By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে চার প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে চার প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

Last updated: June 25, 2021 6:45 pm
5 years ago
1 Min Read
SHARE

সিলেট, ২৫ জুন – সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বী চার প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। শুক্রবার সকালে নির্বাচন কমিশন সিলেটের আঞ্চলিক কার্যালয়ে এই প্রতীক বরাদ্দ দেয়া হয়।

এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান পেয়েছেন দলীয় প্রতীক নৌকা। লাঙ্গল পেয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক। এছাড়া বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি শফি আহমদ চৌধুরী পেয়েছেন মোটরকার প্রতীক এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী জুনেদ মোহাম্মদ মিয়া লড়বেন ডাব প্রতীক নিয়ে।

প্রতীক বরাদ্দকালে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহা. ইসরাইল হোসেন ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফয়ছল কাদের উপস্থিত ছিলেন।

এর আগে ১৫ জুন মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একজন নারীসহ মোট ৬ জন মনোনয়নপত্র দাখিল করেন। পরে মনোনয়নপত্র বাছাইয়ে ফাহমিদা হোসেন, শেখ জাহিদুর রহমান মাসুমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বৃহস্পতিবার (২৪ জুন) শেষ সময় পর্যন্ত বৈধ চার প্রার্থীদের মধ্যে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি।

প্রসঙ্গত, গত ১১ মার্চ সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মারা যান। মারা যাওয়ার কারণে সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৩ সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হয়। আগামী ২৮ জুলাই এ আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

You Might Also Like

সাইদুর রহমান সাঈদ।
হিজড়া বানিয়ে ব্যবসা করে কোটিপতি
সিলেটেও করোনায় আক্রান্তদের লাশ দাফন করছে কোয়ান্টাম
১৮২ রান করেও বাদ মার্শ
পবিত্র ঈদুল আজহা কাল
Previous Article বরইকান্দি ইউনিয়নে হাবিবুর রহমান হাবিবের মতবিনিময় সভা
Next Article একদিনে করোনায় আরও ১০৮ জনের মৃত্যু

You Might Also Like

জাতীয় শোক দিবস আজ

6 years ago

অর্থপাচার মামলা তারেকের ৭ বছরের কারাদণ্ড, ২০ কোটি টাকা জরিমানা

10 years ago

লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবিতে হেফাজতের আলটিমেটাম

12 years ago

হজে সন্তান প্রসব!

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?