By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: আপনার শিশুকে সফল করে গড়ে তুলতে চান? করুন এই কাজগুলো সাদিয়া ইসলাম বৃষ্টি
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

আপনার শিশুকে সফল করে গড়ে তুলতে চান? করুন এই কাজগুলো সাদিয়া ইসলাম বৃষ্টি

Last updated: July 15, 2016 4:12 pm
10 years ago
3 Min Read
SHARE

4f0372afbdfe49ed36571eade71633d8এই কথাটা তো অস্বীকার করার উপায় নেই যে, একটি শিশুর আচার-আচরণ, চাল-চলন, অভ্যাস- এই সবকিছুর অনেকটাই নির্ভর করে তার বেড়ে ওঠার সময় ও পরিবেশের ওপর। ঠিক যেমনভাবে তাকে ছোটবেলা থেকে শেখানো হবে তেমনটাই তো সে হয়ে উঠবে ভবিষ্যতে। তাই একটি সফল শিশুর পেছনে যেমন রয়েছে তার অভিভাবক, তেমনি রয়েছে একজন ব্যর্থ শিশুর শৈশবের পেছনেও। কি করে একটি শিশুর শৈশবকে সফল করে তুলতে সাহায্য করা যায়? চলুন দেখে আসি।

১. তাকে দায়িত্ব নিতে উৎসাহিত করে
একজন মানুষ তখনই দায়িত্বশীল হতে শেখে যখন ছোটবেলা থেকেই এই শিক্ষা তাকে দেওয়া হয়। তাই বয়স যতটাই কম হোকনা কেন, আপনার শিশুকে একটু একটু করে দায়িত্ব নেওয়া শিখতে সাহায্য করুন। তাকে কাজ দিন। সংসারের সাথে জড়িত সিদ্ধান্তগুলো তার উপস্থিতিতে আলোচনা করুন এবং খুব গৌণ হলেও কিছু দায়িত্ব বুঝিয়ে দিন। যাতে করে সে নিজের গুরুত্ব ও নিজের নেওয়া দায়িত্বের গুরুত্ব বুঝতে পারে। তবে খেয়াল রাখুন যেন এই দায়িত্বটুকুন সে একদম ঠিকঠাকভাবে পালন করতে সক্ষম হয়। কারণ, এতে করে তার আত্মবিশ্বাস মজবুত হবে।

২. স্বপ্ন দেখতে সাহায্য করে
আপনার শিশুকে স্বপ্ন দেখতে সাহায্য করুন। খুব ছোটবেলাতেই নিশ্চয় নিজের ভবিষ্যতকে নিয়ে স্বপ্ন দেখবে না কেউ। সেই কাজটা তাই অনেকটা গিয়ে বর্তায় তার বাবা-মায়ের ওপরে। আর তাই অভিভাবক হিসেবে নিজের শিশুকে স্বপ্ন দেখান বড় হওয়ার, ভালো মানুষ হওয়ার। খেয়াল রাখুন যেন স্বপ্নটা হয় বাস্তবসম্মত ও অনেক বেশি বড়। যাতে করে সেটার দিকে এগোতে গিয়ে শেষ পর্যন্ত স্বপ্নকে পুরোপুরি ধরতে না পারলেও আংশিকভাবে সেটাকে ছুঁয়ে যেতে পারে আপনার শিশু।

৩. মানিয়ে নেওয়ার শিক্ষা দিয়ে
এখানে নেতিবাচকভাবে ভালো-মন্দ সব রকমের বিষয় ও পরিস্থিতির সাথে না জেনে-বুঝেই মানিয়ে নেওয়ার কথা বলা হচ্ছেনা। বলা হচ্ছে জীবনের বিভিন্ন পরিস্থিতির সাথে নিজেকে মিশিয়ে নেওয়ার কথা। এমনটা হতেই পারে যে কলেজে গিয়ে একেবারে আলাদা কোন পরিস্থিতির মুখোমুখি হতে হলো আপনার শিশুকে। কিংবা নতুন কোন স্থানে, নতুন কোন পরিবেশে নতুন কোন ঘটনার মুখোমুখি হল সে। সেই সময়টায় যাতে করে চারপাশটাকে ভালোমতন বুঝে সেটার সাথে নিজেকে মানিয়ে নিতে পারে এমনভাবে তাকে গড়ে তুলুন।

৪. হারকে মেনে নেওয়ার পরামর্শ দিয়ে
বর্তমানের পরাজয় ভবিষ্যতের জয়ের সংকেত মাত্র। তাই আপনার শিশুকে শেখান যাতে করে একবার হেরে গেলে ভেঙে না পড়ে সেটাকে ইতিবাচকভাবে নিয়ে সামনে এগিয়ে চলে সে। তার মানসিকতাকে এমনভাবে গড়ে তুলুন যাতে করে নিজের হারকে বাজে কোন অভিজ্ঞতা হিসেবে না নিয়ে সেটাকে ভবিষ্যতে সফল হওয়ার সোপান হিসেবে মনে করে সে।

৫. সামাজিক হওয়ার শিক্ষা প্রদান করে
পরিসংখ্যানে দেখা যায় যে, সেসব শিশুরাই ভবিষ্যতে সফল হয় যাদের ভেতরে সামাজিক যোগাযোগের প্রবণতা থাকে। মূলত, বর্তমান পৃথিবীতে যোগাযোগই পারে একজন মানুষকে আরো একটু ভালো সুযোগকে হাতের মুঠোয় নিয়ে নিতে। তাই মুখ লুকিয়ে না থেকে পৃথিবীর কাছে পৌঁছতে পরামর্শ দিন তাকে।

আর/১০:৫৪/১৪জুলাই

You Might Also Like

চলে গেলেন শান্তিতে নোবেলজয়ী জন হিউম
নারীলোভী ভণ্ডপিরের আস্তানায় আগুন
বিজয় উদযাপনে মিছিলের আহ্বান প্রধানমন্ত্রীর
গর্দভবচন-৮৯ [লেখক : হেলাল আহমদ চৌধুরী।]
সিলেট জেলা ছাত্রলীগের উদ্যোগে এক বিশাল শোক র‌্যালী
Previous Article ২০১৬ সালে বাংলাদেশে আইএস দাবিকৃত হত্যাযজ্ঞের পরিসংখ্যান প্রকাশ
Next Article সাহিত্য চর্চার মাধ্যমে সন্ত্রাসমুক্ত শান্তিময় সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

হাঁটলেই চলবে সাইকেল

11 years ago

খ্যাতিমান শিক্ষাবিদ কবি নৃপেন্দ্রলাল দাশকে ‘মাকুন্দা পদক’ প্রদান করা হবে আজ

5 years ago

সিলেটে রায়হান হত্যাঃ প্রধান আসামি এসআই আকবর জামিনে মুক্ত

1 year ago

সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আলোচনা সভা জনগণ বিএনপিকে ভয় পায় : বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি

5 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?