমান, নজরুল ইসলাম, সুলেমান মিয়া, মৌলভীবাজারের ব্যবসায়ী শাহীন আহমদ, হবিগঞ্জের ব্যবসায়ী বাহাউদ্দিন সেলিম প্রমুখ।

You Might Also Like

দীর্ঘ ২০ বছর পর বাল্লা সীমান্তের ১৪০ বিঘা জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ
কোম্পানিগঞ্জে দুই পাহারাদারকে গুলি করে হত্যা , জলমহাল দখল
নবীগঞ্জে ট্রিপল মার্ডার নিয়ে রহস্য
৪১৯ যাত্রী নিয়ে ছাড়লো প্রথম হজ ফ্লাইট
স্বজন পাঠাগারের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ
Previous Article বাতিঘর এ কবি হাবিব ফয়েজী সংবর্ধিত
Next Article ইংল্যান্ডকে বিদায় দিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

যে কারণে ডুবলো লঞ্চ পিনাক-৬

12 years ago

বহিরাগতদের সিলেট ছাড়ার নির্দেশ

8 years ago

সালুটিকর ডিগ্রি কলেজে র‌্যালী, বৃরোপন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

11 years ago

সিলেটে জঙ্গি তৎপরতা রয়েছে: অর্থমন্ত্রী

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?